11/12/2025
'' মানব অধিকার দিবস উদযাপন এবং আইনি সচেতনতা ক্যাম্পের আয়োজন "
বীরশিবপুর , ১০ই ডিসেম্বর
মহতাদুন নেশা
মানবাধিকার হলো পৃথিবীর প্রতিটি মানুষের জন্মগত, স্বাভাবিক ও অবিচ্ছিন্ন অধিকার। মানবাধিকার হলো মানবতার হৃদয় এই অধিকার রক্ষা করা মানে মানুষের মর্যাদা রক্ষা করা মানবাধিকার দিবস আমাদের সেই দায়িত্ব অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেয় আমরা যদি অন্যের অধিকারী কে সম্মান করি তবে পৃথিবী আরো সুন্দর শান্তিপূর্ণ ও ন্যায় ভিত্তিক হবে। মানবাধিকার দিবসে সচেতনতা বাড়াতে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১০ ই ডিসেম্বর বুধবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস(APCR) বীর শিবপুর ব্লকের পক্ষ থেকে মানবাধিকার দিবস উদযাপন এবং আইনি সচেতনতা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল হাওড়া জেলার বীরশিবপুরের অ্যাচিভার সাইট ( Achievers Site)শিক্ষা প্রতিষ্ঠানে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় 400 অধিক পুরুষ মহিলাও ছাত্রছাত্রীরা ।অনুষ্ঠানটিতে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন APCR এর নর্থ বেঙ্গল এর প্রেসিডেন্ট আব্দুস সামাদ, কলকাতা হাইকোর্ট এবং উলুবেরিয়া কোর্টের অ্যাডভোকেট হাসানুর মল্লিক, অ্যাডভোকেট সালমা সিদ্দিকা, হুগলি Judges কোর্টের অ্যাডভোকেট সওগাত আলী, কলকাতা হাই কোর্ট এর আইনজীবী সাহিন আহমেদ ,সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার শেখ আব্দুল মান্নান সহ আরো উপস্থিত ছিলেন শেখ মহ আরিফুল্লাহ, ও শাহনাওয়াজ খান।
সম্মানিত বক্তারা FIR, GD,RTI , CYBER CRIME,নারী ও শিশু অধিকার এবং ভারতীয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এবং মানবাধিকার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন যে, বর্তমান বিশ্বে এখনো বহু মানুষ দারিদ্র্য, বৈষম্য, নির্যাতন ,অন্যায়ের শিকার। নারী, শিশু ,প্রবীণ ,প্রতিবন্ধী সহ নানা শ্রেণীর মানুষ প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের সম্মুখীন হচ্ছে। মানবাধিকার রক্ষা করতে হলে সবার মধ্যে মানবিকতা সহমর্মিতা ও ন্যায় বোধ জাগাতে হবে। এইসব অধিকার রক্ষা করা শুধু সরকারের নয় সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।