08/10/2026
আনন্দ ভাগ করে নেওয়াই উৎসবের আসল সৌন্দর্য। 🌸
প্রায় ছয় বছর ধরে হাবড়া "সংকল্প" সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার সহযোগিতায় আমরা "Adhutli Foundation – YFBM" প্রতি বছর এই পরিধান কর্মসূচি পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় এ বছর আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হলো মছলন্দপুরের সোনাকেনিয়া এলাকায়।
শিশুদের মুখের একটুখানি হাসিই আমাদের সমস্ত পরিশ্রমের সার্থকতা। তাদের আনন্দের মুহূর্তের অংশ হতে পারা আমাদের কাছে পরম প্রাপ্তি।🌟
এই মহৎ উদ্যোগে পোশাক দিয়ে সহযোগিতা করার জন্য Bidhan Kids সহ সকল সহৃদয় ব্যক্তিদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 🙏