University Students Forum-USF, Par Ram Ram Pur

University Students Forum-USF, Par Ram Ram Pur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from University Students Forum-USF, Par Ram Ram Pur, Nonprofit Organization, Par Ram Ram Pur, Dewanganj, Jamalpur.

১ মাসব্যাপী ফ্রি ক্লাস!! ফ্রি ক্লাস!! পার রামরামপুর ইউনিয়নের ২০২৬ সনের SSC পরিক্ষার্থী ও চলমান নবম-দশম শ্রেণির শিক্ষার্থ...
23/02/2026

১ মাসব্যাপী ফ্রি ক্লাস!! ফ্রি ক্লাস!!
পার রামরামপুর ইউনিয়নের ২০২৬ সনের SSC পরিক্ষার্থী ও চলমান নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর!!
University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে ১ মাসব্যাপী বিশেষ প্রস্তুতি কোচিংয়ের আয়োজন করা হয়েছে।
স্থান: তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয়, তারাটিয়া, দেওয়ানগঞ্জ, জামালপুর।
ক্লাস শুরুর তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
কোর্সটিতে যা যা থাকছে:
-মোট ৫৬ টি অফলাইন ক্লাস
- ৩৭ টি থিওরি ক্লাস
-১৯ টি প্রশ্ন সমাধান ক্লাস
-১৯ টি MCQ পরীক্ষা

কোর্সটিতে যতগুলো অধ্যায় সম্পূর্ণ করা হবে:
- পদার্থবিজ্ঞান ৭ টি
- রসায়ন বিজ্ঞান ৬ টি
- উচ্চতর গণিত ৮ টি
- সাধারণ গণিত ৮ টি

কোর্সটি যাদের জন্য:
-বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য ( পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ও সাধারণ গণিত)
- মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ( সাধারণ গণিত)

কোর্সটি যারা পরিচালনা করবেন:
-বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থী

পাররামরামপুর ইউনিয়নের সকল ২০২৬ সনের SSC পরিক্ষার্থী ও চলমান নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বলা হলো।
সকলকে ধন্যবাদ।

ধন্যবাদান্তে
মোঃ হাবিব আহমেদ
প্রচার সম্পাদক
ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম,পাররামরামপুর।

তারিখঃ ২১/০৭/২০২৫শোকবার্তামাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে  " University Students Forum-USF, Par Ram Ram Pu...
21/07/2025

তারিখঃ ২১/০৭/২০২৫

শোকবার্তা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে " University Students Forum-USF, Par Ram Ram Pur (USF) " এর শোকবার্তা।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এতে ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও বিমানসেনাসহ অনেকের হতাহতের ঘটনায় USF গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এই দুর্ঘটনায় প্রাণহানী ও শারীরিক-মানসিক ক্ষতির যে করুণ অধ্যায় রচিত হলো, তা আমাদের জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি এবং গভীর বেদনার মুহূর্ত। বিশেষত একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্ঘটনা আমাদের শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তোলে।

আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

আমরা আশা করছি- দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে

ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার উদ্যোগ নেওয়া হবে

USF সবসময় মানবতা, ন্যায় ও গণমানুষের পাশে থাকবে। এই শোকাবহ সময়ে আমরা শোকাহত পরিবার ও শিক্ষা সম্প্রদায়ের পাশে একাত্মতা প্রকাশ করছি।

বার্তা প্রেরক-

কাওসার আহমেদ

মুখপাত্র

University Students Forum-USF, Par Ram Ram Pur (USF)

🌳 বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৫ 🌳"একটি গাছ লাগান, আগামী প্রজন্মকে বাঁচান!"আসসালামু আলাইকুম 🌿বর্ষা মৌসুম প্রায় চলেই এলো। প্রক...
10/06/2025

🌳 বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৫ 🌳
"একটি গাছ লাগান, আগামী প্রজন্মকে বাঁচান!"

আসসালামু আলাইকুম 🌿
বর্ষা মৌসুম প্রায় চলেই এলো। প্রকৃতিতে অবদান রাখার জন্য এটিই গুরুত্বপূর্ণ সময়। পরিবেশ বাঁচাতে ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

University Students Forum (USF), Par Ramrampur -এর উদ্যোগে একটি মহৎ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এই বর্ষায় অন্তত ৫০০ টি ফলজ ও বনজ গাছ রোপণ করা 🌱

সদকায়ে জারিয়া হিসেবে আপনিও চাইলে এই কর্মসূচির অংশ হতে পারেন!
👉 গাছ রোপণে অংশ নিন বা
👉 কমপক্ষে ১টি গাছের মূল্য (প্রতি গাছ মাত্র ৫০৳) অথবা ইচ্ছামতো সংখ্যার জন্য ডোনেট করতে পারেন।

🌟 একটি গাছ মানে একটি প্রাণ, একটি ভবিষ্যৎ।
বাতাস, ছায়া, ফল, কাঠ – সবই দেয় এই নিঃস্বার্থ বন্ধু।
আজ একটি গাছ লাগালে, আগামীকাল একটি প্রাণ বাঁচে।

📅 রোপণ কার্যক্রম: ১৩ জুন, ২০২৫
📍স্থান/এরিয়া: পার রামরামপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা, বিদ্যালয় ও মাদ্রাসা প্রাঙ্গন।
✅বিকাশ/নগদ/রকেট: 01609-846335

যোগ দিন এই সবুজ বিপ্লবে!
💚 আসুন, গাছ লাগাই – প্রকৃতিকে আগলে রাখি।

এসএসসি/ সমমান ২০২৫ পরিক্ষার্থীদের জন্য University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক শুভকামনা ও বিশেষ দিকনির্দে...
09/04/2025

এসএসসি/ সমমান ২০২৫ পরিক্ষার্থীদের জন্য University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক শুভকামনা ও বিশেষ দিকনির্দেশনাঃ

১) পরীক্ষার আগের দিন প্রবেশ পত্র, রেজিঃ কার্ড, কলম, পেন্সিল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখবে।

২) পরীক্ষার আগের দিন রাত্রে ১১ টার মধ্যে পড়া শেষ করে ঘুমিয়ে যাবে এবং ভোরে ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে।

৩) পরীক্ষার হলে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাবে যেন পরীক্ষার সময় তোমার ব্রেইন পর্যাপ্ত গ্লুকোজ সরবরাহ করতে পারে।

৪) তোমার পড়াশোনা যেমনই হোক তোমার পরীক্ষার হলে চিন্তা থাকবে তুমি সবই পারো এতে তোমার ভয় কমে যাবে। সহজ জিনিস ভুল করবে না।

৫) সম্ভব হলে পরীক্ষার হলে পানি নিয়ে যাবে।কারো অসুস্থতা থাকলে মেডিসিন নিয়ে হলে যাবে।

৬) পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। তাই হাতে যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে বের হবে।

৭) পরীক্ষার আগের রাত এবং সকালে নতুন কিছু বা কঠিন কিছু পড়ার দরকার নাই।

৮) অবশ্যই গোসল করে পরীক্ষার হলে যাবে। পিতা মাতা ও গুরুজনদের কাছে দোয়া নিবে। সম্ভব হলে পিতা-মাতা বা বড় ভাই-বোন কে সাথে নিবে।

১০) কেন্দ্রে প্রবেশ করে নিজের আসন নিশ্চিত করবে এবং বাথরুমের অবস্থান দেখে নিবে৷

১১) পরিক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে খাতা দেওয়া হবে।সতর্কতার সাথে সবকিছু পূরণ করবে। ভুল হলে চিন্তা না করে ডিউটিরত স্যারকে সন্মানের সহিত জানাবে।

১২) পেন্সিল দিয়ে মার্জিন করবে।এক পৃষ্ঠায় ১২-১৩ লাইন লিখবে।থিউরি রিলেটেড প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই প্যারা করে লিখবে।প্রশ্ন যেমনই হোক অবশ্যই টাইম মেইনটেইন করে ফুল উত্তর করবে।রাফ করলে শেষে একটানে কেটে দিও৷

Best Wishes to all of you.

|28-03-2025|আলহামদুলিল্লাহ! প্রথমবারের মতো University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক আয়োজিত 'ইফতার মাহফিল- ...
29/03/2025

|28-03-2025|

আলহামদুলিল্লাহ!
প্রথমবারের মতো University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক আয়োজিত 'ইফতার মাহফিল- ২০২৫' প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি এই ইফতার ও মিলনমেলা আমাদের ভ্রাতৃিত্ত্ববোধকে আরও শক্তিশালী করবে, এবং ভবিষ্যতেও এরুপ ধারা অব্যাহত থাকবে।

যারা ইফতার প্রোগ্রামে এসেছেন এবং যারা না এসেও Financially আমাদেরকে সাপোর্ট করেছেন এরুপ সকল সম্মানিত সদস্যদের প্রতি University Students Forum (USF), Par Ramrampur, এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ! শুরু হয়ে গেলো University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক ২০২৫ সনের SSC পরিক্ষার্থী ও চলমান ন...
03/03/2025

আলহামদুলিল্লাহ!

শুরু হয়ে গেলো University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক ২০২৫ সনের SSC পরিক্ষার্থী ও চলমান নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ১ মাসব্যাপী বিশেষ প্রস্তুতি কোচিং।

প্রথমদিনেই ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো দেখার মতো।
যারা এখনও ক্লাসে অংশগ্রহণ করতে পারনি, তারা নেক্সট ক্লাসগুলো থেকে শুরু করতে পারবে।

উল্লেখ্য যে, University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক ২০২৫ সনের SSC পরিক্ষার্থী ও চলমান নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১ মাসব্যাপী বিশেষ প্রস্তুতি কোচিংয়ের আয়োজন করা হয়েছে।

স্থান: তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয়, তারাটিয়া, দেওয়ানগঞ্জ, জামালপুর।

ক্লাস শুরুর তারিখ: ৩ মার্চ ২০২৫

কোর্সটিতে যা যা থাকছে:
-মোট ৫৬ টি অফলাইন ক্লাস
- ৩৭ টি থিওরি ক্লাস
-১৯ টি প্রশ্ন সমাধান ক্লাস
-১৯ টি MCQ পরীক্ষা

কোর্সটিতে যতগুলো অধ্যায় সম্পূর্ণ করা হবে:
- পদার্থবিজ্ঞান ৫ টি
- রসায়ন বিজ্ঞান ৫ টি
- উচ্চতর গণিত ৫ টি
- সাধারণ গণিত ৫ টি

কোর্সটি যাদের জন্য:
-বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য ( পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ও সাধারণ গণিত)
- মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ( সাধারণ গণিত)

কোর্সটি যারা পরিচালনা করবেন:
-বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থী

বিষয়ভিত্তিক ক্লাস রুটিন কমেন্ট বক্সে দেওয়া হয়েছে ।

১ মাসব্যাপী ফ্রি ক্লাস!! ফ্রি ক্লাস!!পার রামরামপুর ইউনিয়নের ২০২৫ সনের SSC পরিক্ষার্থী ও চলমান নবম-দশম শ্রেণির শিক্ষার্থী...
01/03/2025

১ মাসব্যাপী ফ্রি ক্লাস!! ফ্রি ক্লাস!!

পার রামরামপুর ইউনিয়নের ২০২৫ সনের SSC পরিক্ষার্থী ও চলমান নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর!!

University Students Forum (USF), Par Ramrampur, কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে ১ মাসব্যাপী বিশেষ প্রস্তুতি কোচিংয়ের আয়োজন করা হয়েছে।

স্থান: তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয়, তারাটিয়া, দেওয়ানগঞ্জ, জামালপুর।

ক্লাস শুরুর তারিখ: ৩ মার্চ ২০২৫

কোর্সটিতে যা যা থাকছে:
-মোট ৫৬ টি অফলাইন ক্লাস
- ৩৭ টি থিওরি ক্লাস
-১৯ টি প্রশ্ন সমাধান ক্লাস
-১৯ টি MCQ পরীক্ষা

কোর্সটিতে যতগুলো অধ্যায় সম্পূর্ণ করা হবে:
- পদার্থবিজ্ঞান ৫ টি
- রসায়ন বিজ্ঞান ৫ টি
- উচ্চতর গণিত ৫ টি
- সাধারণ গণিত ৫ টি

কোর্সটি যাদের জন্য:
-বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য ( পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ও সাধারণ গণিত)
- মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ( সাধারণ গণিত)

কোর্সটি যারা পরিচালনা করবেন:
-বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থী

পাররামরামপুর ইউনিয়নের সকল ২০২৫ সনের SSC পরিক্ষার্থী ও চলমান নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বলা হলো।

সকলকে ধন্যবাদ।

ধন্যবাদান্তে
মোঃ হাবিব আহমেদ
প্রচার সম্পাদক
ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম,পাররামরামপুর।

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ❤️
20/02/2025

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ❤️

Happy New Year, Everyone!
31/12/2024

Happy New Year, Everyone!

আমরা পার রামরামপুর ইউনিয়ন, দেওয়ানগঞ্জ, জামালপুর, এর  বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল উদ্যমী তরুণ প্রজন্ম। যাদের লক্ষ্য ও উদ্দেশ...
31/12/2024

আমরা পার রামরামপুর ইউনিয়ন, দেওয়ানগঞ্জ, জামালপুর, এর বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল উদ্যমী তরুণ প্রজন্ম। যাদের লক্ষ্য ও উদ্দেশ্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, শিক্ষার মান উন্নয়নে কাজ করা, মেহনতি মানুষের মাঝে সাহায্যের হাত বাড়ানো, এবং নিজেদের সমস্ত ভালো ও সদগুণাবলি সমাজ তথা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। এ লক্ষ্যে আমাদের প্লাটফর্ম University Students Forum (USF), Par Ramrampur, আজ তার শুভ যাত্রা শুরু করলো। সংগঠনটির সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে, আগামী ১ বছরের জন্য নিম্নবর্ণিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো। উক্ত কমিটি ঘোষিত সময়কালে সংগঠনের সকল দায়িত্ব পালন করবে।

সকলের জন্য শুভকামনা!

Address

Par Ram Ram Pur, Dewanganj
Jamalpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when University Students Forum-USF, Par Ram Ram Pur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share