JEMO Welfare Society

JEMO Welfare Society " জ্ঞানই শক্তি, শিক্ষাই মূল চাবিকাঠি "

১২/০৪/২০২৬ তারিখে জেমো ওয়েলফেয়ার সোসাইটি যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল তার চূড়ান্ত ফলাফল সাথে তাদের আঁকা কিছ...
13/04/2026

১২/০৪/২০২৬ তারিখে জেমো ওয়েলফেয়ার সোসাইটি যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল তার চূড়ান্ত ফলাফল সাথে তাদের আঁকা কিছু চিত্র এবং পুরস্কার বিতরণ কিছু অংশ দেওয়া হলো।

জেমো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অংশগ্রহণকারী সমস্ত ছাত্র-ছাত্রীদের তথা প্রতিযোগীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমরা একদিন অনেক বড় মাপের শিল্পী হও প্রত্যেকে।

সকলের সুস্থ থাকো ভালো থাকো।

* জ্ঞান ই শক্তি শিক্ষায় মূল চাপিকাঠি *

সমস্ত শিক্ষক - শিক্ষিকা, অভিভাবক এবং অবিভাবিক দের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে এসে এভাবে দাঁড়ানোর জন্য এবং আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য।

আমরা আশাবাদী আগামী বছরগুলিতে আমরা এই অনুষ্ঠানটি আরো বৃহৎ আকারে করতে সমর্থ হব অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে। আপনাদের সহযোগিতা ছাড়া কোন কিছুই সম্ভব নয়।

সমস্ত সচেতন শিক্ষক-শিক্ষিকা অভিভাবক - অভিভাবিকা দের জেমো ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আরো একবার ধন্যবাদ।

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

❤️ আমাদের লক্ষ্য একটাই সমাজের সার্বিক বিকাশ ঘটানো। ❤️

12/04/2026
Jemo welfare society র ঐকান্তিক প্রচেষ্টায় যে অঙ্কন শিক্ষণ প্রক্রিয়া শুরু করা হয়েছে তার কিছু নমুনা দেখা যাচ্ছে। অংকন ...
12/02/2026

Jemo welfare society র ঐকান্তিক প্রচেষ্টায় যে অঙ্কন শিক্ষণ প্রক্রিয়া শুরু করা হয়েছে তার কিছু নমুনা দেখা যাচ্ছে। অংকন স্যারের পূর্ণাঙ্গ সহযোগিতা এবং জেমো ওয়েলফেয়ার সোসাইটির পূর্ণাঙ্গ সহযোগিতায় শিক্ষার্থীরা ধীরে ধীরে অঙ্কনে দক্ষ শিল্পী হয়ে উঠতে চলেছে। তোমাদের সাফল্য কামনা করি এবং আশা রাখবো যে তোমরা প্রত্যেকেই খুব ভালো শিল্পী হয়ে উঠবে পড়াশোনার পাশাপাশি।

আর কতটা হাঁটতে হবে বাবা ??-এই তো বড় রাস্তাটা পেইরেই ট্রেন ধরবো।-তালে আমরা কখন বাড়ি পৌঁছব?সন্ধ্যে হয়ে যাবে ?-না না ! বিকে...
03/10/2025

আর কতটা হাঁটতে হবে বাবা ??
-এই তো বড় রাস্তাটা পেইরেই ট্রেন ধরবো।
-তালে আমরা কখন বাড়ি পৌঁছব?সন্ধ্যে হয়ে যাবে ?
-না না ! বিকেলের মধ্যেই চলি যাবো।কেনো তোর বুঝি বাড়ির জন্যে মার জন্যে মন কেমন করসে ?
-না না ! খুব মজা হচ্ছে ! মারে গিয়ে শাড়িটা দেবো..কত্ত খুশী হয়ে যাবে বলো বাবা !
-হাহাহাহ...তা তো হবেই ! তোর মায়ের এমন একখান শাড়ির কত দিনের ইচ্ছে ছিলো।
-তাড়াতাড়ি চলো বাবা! তাড়াতাড়ি।
-পাগল ছেলে আমার..হ্যাঁরে এই পেরথম বার তোরে কলকাতায় নিয়ে এলুম,কাঁসর বাজাবি বলে,তোর ভাল লেগেছে ?
-হ্যাঁ ভাল লাগবেনে..কত্ত পুজো,কত্ত মানুষ কত্ত আলো কত্ত কিছু..আমাদের গ্রামে এত্ত কিছু কইইই..।
-মা ও মা মাআআআআ...
-চলে এসেছিস বাবা ?
-হ্যাঁ মা ! কত্ত ঠাকুর গো মা বড় বড়..সামনের বছর আমরা তিন জন মিলে যাবো কেমন ?
-হ্যাঁরে তোর হাত ব্যথা হয়নি তো ? বাজাতে পেরেছিলি?
-হ্যাঁ মা ! পেরেছি তো ! কতজন তো আমায় খুশী হয়ে দশটাকা করে দিয়েছে..
আচ্ছা এবার তুমি চোখ বন্ধ করো মা..
-চোখ বন্ধ ? কেনো রে বাবু ?
-উফ্ করো না !
-আচ্ছা নে দিকিনি..ঝটপট নে! মেলা কাজ পরে আছে আমার!
-চোখ খোলো মা...
-ওমা এত ভাল শাড়ি ?? কোথায় পেলি ?এত অনেক দাম রে !
-ভাল হয়েছে না মা বলো ?বাবা বলো না মাকে !
-তোমার ছেলে ওঁর বায়নার সব টাকা দিয়েই তোমার জন্যে শাড়িটা কিনে এনেছে উমা।
-তুই কেন এমন পাকামো করলি বাবু ? এত ছোট তুই..
-তাতে কী মা ?সব্বাইয়ের মায়েরা কত ভাল ভাল শাড়ি পরেছে, দুর্গা মাও পরেছে..আর আমার মা পরবেনি ?
-আচ্ছা নেয়ে আসি ! তারপর পরব কেমন ?
আট বছরের ছোট্ট ছেলেটির,শহরের বড় একটি পুজো মণ্ডপে বাবার সাথে কাঁসর বাজিয়ে ফেরার পথে রাস্তার ধারের দোকান থেকে নেওয়া ঢাকাই জামদানি শাড়িটা তার মাকে স্নান সেরে পরে আসতে দেখে মনে মনে মা দুর্গাকে বললো...
"তোমার মতোন সোনার শাড়ি আমার মাও পরেছে গো দুগ্গা মা, একদম তোমার মতোন লাগছে আজ মাকে.......একদম তুমি..।."
বলো দুগ্গা মাআআঅ কী জয়....আসছে বছর আবার হবেএএএ.......।. পড়ন্ত বিকেলে কাশ বনের মধ্যিখান দিয়ে ছুটে যাচ্ছে এমন সহস্র সোনার শাড়ি.........সহস্র উমারা......যাঁদের জামদানির জরি গুলো সোনার মতোন চিকচিক করছে...।
🙏🙏

জেমো ওয়েলফেয়ার সোসাইটি জেমো ; কান্দি ; মুর্শিদাবাদতৃতীয়  দিন “আজ আমরা বস্ত্র বিতরণের মাধ্যমে মানবতার এক অনন্য উদাহরণ স্থ...
28/09/2025

জেমো ওয়েলফেয়ার সোসাইটি

জেমো ; কান্দি ; মুর্শিদাবাদ

তৃতীয় দিন

“আজ আমরা বস্ত্র বিতরণের মাধ্যমে মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করছি। বস্ত্র শুধু পোশাক নয়, এটি উষ্ণতা, ভালোবাসা আর সহমর্মিতার প্রতীক। সমাজের প্রয়োজনীয় মানুষদের পাশে দাঁড়িয়ে এই উদ্যোগ আমাদের দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। আমরা আশা করি এই ছোট্ট প্রচেষ্টা অনেকের মুখে হাসি ফোটাবে।”

🔱  দুর্গা পূজায় বস্ত্র বিতরণ 🔱         জেমো ওয়েলফেয়ার সোসাইটি                 Regd. S0057894শারদীয়া দুর্গাপূজা বাঙালির প...
25/09/2025

🔱 দুর্গা পূজায় বস্ত্র বিতরণ 🔱

জেমো ওয়েলফেয়ার সোসাইটি
Regd. S0057894

শারদীয়া দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব কেবল আনন্দ, আরাধনা ও সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ নয়—এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহমর্মিতারও প্রতীক। দুর্গাপূজার এই পবিত্র সময়ে আমরা যখন নতুন পোশাক পরি, আনন্দ করি, তখন সমাজের অনেক মানুষ আছেন যাদের পক্ষে নতুন পোশাক কেনা সম্ভব হয় না।

তাই দুর্গাপূজায় বস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে আমরা আমাদের আনন্দের অংশীদার করি দরিদ্র ও অসহায় মানুষদের। নতুন পোশাক তাদের মুখে যে হাসি ফোটায়, তা দুর্গা মায়ের আশীর্বাদের সমান। এটি শুধু দান নয়—এটি সমাজে সমতার বীজ বপন করে, মানবিকতার মূল্যবোধকে জাগ্রত করে।

এই বস্ত্র বিতরণ আমাদের মনে করিয়ে দেয় যে উৎসবের প্রকৃত আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে। আমরা যদি প্রত্যেকে এই উদ্যোগে অংশ নিই, তবে দুর্গাপূজার আনন্দ আরও গভীর হবে এবং সমাজে সাম্যের বাতাবরণ তৈরি হবে।

সুতরাং, আসুন আমরা দুর্গাপূজার এই শুভ সময়ে দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াই। নতুন পোশাকের ছোট্ট উপহার তাদের কাছে হতে পারে অমূল্য আনন্দের উৎস। দুর্গা মায়ের কৃপায় আমাদের এই মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হোক—এই কামনাই করি।

ধন্যবাদ।

23/09/2025

আমাদের বস্ত্র বিতরণের জন্য দুই দিন ধার্য করা হয়েছে সামনের বৃহস্পতিবার এবং শুক্রবার।।

সকল পূজনীয় শিক্ষক এবং শিক্ষিকাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রণাম জানাই🙏💕ভালো থাকবেন সকলে💖
05/09/2025

সকল পূজনীয় শিক্ষক এবং শিক্ষিকাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রণাম জানাই🙏💕

ভালো থাকবেন সকলে💖

🐶 আসুন বিষয়টা জেনে নেই!আমরা প্রায়ই রাস্তায় দেখি—দুটি কুকুর একে অপরকে আঁকড়ে আছে এবং অনেকক্ষণ নড়ছে না।অনেকেই অবাক হন—এটা ক...
31/08/2025

🐶 আসুন বিষয়টা জেনে নেই!

আমরা প্রায়ই রাস্তায় দেখি—দুটি কুকুর একে অপরকে আঁকড়ে আছে এবং অনেকক্ষণ নড়ছে না।
অনেকেই অবাক হন—এটা কেন হয়?
আবার কেউ কেউ ভুল বুঝে তামাশা করেন বা জোর করে আলাদা করার চেষ্টা করেন। ❌

🧬 বৈজ্ঞানিক কারণ:

এটি আসলে কুকুরের প্রজনন প্রক্রিয়ার স্বাভাবিক ধাপ—যাকে বলা হয় Copulatory Tie।
এটি শুধু কুকুর, নেকড়ে ও শেয়ালের মতো প্রাণীর মধ্যে ঘটে।

🔹 সঙ্গমকালে পুরুষ কুকুরের bulbus glandis নামক অংশ ফুলে গিয়ে মাদী কুকুরের যোনির ভেতরে আটকে যায়।
🔒 এটি একটি প্রাকৃতিক biological lock, যা কয়েক মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
🔹 এই সময় তারা বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে পারে, যা পুরোপুরি স্বাভাবিক।

⚠️ সতর্কতা:

এটি কোনো কষ্টদায়ক বা অস্বাভাবিক অবস্থা নয়।

কিন্তু জোর করে আলাদা করলে ভয়াবহ ক্ষতি হতে পারে—
যেমন: অঙ্গ ছিঁড়ে যাওয়া, তীব্র রক্তপাত, এমনকি সংক্রমণ ও ক্যানসারের মতো জটিলতা।

🤝 আমাদের করণীয়:

✅ হস্তক্ষেপ করবেন না
✅ পানি ছিটাবেন না
✅ জোর করে আলাদা করার চেষ্টা করবেন না
👉 বরং তাদের একা থাকতে দিন—তারা কিছু সময় পর স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যাবে।

🌍 কেন জরুরি?

একটু সচেতনতা ও সহানুভূতি দিয়ে আমরা প্রাণীদের অকারণ কষ্ট থেকে রক্ষা করতে পারি।
কারণ মনে রাখুন—
পৃথিবীটা শুধু মানুষের নয়, প্রাণীদেরও। 🐾💞
---

🔖 এই তথ্যটি শেয়ার করুন—হয়তো আপনার সচেতনতা অন্তত একটি কুকুরকে কষ্ট থেকে রক্ষা করবে।
(copied)

  Rahul Singha   JEMO Welfare Society  090641 54340
27/08/2025

Rahul Singha JEMO Welfare Society 090641 54340

Address

Raghunathpur
Kandi
742140

Website

Alerts

Be the first to know and let us send you an email when JEMO Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share