Aanishwo

Aanishwo This is a charitable group led by some respected ladies.❤️🩷🧡💛💚💙🩵💜🖤🩶🤎🤍

শক্তি নিয়ে এলেন মা দুগ্গা - আজ মহা ষষ্ঠী। গতকাল মহা পঞ্চমী। শারদীয়ার শুভ লগ্নে সবাই চায় আনন্দে কাটাতে। বাঁধভাঙ্গা উচ্...
28/09/2025

শক্তি নিয়ে এলেন মা দুগ্গা - আজ মহা ষষ্ঠী। গতকাল মহা পঞ্চমী। শারদীয়ার শুভ লগ্নে সবাই চায় আনন্দে কাটাতে। বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আর নতুন পোশাক। আজ আমরা পৌঁছে গেলাম সুদপুরের গ্রামে সেখানে দেড়শ জন মায়েদের দেওয়া হল নতুন বস্ত্র। তারাও যেন নতুন পোশাকে দুর্গোৎসবে অংশ নিতে পারে।সবশেষে মিষ্টিমুখ করিয়ে সকলের সঙ্গে উৎসবে আনন্দ ভাগ করে নিলাম।
সবাই যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন তাতে আমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। আগামী দিনে আনিস্বঃ হয়তো আরো অনেক মায়ের কাছে পৌঁছে যেতে পারবে আপনাদের ছোট্ট ছোট্ট সহযোগিতায়।

20/09/2025

প্রতি বছরের মতো এ বছরও আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা "আনিস্বঃ" এর পক্ষ থেকে,আগামী 27/09/25 শনিবার পঞ্চমীর পূর্ণ লগ্নে একটি আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ওই অনুষ্ঠানে আমরা খেটে খাওয়া মানুষ বিশেষ করে মহিলাদের জন্য যারা নিজেদের কথা না ভেবেই স্বামী সন্তানের কথা ভেবে কাটিয়ে দেন,যাদের পুজোতে একটা শাড়ি বলতে কিছুই থাকে না, পরিবারের খুশিতেই নিজেরা খুশি হয়ে যান।সেই সব মা/ঠাকুমাদের হাতে বস্ত্র অর্থাৎ শাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে চলেছি। আপনাদের সহযোগিতা হয়তো একটা নতুন শাড়ি ওই মায়ের হাতে তুলে দিতে পারব। আমাদের ছোট্ট অনুরোধ সবাই এগিয়ে আসুন পাশে থাকুন। 🙏🙏

বাঙালির কাছে রাখি বন্ধনের আবেগই আলাদা। এই রাখি ঘরে ঘরে ভাই-বোনের মধ্যে বন্ধন অটুট রাখার উৎসব। আবার রাখি মানেই তো রক্ষা ক...
09/08/2025

বাঙালির কাছে রাখি বন্ধনের আবেগই আলাদা। এই রাখি ঘরে ঘরে ভাই-বোনের মধ্যে বন্ধন অটুট রাখার উৎসব। আবার রাখি মানেই তো রক্ষা করার প্রতিশ্রুতি। সে প্রতিশ্রুতি বন্ধু-বন্ধুর মধ্যে, ভাই-বোনের মধ্যে বা আপামোর দেশবাসীর মধ্যে। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই আমরা চলে এসেছি আজ বারান্দার সেই আশ্রমে। পৌঁছাতেই দেখলাম আশ্রমে শিশুদের চোখে-মুখে অপেক্ষা অবসানের ঔজ্জ্বল্য। উৎসবের শুরু হল কবিগুরুর "বাংলার মাটি বাংলার জল" গানের মধ্যে দিয়ে। সাথে সাথে ভাইদের হাতে বেঁধে দিলাম রাখি, সাথে চলল নিজেদের হাতে তৈরী সেই মিষ্টি মুখের পালা। দিয়ে এলাম অনাবিল আনন্দ, সাথে নিয়ে ফিরলাম সেই আনন্দের ভাগ।

তারা চায় মুক্ত আকাশ,তারা চায় উড়তে..ডানার দাবি তারা জানায় না কখনো,কারণ ইচ্ছেশক্তি তাদের রক্তে।
04/05/2025

তারা চায় মুক্ত আকাশ,
তারা চায় উড়তে..
ডানার দাবি তারা জানায় না কখনো,
কারণ ইচ্ছেশক্তি তাদের রক্তে।

দেশে নারীদের অবস্থার উন্নতি না হলে দেশও পিছিয়ে থাকবে। এমনটাই মনে করতেন স্বামী বিবেকানন্দ। নারীই একমাত্র শক্তি যা দেশ, সম...
09/03/2025

দেশে নারীদের অবস্থার উন্নতি না হলে দেশও পিছিয়ে থাকবে। এমনটাই মনে করতেন স্বামী বিবেকানন্দ। নারীই একমাত্র শক্তি যা দেশ, সমাজ বদলে দিতে পারে। শুভ আন্তর্জাতিক নারী দিবস।

08/01/2025
21/09/2024

দুর্গতিনাশিনী দেবী দুর্গার আবাহনের লগ্ন সমাগত। মাতৃ- আরাধনার প্রস্তুতিপর্বে আর্ত- দুর্গতদের পাশে দাঁড়ানোর সংকল্পে আনিঃস্ব ছিল, আছে, থাকবে। এই বছর মায়ের পুজো উপলক্ষে মর্ত্যের মায়েদের নতুন শাড়িতে সাজানোর একটি ছোট্ট কর্মসূচীর আয়োজন করা হয়েছে আনিঃস্বর পক্ষ থেকে। আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন,নিজেদের সামর্থ্য অনুযায়ী এই আনন্দযজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কিছু মানুষের মুখে হাসি ফুটে উঠুক এই আমাদের প্রার্থনা ।

Address

Katwa

Alerts

Be the first to know and let us send you an email when Aanishwo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aanishwo:

Share