08/09/2025
*“জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে…”*
📝 নন্দনা, বয়স মাত্র ১১।
এই বয়সে ওর পৃথিবী ভরে থাকার কথা ছিল রঙিন খাতা, স্কুল ব্যাগ, বন্ধুদের হাসি,
আর দুর্গোৎসবের কোলাহলে নতুন জামার খুশি।
নন্দনা খুব সাধারণ এক মেয়ে—
সকালে ঘুম ভাঙলে স্কুল ব্যাগটা আঁকড়ে ধরতো,
সাঁতারের ক্লাসে ফাঁকি দিত না,
আর ছোট্ট বাঁশিটা বাজিয়ে সবার মুখে হাসি ফোটাতো।
কিন্তু আজ নন্দনা শুয়ে আছে হাসপাতালের বেডে।
রঙিন কার্টুন কম্বলের আড়ালে লুকিয়ে আছে দুর্বল দেহটা।
চোখ দুটো ভরা ভরসায় তাকিয়ে থাকে চারদিকে—
যেনো বিশ্বাস খুঁজছে…
“আবার আমি স্কুলে যাবো, আবার সাঁতার কাটবো, আবার বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখবো…”
কিন্তু এই বছর আর পারবে না।
কারণ নন্দনা আক্রান্ত হয়েছে ভয়ঙ্কর রোগে— *Cutaneous Lymphoma* ।
প্রতিদিন বাঁচতে হলে তাকে নিতে হয় ৩ ইউনিট প্লাজমা।
বাবা সমীরবাবু ছ’মাস ধরে একে-ওকে ধরে প্লাজমা জোগাড় করেছেন।
কিন্তু এখন অনেকেই তাকে রাস্তায় দেখলেই এড়িয়ে চলে যান…
কারণ তিনি হয়তো আবার প্লাজমার কথা বলবেন।
অবশেষে, সর্বস্ব হারিয়ে সমীরবাবু এখন সরকারি জায়গা থেকে ব্যাগপ্রতি ৩০০ টাকা,
আর বেসরকারি জায়গায় ৪০০–৪৫০ টাকা দিয়ে প্লাজমা কিনছেন।
সব হারিয়েও বাবা হাল ছাড়েননি।
কারণ তাঁর বিশ্বাস—
“আসছে বছর নন্দনা আবার নতুন জামা পরে দুর্গা ঠাকুর দেখবে।”
🙏 আপনার একটুখানি সাহায্যই পারে সেই বিশ্বাসটুকু বাঁচিয়ে রাখতে
👉 যদি আপনারও বিশ্বাস থাকে,
যে ছোট্ট নন্দনা আবার হাসিমুখে স্কুলে ফিরবে,
আবার বন্ধুদের সঙ্গে দুর্গা ঠাকুর দেখবে—
তাহলে নিচের *Account বা QR Code* এ সাহায্যের হাত বাড়ান।
Bank Name: *BANK OF BARODA*
Branch Name: *GARIA*
Account Number: *30620100008582*
IFSC Code: *BARB0GARIAX*
MICR Code: *700012067*
🌸 আপনার বিশ্বাসই ফিরিয়ে আনতে পারে নন্দনার হাসি।
📌 সামাজিক কারণে এবং নন্দনার চিকিৎসার স্বার্থে, নন্দনা ও তার বাবার আসল নামটি গোপন রাখা হলো।
ℹ️ ডোনেশনের রশিদ ও ট্যাক্স ছাড় সংক্রান্ত তথ্য
👉 *আপনার ডোনেশনের রশিদ ও সার্টিফিকেট পাওয়ার জন্য,*
ডোনেশনের স্ক্রিনশটটি WhatsApp করুন *9874025042* নম্বরে
অথবা মেল করুন [email protected]
এ।
📩 স্ক্রিনশট পাঠানোর ৩০ ঘন্টার মধ্যে আপনি রশিদ ও সার্টিফিকেট পেয়ে যাবেন।
✅ আপনার ডোনেশনটি ভারতীয় আয়কর দপ্তরের 80G ও 12A ট্যাক্স ছাড়ের আওতায় থাকবে।
12A রেজিস্ট্রেশন থাকায় NGO-র আয়ের ওপর কোনো ট্যাক্স প্রযোজ্য হয় না।
আর 80G রেজিস্ট্রেশন থাকায়, আপনি আপনার ডোনেশনের ৫০% ট্যাক্স ছাড় পাবেন।