19/07/2026
❤️ এক ব্যাগ রক্ত...
🌱 এক মুঠো ভবিষ্যৎ...
আজ আন্তরিক-এর আয়োজিত রক্তদান শিবিরে আহ্ শ্বাস-এর পক্ষ থেকে প্রতিটি রক্তদাতার হাতে তুলে দেওয়া হলো একটি করে সিড বল।
যে মানুষ নিজের রক্ত দিয়ে অচেনা কাউকে নতুন জীবন দিতে পারেন, সেই মানুষ একটি গাছের জন্ম দেওয়ার দায়িত্বও নিতে পারেন। 💚
আজ একটি সিড বল...
আগামীকাল হয়তো একটি বিশাল গাছ...
আর সেই গাছের ছায়ায় বাঁচবে হাজারো প্রাণ।
🙏 এত সুন্দর ও মানবিক উদ্যোগের জন্য আন্তরিক পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনাদের আমন্ত্রণ ও সহযোগিতা আমাদের এই সবুজ বার্তা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে।
রক্তদান মানবতার জন্য, বৃক্ষরোপণ ভবিষ্যতের জন্য।
আসুন, দুটোরই অংশীদার হই। 🌳❤️