Help Foundation Hailakandi

Help Foundation Hailakandi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Help Foundation Hailakandi, Non-Governmental Organization (NGO), Hailakandi, Hailakandi.

জরুরি রক্তদানে অসহায় শিশুর পাশে শিক্ষক মুক্তাদির লস্করহাইলাকান্দির ভিচিনচা পি.টি. ২ এলাকার ১৪ বছর বয়সী শিশু হবিবুর রহম...
30/07/2026

জরুরি রক্তদানে অসহায় শিশুর পাশে শিক্ষক মুক্তাদির লস্কর
হাইলাকান্দির ভিচিনচা পি.টি. ২ এলাকার ১৪ বছর বয়সী শিশু হবিবুর রহমানের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে জরুরি ভিত্তিতে AB+ রক্তের প্রয়োজন হয়।
খবরটি হেল্প ফাউন্ডেশনের নিয়মিত রক্তদাতা গুলজার হাসান বড়ভুইয়ার কাছে পৌঁছালে, হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে লালা সলাপার এলাকার শিক্ষক মুক্তাদির লস্কর হাইলাকান্দি সিভিল হাসপাতালে উপস্থিত হয়ে স্বেচ্ছায় AB+ রক্তদান করেন।
মুক্তাদির লস্কর নিয়মিত রক্তদান করে আসছেন। এর আগেও তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, গর্ভবতী মহিলা এবং আরও বেশ কয়েকজন অসহায় ও মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তদান করেছেন। নিজের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাসপাতালেও গিয়ে জরুরি মুহূর্তে রক্তদান করে রোগীদের পাশে দাঁড়িয়েছেন।
মানুষের প্রয়োজনে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে যাওয়া মুক্তাদির লস্করের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

দক্ষিণ হাইলাকান্দির দাড়িয়ার ঘাট এলাকার সাকিনা বেগম বড়ভুইয়ার চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে জরুরি ভিত্তিতে A...
28/07/2026

দক্ষিণ হাইলাকান্দির দাড়িয়ার ঘাট এলাকার সাকিনা বেগম বড়ভুইয়ার চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে জরুরি ভিত্তিতে A Positive (A+) রক্তের প্রয়োজন হয়। বিষয়টি জানতে পেরে হেল্প ফাউন্ডেশনের সক্রিয় সদস্য ও সমাজসেবী বুরহান উদ্দিন লস্কর দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। সময়োপযোগী এই মানবিক উদ্যোগে রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহায়তা মিলেছে। হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে বুরহান উদ্দিন লস্করের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। মানবসেবায় তাঁর এই স্বেচ্ছাসেবী ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

জামিরা এলাকার এক মহিলার হাইলাকান্দি সিভিল হাসপাতালে জরুরি ভিত্তিতে O+ (ও পজিটিভ) রক্তের প্রয়োজন হয়। খবর পাওয়া মাত্রই ...
27/07/2026

জামিরা এলাকার এক মহিলার হাইলাকান্দি সিভিল হাসপাতালে জরুরি ভিত্তিতে O+ (ও পজিটিভ) রক্তের প্রয়োজন হয়। খবর পাওয়া মাত্রই আমরা রক্তের ব্যবস্থা করার কাজ শুরু করি।
প্রথমে রোগীর পরিবারের পক্ষ থেকে এক ইউনিট রক্তের ব্যবস্থা করা হয়। এরপর Sarimul Ayman এর মামা-সমতুল্য, জামিরা এলাকার শিক্ষক শাহজাহান বড় লস্কর এক ইউনিট রক্তদান করেন। সর্বশেষ, তৃতীয় ইউনিট রক্ত হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে হাইলাকান্দি সিভিল হাসপাতাল থেকে ব্যবস্থা করে দেওয়া হয়।
সকল রক্তদাতা ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মানবতার এই বন্ধনই আমাদের এগিয়ে নিয়ে যায়।

হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন, আইনজীবী তাহের আহমেদের  ভাগনি মেহেরাজ আক্তার মাজারভুইয়ার জন্য জরুরি ভিত্তিতে O P...
26/07/2026

হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন, আইনজীবী তাহের আহমেদের ভাগনি মেহেরাজ আক্তার মাজারভুইয়ার জন্য জরুরি ভিত্তিতে O Positive (O+) রক্তের প্রয়োজন হয়। তার হিমোগ্লোবিন ছিল মাত্র ৪%।
খবর পাওয়া মাত্রই আমরা রক্তদাতা খোঁজার কাজ শুরু করি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে সাহাবাদ এলাকার নিয়মিত স্বেচ্ছা রক্তদাতা মিজানুর রহমান সাহাবাদ থেকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে এসে স্বেচ্ছায় উনার মহামূল্যবান রক্তদান করেন।
মানবিক এই সহযোগিতার জন্য মিজানুর রহমান-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

Help Foundation Hailakandi:-পক্ষ থেকে চতুর্থ রক্তদান সম্পন্নহেল্প ফাউন্ডেশনের উদ্যোগে আরও একটি মানবিক দৃষ্টান্ত স্থাপিত ...
26/07/2026

Help Foundation Hailakandi:-পক্ষ থেকে চতুর্থ রক্তদান সম্পন্ন

হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে আরও একটি মানবিক দৃষ্টান্ত স্থাপিত হলো। দলচড়া এলাকার আফসানা বেগম নামের এক মহিলার হাইলাকান্দি সিভিল হাসপাতালে জরুরি ভিত্তিতে এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন হয়। খবরটি আমাদের হাতে পৌঁছার সঙ্গে সঙ্গেই হেল্প ফাউন্ডেশনের সক্রিয় সদস্য ও সাংবাদিক মোস্তফা হাইলাকান্দি সিভিল হাসপাতালে উপস্থিত হয়ে স্বেচ্ছায় উনার মহামূল্যবান রক্তদান করেন। মানবসেবায় উনার এই নিঃস্বার্থ অবদানের জন্য হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হচ্ছে। সকলের সহযোগিতায় এভাবেই অসহায় মানুষের পাশে থাকতে হেল্প ফাউন্ডেশন সর্বদা অঙ্গীকারবদ্ধ।

কাছাড় জেলার রানিঘাট এলাকার গনিগ্রাম শান্তিপুরের বাসিন্দা প্রায় ৬০ বছর বয়সী গুল নেহার বেগম-এর চিকিৎসার জন্য শিলচর মেডিকেল...
23/07/2026

কাছাড় জেলার রানিঘাট এলাকার গনিগ্রাম শান্তিপুরের বাসিন্দা প্রায় ৬০ বছর বয়সী গুল নেহার বেগম-এর চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে A Positive (A+) রক্তের প্রয়োজন হয়। বিষয়টি প্রথমে আমাদের হেল্প ফাউন্ডেশন-এর উপদেষ্টা ও লালা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সরিফ উদ্দিন লস্কর-এর কাছে ফোনের মাধ্যমে জানানো হয়। তিনি তথ্যটি যাচাই করে সঙ্গে সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবী হেল্প ফাউন্ডেশনের গ্রুপে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়া মাত্রই লালা এলাকার বিশিষ্ট শিক্ষক ও CRCC জনাব জাবির হুসেন চৌধুরী মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে লালা বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে স্বেচ্ছায় উনার মহামূল্যবান রক্ত দান করেন। স্যারের এই মহান উদ্যোগের ফলে অসহায় রোগীর পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, জাবির হুসেন চৌধুরী স্যার এর আগেও আমাদের হেল্প ফাউন্ডেশনের আহ্বানে বহুবার সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদান করেছেন। এবারের রক্তদানসহ তিনি মোট ৫৩ বার রক্তদান করে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে জাবির হুসেন চৌধুরী স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। মহান আল্লাহ তাআলা আপনার এই মানবিক সেবাকে কবুল করুন,

লতাকান্দি এলাকার বাসিন্দা কবির উদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত। অসুস্থতার কারণে তাঁর শরীরে রক্তের পরিমাণ অ...
10/07/2026

লতাকান্দি এলাকার বাসিন্দা কবির উদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত। অসুস্থতার কারণে তাঁর শরীরে রক্তের পরিমাণ অনেক কমে গেছে। বর্তমানে তাঁর হিমোগ্লোবিন মাত্র ৬.৩, যা অত্যন্ত উদ্বেগজনক।

পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এছাড়া তাঁর জন্য রক্তদানের মতো উপযুক্ত কোনো সদস্যও পরিবারে নেই। অসহায় অবস্থায় তিনি হেল্প ফাউন্ডেশনের সদস্য Sarimul Ayman এর দুকান Suhi Jewellery Joy krishnapur Bazar তে এসে উনার কাছে বিষয়টি জানান।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সারিমুল আয়মান আমাদের হেল্প ফাউন্ডেশন-এর পক্ষ থেকে হাইলাকান্দি সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের আন্তরিক সহযোগিতায় রোগীর জন্য এক ইউনিট A+ (এ পজিটিভ) রক্তের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল তিনি হাইলাকান্দি সিভিল হাসপাতালে গিয়ে এই রক্ত গ্রহণ করবেন।

মানুষ মানুষের জন্য। আসুন, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি। একটি ইউনিট রক্ত কারও জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।

আজ গৌহাটির বি. বরুয়া ক্যান্সার হাসপাতালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত লালা মোহাম্মদপুর এলাকার ৫ বছর বয়সী শিশু কন্যা মরিয়...
09/07/2026

আজ গৌহাটির বি. বরুয়া ক্যান্সার হাসপাতালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত লালা মোহাম্মদপুর এলাকার ৫ বছর বয়সী শিশু কন্যা মরিয়মা বেগম তাপাদার ভর্তি রয়েছে।
পরিবারের জরুরি আহ্বানে, নিজের ব্যস্ততার মধ্যেও হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে হেল্প ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোবিন মহাশয়, মানবিক দায়িত্ববোধ থেকে এক ইউনিট রক্তদান করেছেন।
মহান আল্লাহর কাছে দোয়া করি, ছোট্ট মরিয়মাকে দ্রুত সুস্থতা দান করুন এবং তাকে পূর্ণ আরোগ্য দান করুন। সবাই তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।

30/06/2026

আমাদের Help Foundation Hailakandi এর পরিবারের পক্ষ থেকে নব-যুক্ত হওয়া সকল সদস্যকে আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা।
পবিত্র মহররম উপলক্ষে আয়োজিত আমাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে যাঁরা রক্তদান করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার সামান্য উদ্যোগ একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই রক্তদানের মতো মহৎ দানের তুলনা হয় না।
Help Foundation সবসময় বিনা স্বার্থে রক্তদানসহ বিভিন্ন মানবিক সেবায় আপনাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।

যাঁরা মহররমের দিন রক্তদান করেছেন, তাঁদের সকলের ব্লাড গ্রুপের তালিকা নিচে দেওয়া হলো।

আপনাদের পরিবারের কোনো সদস্যের রক্তের প্রয়োজন হলে, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব দ্রুত রক্তদাতার ব্যবস্থা করে আপনাদের পাশে দাঁড়াতে।

যোগাযোগ:
(১) Abdul Mubin (President) – 9577060241
(২) Jahangir Mazarbhuiya (Secretary) – 7002197990

Help Foundation Helpline
(৩) Sarimul Ayman – 6301322891
(৪) Mahsin Jahan – 6001919697

ধন্যবাদ। Help Foundation Hailakandi

1) Shaharul islam Barbhuiya (B+)
2) Aktar hussain Barbhuiya (B+)
3) Chironjib debnat (A+)
4) mashuk Ahmed Choudhury (A-)
5) chironjib Sharma (O+)
6) Ruhul Amin barbhuiya (O+)
7) Sures KR bordia (B+)
8) Gorima chpora (B+)
9) Abdul jabbar Mazumder (O+)
10) Muksesh Sharma (O+)
11)Ansarullah Barbhuiya (O+)
12)Mejaidul islam Barbhuiya (B+)
13) Rubel Laskar(B+)
14) mutair ali Barbhuiya (A-)
15) Ankita Ranka (A+)
16) bishu Shuklabaiya (B+)
17)Salman Ahmed Barbhuiya (O+)
18)misbaur Rahman mufti(O+)
19)Jalal ahmed (A+)
20) Sirajul abedin Mozumdar(A+)
21) Asok uddin Laskar(O+)
22) Arfuz Zaman Barbhuiya(A+)
23) Ali hussain Laskar (O+)
24) Nuruzzaman Laskar(O+)
25) surajit nath ( O+)
26) Quaiserul Ahmed Barbhuiya (O+)
27)Misbaur Rahman Laskar (B+)
28) Yahia Ali Laskar (O+)
29) Imdadul bari tapadar(A+)
30) Sourav nath (A+)
32) Nazibur Hussaim Laskar(O+)
33) khaurul haque Laskar(O+)
34)Aminul Hoque Laskar ((B+)
35) Rasel ali (O+)
36) Anwar Hussain Barbhuiya(A+)
37) Sajib Uddin Laskar(B-)
38)Sasikur Rahman Barbhuiya(AB+)
39) Shahidullah Choudhury(AB+)
40) Suhal Alam Laskar(O+)
41) Saharul Islam Laskar (B+)
42) Mustak Ahmed Laskar (A+)
43) Baharul islam Barbhuiya (B+)
44) Imdad Hussain Laskar (B+)
45) Safik uddin Barbhuiya (O+)
46)Arshad Hussaim Mozumdar (A+)
47)Dilwar Hussain Mozumdar (O+)
48)Innus Ahmed Laskar (A+)
49)Parul Ahmed Barbhuiya (B+)
50)kobir hussain Laskar(O+)
51)Altaf hussaim Mozumdar(B+)
52)Bahar uddin laskar(O+)
53)Ikbal hussain Laskar (O+)
54)Eihia Mozumdar (O+)
55)Abdul Salam Laskar(A+)
56)Taz uddin Ahmed (O+)
57)Sahidul Islam Choudhury (A-)
58)Lutfur Rhaman Laskar(O+)
59)Chand Muhammad(B+)
60)Nazrul islam Laskar(A+)
61)Sab uddin Laskar (O+)
62)Fuzayel Ahmed (O+)
63)Jakir Ahmed Mozumdar(B+)
64)Dilwar Hussain Choudhury(A+)
65)Salim Uddin Choudhury (A+)
66)Abu syed Laskar(A+)
67)Parbez Ahmed Barbhuiya (B+)
68)Abul Hasan Laskar(B+)
69)mizarul islam Laskar(A+)
70)Sujib ali Barbhuiya (O+)
71)kaidul islam Barbhuiya (A+)
72)Ayatullah Laskar (A+)
73)Sahed kashim Mozumdar(B+)
74)Didarul Hussain Barbhuiya (B+)
75)Minazul Hussain Mozumdar (O+)
76)Dipankar gush(O+)
77)Mijaidul Hussain(B+)
78)Sarimul Hoque Laskar (O+)
79)Noor Ahmed Hazari(B+)
80)Nafiz Tarwan Laskar (B+)
81)kabir hussain Laskar(A+)
82)Salman Ahmed Mozumdar(B+)
83)Mahsin Jahan Laskar(O+)
84)AnwarvHussain laskar(AB+)
85)Azib uddin Choudhury (B)
86)Jamil Ahmed Barbhuiya(A+)

Address

Hailakandi
Hailakandi

Telephone

+917337353187

Website

Alerts

Be the first to know and let us send you an email when Help Foundation Hailakandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share