Aamar Kalyani

Aamar Kalyani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aamar Kalyani, Kalyani.

NGO (Non-governmental Organization)
Registration No.: IV-1303-00060/2024
Address : B-12/125, Manju Abasan, (Flat no- E/3), 4th Floor , Kalyani , Nadia
Call : 7003223113 ( Satyabrata Roy ) / 7044671607 ( Mina Chakraborty )
UPI NO - 9433585401

26/07/2026
আমার কল্যাণি চ্যারিটেবল ট্রাস্ট আজ পৌঁছে গিয়েছিল কল্যাণীর অন্ধ আলোক সমিতিতে তাদের কিছু শীত বস্ত্র দেয়ার জন্য। ওখানে আব...
14/02/2026

আমার কল্যাণি চ্যারিটেবল ট্রাস্ট আজ পৌঁছে গিয়েছিল কল্যাণীর অন্ধ আলোক সমিতিতে তাদের কিছু শীত বস্ত্র দেয়ার জন্য। ওখানে আবাসিক এবং অনাবাসিক বাচ্চা, সব মিলিয়ে মোট ৫৯ জনকে সোয়েটার চাদর দেয়া হয়েছে। এদের মধ্যে বয়স্কদের ১১ জনকে তার মধ্যে সাতজন মহিলা ও চারজন পুরুষকে চাদর দেয়া হয়েছে। মহিলা ছাব্বিশ জন , পুরুষ ১৬ জন, পাঁচ বছরের ছেলে দুজন 8 এবং 10 বছরের মেয়ে চারজন সবাইকে সোয়েটার দেয়া হয়েছে। বিস্কুট দেয়া হয়েছে ওদের স্কুলে যেখানে ওরা প্রতিদিন চা খায় ২১ প্যাকেটের ৪০০ গ্রামের বিস্কুট দেওয়া হয়েছে। শীত চলে যাওয়ার পথে , একটু উষ্ণতার পরশ দেওয়ার চেষ্টা করলাম আমরা l এক সহৃদয় ব্যক্তি কুড়িটি সোয়েটার দিয়ে আমাদের সাহায্য করেছেন l আমার কল্যাণী চ্যারিটে বল ট্রাস্টের পক্ষ থেকে তাঁকে জানাই অশেষ কৃতজ্ঞতা, এই ভাবে আমাদের পাশে থাকার জন্য l অন্ধ আলোক সমিতি কে ও জানাই আন্তরিক ধন্যবাদ অসহায় মানুষের পাশে থাকার জন্য l মানবতার আলো ছড়িয়ে পড়ুক আমাদের সবার মধ্যে তাহলেই নিষ্পাপ অসহায় মানুষগুলো একটু ভালো থাকবে l আমার কল্যানী চ্যারিটেবল ট্রাস্ট আবার পৌঁছে যাবে অসহায় মানুষের আর্তি শুনেl আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন।

আমার কল্যাণী চারিটেবল ট্রাস্ট এর আজকের কর্মসূচি ছিলো মদনপুর বিরহীর মুন ইটভাটায় l আমাদের প্রাক্তন সদস্যা শ্রীমতি রূপা শি...
09/02/2026

আমার কল্যাণী চারিটেবল ট্রাস্ট এর আজকের কর্মসূচি ছিলো মদনপুর বিরহীর মুন ইটভাটায় l আমাদের প্রাক্তন সদস্যা শ্রীমতি রূপা শিকদারের প্রয়াত স্বামী শ্রী মৃনাল শিকদারের জন্মদিন উপলক্ষে আজকের বিরহীর মুন ইটভাটায় দুঃস্থ মানুষদের দুপুরে খাওয়ানো হলো l আজকের আয়োজনে ছিল ভাত ,ডাল, বাঁধাকপির তরকারি ,চিকেন রসগোল্লা ,500 মিলিলিটার জলের বোতল l এর সঙ্গে দেওয়া হলো জামা কাপড় l অসংখ্য ধন্যবাদ জানাই আমার কল্যানী চ্যারিটিবল ট্রাস্ট এর পক্ষ থেকে শ্রীমতি রূপা শিকদার কে এই মহতী উদ্যোগের জন্য l প্রয়াত শ্রী মৃণাল শিকদারের উদ্দেশ্যে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা l অনন্ত লোকে উনি পরম শান্তিতে থাকুন এই কামনা করি l আমার কল্যাণীর চ্যারিটিবল ট্রাস্ট টপ্রথম পৌঁছে গেল এই দুঃস্থ অসহায় মানুষগুলোর কাছে l সকল সহৃদয় ব্যক্তিদের কাছে আমাদের একান্ত অনুরোধ এইভাবে আমরা যেনো দুঃস্থ অসহায় প্রান্তিক মানুষদের পাশে থাকতে পারি, আমাদের সকলের ঐকান্তিক প্রয়াসেই এমন মহতী উদ্যোগ সম্ভবপর হবে l আমার কল্যানী চ্যারিটিবল ট্রাস্ট এর আজকের পরমপ্রাপ্তি অসংখ্য অসহায় প্রান্তিক মানুষের নিষ্পাপ হাসি l

আমার কল্যাণী চ্যরিটেবল ট্রাস্ট জন্ম লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের ফেসবুক পেজে কাজের সমস্ত বিবরণ এবং কাজের কিছু গুর...
11/01/2026

আমার কল্যাণী চ্যরিটেবল ট্রাস্ট জন্ম লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের ফেসবুক পেজে কাজের সমস্ত বিবরণ এবং কাজের কিছু গুরুত্বপূর্ণ ছবি পোস্ট করে l হ্যাঁ আমরা ছবি পোস্ট করি, সেই ছবি দেখে অনেকেই এগিয়ে আসেন অসহায় মানুষের পাশে দাঁড়ান l তাই যে কাজটি সমাজের ক্ষেত্রে মঙ্গলজনক সেই কাজ যেন আমরা বারংবার করতে পারি l আমাদের এক সদস্যার ফেসবুক পেজ থেকে আমাদের কাজের পোস্ট দেখে হালিশহর নিবাসী শ্রী সুমন মন্ডলের পরিবার গয়েশপুরের কানপুর আদিবাসী পাড়ায় ৩০ জন বাচ্চাকে দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলেন, বাচ্চাদের অত্যন্ত প্রিয় খাবার ফ্রাইড রাইস চিলি চিকেন আয়োজনে ছিল l সেই সঙ্গে বিস্কুট লজেন্স , জলের বোতল মোজা বাচ্চাদের উপহার দেওয়া হয় l সুমন মন্ডল এবং তার দিদি ও বাবা উপস্থিত ছিলেন আজকের কাজে ওনারা আমাদের প্রশংসা করেছেন এবং আমাদের জানিয়েছেন ওনাদের খুব ভালো লেগেছে আমাদের সঙ্গে কাজ করেl আমার কল্যাণীর চ্যা রিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে সুমন মন্ডল কে জানাই জন্মদিনের অফুরান শুভেচ্ছা আগামীর জন্য রইল শুভকামনা l আপনি ভালো থাকুন সুস্থ থাকুন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার মতন মহৎ হৃদয়ের মানুষের বড় প্রয়োজন l আপনারা আছেন বলেই আমরা সাহস পাই, ভরসা পাই অসহায় প্রান্তিক মানুষের জন্য কাজ করার । আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের শীতকালীন কর্মসূচি চলছে। আগামী দিনেও আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই তাই আপনাদের কাছে বিনীত আবেদন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন।

"আছে দুঃখ আছে মৃত্য" এই বাণী নিয়েই আমরা মানব জাতি সবসময় চলি কিন্তু তা সত্ত্বেও কিছু মৃত্যু মানুষের মনের ভিতর বড্ড বড় ...
07/01/2026

"আছে দুঃখ আছে মৃত্য" এই বাণী নিয়েই আমরা মানব জাতি সবসময় চলি কিন্তু তা সত্ত্বেও কিছু মৃত্যু মানুষের মনের ভিতর বড্ড বড় দাগ রেখে যায় ঠিক সেরকমই খুব অল্পবয়সী একটি ছেলে শতদ্রু মান্না কিছুদিন আগে পথদুর্ঘটনায় মারা গেছে।।
ছেলেটির স্ত্রীর কাছ থেকে জানতে পারলাম আমরা যে ওর একটা অপূরণীয় ইচ্ছে ছিল যে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের সংলগ্ন দুস্থ পরিবারগুলিকে এবং নীড় হারার দুঃস্থ মানুষগুলোকে একদিন খাওয়াবে।।
এই তরুণ প্রাণের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য "আমার কল্যাণী চ্যারিটেবেল ট্রাস্ট" গত ২৮ শে ডিসেম্বর রবিবার পৌঁছে গেছিল সেই জায়গাগুলিতে ওই মানুষগুলোকে বিরিয়ানি ও মিষ্টি পৌঁছে দিতে তার স্ত্রী এবং পরিবারের সহযোগিতায়।।
আজ আমরা আপ্লুত যে তার পরিবার খুশি যে শতদ্রুর ইচ্ছাটা পূরণ হয়েছে।।
"আমার কল্যাণী" সব সময় এরকম ভাবেই সমাজে মিশে থেকে অনেক মানুষের ছোট ছোট শেষ ইচ্ছা বা কারো জন্মদিনের ইচ্ছা বা কারোর মনের ইচ্ছা পূরণ করার জন্য, দুঃস্থ মানুষের উপকারে সবসময় এগিয়ে এসেছে,আজও এগিয়ে আসছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।।
আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা কাম্য এবং ভবিষ্যতে আপনাদেরও কারো উপকারে লাগতে পারলে "আমার কল্যাণী" নিজেদের ধন্য মনে করবে।।

কল্যাণী সেন্ট্রাল পার্ক ভাষা উদ্যানে We with Everyone এর সপ্তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজ...
03/01/2026

কল্যাণী সেন্ট্রাল পার্ক ভাষা উদ্যানে We with Everyone এর সপ্তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল l "আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট" এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল। সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরন্তর নিরলস দায়িত্ব পালন করে চলার জন্য অরাজনৈতিক স্বেচ্ছাব্রতী সংগঠন হিসাবে আমার কল্যাণী চ্যারিটিবল ট্রাস্ট কে "কল্যাণী সমাজ বন্ধু ২০২৫ "সম্মানে সম্মানিত করা হয়। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ , অসংখ্য ধন্যবাদ We with Everyone কে l আমার কল্যাণীর চ্যারিটিবল ট্রাস্ট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী বাপ্পাদিত্য চক্রবর্তী ও শ্রী সত্যব্রত রায় l তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন We with Everyone কে l আমার কল্যানী চারিটেবল ট্রাস্ট তাদের তৃতীয় বার্ষিক অনুষ্ঠানে We with Everyone আমন্ত্রণ জানিয়েছিল, We with Everyone এর সমাজসেবামূলক কাজ কে আমরা সম্মান জানাইlবিগত কয়েক বছর ধরে আমার কল্যাণী চ্যারিটিবল ট্রাস্ট অসহায় মানুষদের পাশে আছে, এই সম্মান আমাদের আরো উজ্জীবিত করে তুলল পরবর্তী কাজের ক্ষেত্রে ।

"আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট" সব সময় মানুষের পাশে মানুষের সাথে। এই কনকনে শীতে আমরা যখন ঘরবন্দী তখন "আমার কল্যানী চ্...
29/12/2025

"আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট" সব সময় মানুষের পাশে মানুষের সাথে। এই কনকনে শীতে আমরা যখন ঘরবন্দী তখন "আমার কল্যানী চ্যারিটেবল ট্রাস্টের" সদস্যরা পৌঁছে গিয়েছিল সাত সকালে মদনপুর বিরহী মুন ইটভাটায় দুঃস্থ মানুষদের কাছে l যাদের শীত বস্ত্র বিলাসিতার সমান তাদের জন্য আমরা একটু উষ্ণতা পৌঁছে দিতে গিয়েছিলাম l
প্রায় ৬০ জন অসহায় প্রান্তিক মানুষদের নতুন একটি চাদর এবং তার সাথে ৪০০ গ্রামের ব্রিটানিয়া থিন অ্যারারুট বিস্কুট এর প্যাকেট আর কিছু পুরনো প্যান্ট ,শার্ট ,জ্যাকেট, শাড়ি, চুরিদার এবং বাচ্চাদের পোশাক আমরা নিয়ে গিয়েছিলাম l এই কনকনে ঠান্ডায় "আমার কল্যানী চ্যারিটেবল ট্রাস্ট" অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে ভালোবাসার ভরসার উষ্ণতা ছড়িয়ে দিল l আমরা কথা দিয়েছি আমরা আবার আসবো l অসহায় মানুষের নিষ্পাপ হাসি আমাদের পরমপ্রাপ্তি l এই ঠান্ডায় আমরা আরো কতগুলো কাজ করবো অসহায় মানুষরা যাতে একটু হলেও উষ্ণতার ছোঁয়া পায় তার চেষ্টা করবো l বিগত দিনগুলোতে আপনারা আমাদের সাথে ছিলেন, তাই আমরা চাই পরবর্তী দিনগুলোতেও আমাদের সাথে থাকুন ,আমাদের পাশে থাকুনl ভালো থাকুন সেই সঙ্গে সকলকে ভাল রাখুন l

Address

Kalyani

Opening Hours

Monday 7am - 10pm
Tuesday 7am - 10pm
Wednesday 7am - 10pm
Thursday 7am - 10pm
Friday 7am - 10pm
Saturday 7am - 10pm
Sunday 7am - 10pm

Telephone

+917003223113

Alerts

Be the first to know and let us send you an email when Aamar Kalyani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aamar Kalyani:

Shortcuts

Share