Cholo Paltai-চলো পাল্টাই

Cholo Paltai-চলো পাল্টাই "সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

নতুন বছর মানেই নতুন আশা, নতুন লক্ষ্য, নতুন শুরু 🎉সবাইকে জানাই শুভ নববর্ষ!
15/04/2026

নতুন বছর মানেই নতুন আশা, নতুন লক্ষ্য, নতুন শুরু 🎉
সবাইকে জানাই শুভ নববর্ষ!

Congratulations Team India for winning T20 World Cup 🎉🎊Cholo Paltai-চলো পাল্টাইICC - International Cricket Council
08/03/2026

Congratulations Team India for winning T20 World Cup 🎉🎊

Cholo Paltai-চলো পাল্টাই
ICC - International Cricket Council


দোলের রঙে মুছে যাক সব অভিমান, ভরে উঠুক হৃদয় ভালোবাসার আনন্দে।শুভ দোলযাত্রা—রঙিন হোক আপনার জীবন, সুখে-শান্তিতে কাটুক প্রত...
03/03/2026

দোলের রঙে মুছে যাক সব অভিমান, ভরে উঠুক হৃদয় ভালোবাসার আনন্দে।
শুভ দোলযাত্রা—রঙিন হোক আপনার জীবন, সুখে-শান্তিতে কাটুক প্রতিটি ক্ষণ। 🌸🎨

Cholo Paltai-চলো পাল্টাই

একটি সংবিধান, অসংখ্য কণ্ঠ, এক দেশ—সমতার স্বপ্নেই বাঁধা আমাদের ভারত।ভারতবর্ষের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে চলো পাল্টাইয়ের শুভ...
26/01/2026

একটি সংবিধান, অসংখ্য কণ্ঠ, এক দেশ—
সমতার স্বপ্নেই বাঁধা আমাদের ভারত।

ভারতবর্ষের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে চলো পাল্টাইয়ের শুভেচ্ছা।

"नमो नमः शारदे देवि" বিদ্যার আলোয় আলোকিত হোক সমাজ, সরস্বতী পুজোর শুভ দিনে চলো পাল্টাইয়ের শুভেচ্ছা
23/01/2026

"नमो नमः शारदे देवि"
বিদ্যার আলোয় আলোকিত হোক সমাজ, সরস্বতী পুজোর শুভ দিনে চলো পাল্টাইয়ের শুভেচ্ছা

"তিনি আছেন আমাদের সকলের মধ্যেই,এবং তার আদর্শ সারাজীবন থেকে যাবে।"যার আদর্শ আজও পথ দেখায়—নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে...
23/01/2026

"তিনি আছেন আমাদের সকলের মধ্যেই,
এবং তার আদর্শ সারাজীবন থেকে যাবে।"

যার আদর্শ আজও পথ দেখায়—নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে চলো পাল্টাইয়ের শ্রদ্ধাঞ্জলি।

চলো পাল্টাইয়ের শীতকালীন প্রোগ্রামটি হয়তো একদিনের আয়োজন, কিন্তু তার নেপথ্যে থাকে আমাদের দীর্ঘ কয়েক মাসের নিরবচ্ছিন্ন প্রস...
17/01/2026

চলো পাল্টাইয়ের শীতকালীন প্রোগ্রামটি হয়তো একদিনের আয়োজন, কিন্তু তার নেপথ্যে থাকে আমাদের দীর্ঘ কয়েক মাসের নিরবচ্ছিন্ন প্রস্তুতি ও পরিকল্পনা। এই যাত্রার শুরু হয় গ্রাউন্ড ওয়ার্ক দিয়ে—যেখানে আমরা প্রত্যন্ত গ্রামে গিয়ে পৌঁছাই, গ্রামবাসীদের সঙ্গে কথা বলি, তাদের জীবন-জীবিকা, দৈনন্দিন সংগ্রাম ও বেঁচে থাকার গল্প শুনে বুঝে নেওয়ার চেষ্টা করি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা গ্রামবাসীদের পুরুষ, মহিলা ও শিশু—এই তিনটি বয়সভিত্তিক পর্যায়ে ভাগ করে মোট জনসংখ্যার একটি সুস্পষ্ট চিত্র তৈরি করি, যাতে সহায়তা পৌঁছায় যথার্থ ও সম্মানের সঙ্গে।
এই পরিকল্পনার ধারাবাহিকতায় এবছর চলো পাল্টাইয়ের শীতকালীন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলার কেন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনাপাড়া গ্রামে। এই আয়োজনকে ধাপে ধাপে সুষ্ঠুভাবে বাস্তবায়নের পথে যাঁরা চলো পাল্টাইয়ের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানো ছিল আমাদের নৈতিক দায়িত্ব। সেই ভাবনা থেকেই অনুষ্ঠানে আমরা আন্তরিক সম্বর্ধনা জানিয়েছি—
USKA Cooperative Society Ltd ও SHDSA-র পক্ষ থেকে স্বপ্না গায়েনকে,
আমরা পদাতিক সংস্থার পক্ষ থেকে মাফসুল রহমানকে,
মানভূম লোকসংস্কৃতি ও নাচনী সমিতির পক্ষ থেকে পোস্তুবালা দেবীকে,
পৌর প্রশাসক ও বিশিষ্ট সমাজসেবী নবেন্দু মাকালীকে,
গুণধর সহীষকে,
এবং কেন্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুন্দরী মাহাতো ও উপপ্রধান নীলকমল মাহাতোকে।
চলো পাল্টাইয়ের সপ্তম বর্ষে আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা যে সরাসরি গ্রামবাসীদের হৃদয়ে পৌঁছেছে, তা তাঁদের মুখের হাসিতেই স্পষ্ট। ভবিষ্যতেও আপনাদের এই আন্তরিক সমর্থন ও পাশে থাকার অঙ্গীকার আমাদের পথচলাকে আরও দৃঢ় ও মানবিক করে তুলবে—এই আশাই আমরা বুকে রেখে এগিয়ে চলেছি।

#উষ্ণতার_স্পর্শে_গড়ে_উঠুক_মানবতার_বন্ধন
Cholo Paltai-চলো পাল্টাই

চিন্তায়, চেতনায় ও কর্মে যিনি যুবসমাজকে পথ দেখিয়েছেন,স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁকে জানাই বিনম্র প্রণাম।জাতী...
12/01/2026

চিন্তায়, চেতনায় ও কর্মে যিনি যুবসমাজকে পথ দেখিয়েছেন,
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁকে জানাই বিনম্র প্রণাম।
জাতীয় যুব দিবসে সকল যুবসমাজকে রইল শুভেচ্ছা।

✨ Happy New Year 2026 ✨Wishing everyone good health and happiness.Cholo Paltai shall continue its path of helping and se...
01/01/2026

✨ Happy New Year 2026 ✨
Wishing everyone good health and happiness.
Cholo Paltai shall continue its path of helping and service in 2026.🤍💙

Cholo Paltai-চলো পাল্টাই

২০২৫ সাল চলো পাল্টাইয়ের যাত্রাপথে এক বিশেষ তাৎপর্য বহন করেছে—এই বছরটি আমাদের কাছে মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা, মানবি...
31/12/2025

২০২৫ সাল চলো পাল্টাইয়ের যাত্রাপথে এক বিশেষ তাৎপর্য বহন করেছে—এই বছরটি আমাদের কাছে মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা, মানবিকতার চর্চা এবং সমাজের প্রতি দায়িত্ববোধকে নতুন করে উপলব্ধি করার সময় হয়ে উঠেছে। বছরের প্রতিটি উদ্যোগে আমরা চেষ্টা করেছি ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনে সামান্য হলেও স্বস্তি ও আশার আলো পৌঁছে দিতে।

১৫ই আগস্ট, চলো পাল্টাইয়ের প্রতিষ্ঠা দিবসে, আমরা পৌঁছে গিয়েছিলাম রাহুল বিদ্যা নিকেতনে—প্রান্তিক শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী নিয়ে। সেই দিনটি কেটেছিলো শিশুদের হাসি, সরল আনন্দ আর কিছু না বলা অনুভূতির মধ্যে দিয়ে। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের আরও একবার মনে করিয়ে দিয়েছিল, ছোট ছোট উদ্যোগও কত বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একইসাথে পরিবেশ রক্ষার অঙ্গীকারকে বাস্তব রূপ দিতে আমরা আয়োজন করেছিলাম সবুজায়ন কর্মসূচি। নতুন চারাগাছ রোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সবুজ, নির্মল ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আমরা আমাদের সবুজায়ন প্রকল্পকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম।
এরপর থেকেই শুরু হয় চলো পাল্টাইয়ের সপ্তম বর্ষের শীতকালীন কর্মসূচির প্রস্তুতি। পুরুলিয়া জেলার তিনটি গ্রাম পরিদর্শন করে এবং সেখানকার মানুষদের জীবন-জীবিকা, সংগ্রাম ও দৈনন্দিন বাস্তবতাকে সামনে থেকে উপলব্ধি করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রস্তুতিকে আরও বাস্তব ও দায়িত্বশীল করে তুলেছিলাম। সেই ধারাবাহিকতায় পুরুলিয়া জেলার কেন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনাপাড়া গ্রামে আমরা উপস্থিত হয়েছিলাম শীতের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সহযাত্রী হতে। গ্রামের প্রতিটি মানুষের জন্য পুরোনো ব্যবহারযোগ্য জামাকাপড়, শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়েছিল, যাতে এই কনকনে শীতে তারা একটু হলেও উষ্ণতা অনুভব করতে পারেন। পাশাপাশি গ্রামের খুদে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছিল প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী—স্বপ্ন দেখার পথে এগিয়ে যাওয়ার ছোট্ট এক সহায়তা।
বিগত বছরগুলোর মতো এই বছরও চলো পাল্টাই প্রান্তিকতা ও দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকারে অবিচল থেকেছে। সমাজকে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা আগামীতেও আরও শক্তভাবে, আরও দায়বদ্ধতার সঙ্গে জারি থাকবে।

চলো পাল্টাইয়ের সপ্তম বর্ষের শীতকালীন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে পুরুলিয়া জেলার কেন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনাপাড়া ...
30/12/2025

চলো পাল্টাইয়ের সপ্তম বর্ষের শীতকালীন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে পুরুলিয়া জেলার কেন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনাপাড়া গ্রামের গ্রামবাসীদের সঙ্গে ভাগ করে নেওয়া হলো তাদের জন্য নিয়ে যাওয়া শীতের রসদ—যা শুধু কিছু সামগ্রী নয়, বরং ছিল আমাদের ভালোবাসা, যত্ন আর দায়বদ্ধতার প্রতিফলন। হাড়কাঁপানো শীতের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র ও প্রয়োজনীয় শীতকালীন সামগ্রী, যা হয়ে উঠল এই কঠিন সময়ের সঙ্গে যুদ্ধ করার একমাত্র ভরসা।
শীতবস্ত্র হাতে পেয়ে গ্রামবাসীদের মুখে যে অকৃত্রিম, নির্মল হাসি ফুটে উঠেছিল, তা আমাদের সকল পরিশ্রমকে এক নিমিষে সার্থক করে তুলেছিল। সেই হাসির মধ্যেই লুকিয়ে ছিল স্বস্তি, কৃতজ্ঞতা আর বেঁচে থাকার একরাশ আশা—আর সেই অনুভূতির কিছুটা আপনাদের সঙ্গেও ভাগ করে নেওয়ার ছোট্ট প্রয়াস আমাদের দ্বিতীয় পর্বের মুহুর্তগুলো। দিনের পর দিন নিষ্ঠার সঙ্গে করা আমাদের পরিশ্রম, প্রস্তুতি আর ভালোবাসার ফল যখন মানুষের মুখে হাসি হয়ে ধরা দেয়, তখন সেই মুহূর্ত আমাদের চলার পথকে আরও দৃঢ় করে তোলে।
শুধু শীতবস্ত্র নয়, এই উদ্যোগে গ্রামের ছোট্ট খুদেদের মুখেও আলোর ঝিলিক দেখা গিয়েছিল। প্রয়োজনীয় বই ও শিক্ষাসামগ্রী হাতে পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল—কারণ শিক্ষা তাদের কাছে আগামী দিনের স্বপ্ন দেখার একমাত্র জানালা। সেই উচ্ছ্বাস, সেই চোখের ভাষা আমাদের মনে করিয়ে দেয়—মানবিক উদ্যোগের আসল সার্থকতা ঠিক এখানেই।
এই গ্রামের মানুষের কাছে শীত শুধুই একটি ঋতু নয়; শীত মানে প্রতিদিন বেঁচে থাকার এক নিরন্তর সংগ্রাম। আর সেই সংগ্রামে যাতে তারা আগামী দিনগুলোতেও প্রাণভরা হাসি, সাহস আর আত্মবিশ্বাস নিয়ে লড়াই চালিয়ে যেতে পারে—সেই লক্ষ্যেই চলো পাল্টাইয়ের সপ্তম বর্ষের এই শীতকালীন প্রয়াস। মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের কষ্টের অংশীদার হয়ে, একটু উষ্ণতা আর ভরসা পৌঁছে দেওয়ার এই পথচলায় আজ আমরা অনুভব করলাম—আমাদের এই প্রচেষ্টা সত্যিই সফলতার দিকে এক ধাপ এগিয়ে গেল।

#উষ্ণতার_স্পর্শে_গড়ে_উঠুক_মানবতার_বন্ধন

Cholo Paltai-চলো পাল্টাই

“চলো পাল্টাই”–এর সপ্তম বর্ষে শীতবস্ত্র উপহার কর্মসূচির অংশ হিসেবে আমরা উপস্থিত হয়েছিলাম পুরুলিয়া জেলার কেন্দ্রা গ্রাম পঞ...
27/12/2025

“চলো পাল্টাই”–এর সপ্তম বর্ষে শীতবস্ত্র উপহার কর্মসূচির অংশ হিসেবে আমরা উপস্থিত হয়েছিলাম পুরুলিয়া জেলার কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কোনাপাড়া গ্রামে। মানবিকতার আহ্বানে সাড়া দিয়ে ও সামাজিক দায়বদ্ধতার অনুভূতি থেকে গ্রামের প্রায় ৩৫০ জন গ্রামবাসীর হাতে আমরা তুলে দিতে পেরেছি শীতের প্রয়োজনীয় ক্রিম, শিশুদের জন্য কেক, বিস্কুট ও চকোলেট, পাশাপাশি তাদের পড়াশোনার সহায়ক হিসেবে কিছু বই। এর সঙ্গে ছিল পুরোনো ব্যবহারযোগ্য জামাকাপড় এবং পরিবার পিছু নতুন শীতবস্ত্র ও কম্বল।
এবারের শীতে ওদের মুখে সামান্য হলেও হাসির আলো ছড়িয়ে দেওয়া এবং কনকনে ঠান্ডার বিরুদ্ধে লড়াই করার ভরসা হিসেবে শীতবস্ত্র তুলে দেওয়াই ছিল আমাদের একমাত্র লক্ষ্য। আপনাদের সকলের নিঃস্বার্থ ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদে সেই লক্ষ্য সফলভাবে বাস্তবায়িত হয়েছে—এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ও গর্বের বিষয়।
এই মানবিক উদ্যোগের প্রথম পর্বের কিছু স্মরণীয় ও মূল্যবান মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, যা আগামী দিনগুলোতে আমাদের পথচলায় আরও মানবিক কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।

পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমাদের পেজে।
#উষ্ণতার_স্পর্শে_গড়ে_উঠুক_মানবতার_বন্ধন

Cholo Paltai-চলো পাল্টাই

Address

Howrah

Telephone

+918240356362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cholo Paltai-চলো পাল্টাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cholo Paltai-চলো পাল্টাই:

Share