Bagri Prabahika Sangsad Bagri Darpan

Bagri Prabahika Sangsad 
Bagri Darpan বগড়ি পরগনার ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির মিলনভূমি। মুখপত্র: বগড়ি দর্পণ। সমাজসেবা ও পরিবেশ রক্ষায় আমরা

02/06/2026

পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষা মহাসভা ২০২৬ | গড়বেতা বিধানসভা | বিশেষ জেলা কনভেনশন
#বগড়ি_প্রবাহিকা_সংসদ #বগড়ি_দর্পণ Hi Fi Tower জননেতা প্রদীপ লোধা

01/06/2026

"সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতি" ও "বগড়ি প্রবাহিকা সংসদের" যৌথ উদ্যোগে গড়বেতায় আয়োজিত বিশেষ জেলা কনভেনশনে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা করলেন বিশিষ্ট পরিবেশ ও পশুপাখিপ্রেমী সম্মানীয় সুব্রত নিয়োগী মহাশয়।
#বগড়ি_প্রবাহিকা_সংসদ #বগড়ি_দর্পণ

সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতি ও বগড়ি প্রবাহিকা সংসদের যৌথ উদ্যোগে গড়বেতায় আয়োজিত বিশেষ জেলা কনভেনশনটি সফলভা...
01/06/2026

সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতি ও বগড়ি প্রবাহিকা সংসদের যৌথ উদ্যোগে গড়বেতায় আয়োজিত বিশেষ জেলা কনভেনশনটি সফলভাবে সম্পন্ন হলো। গড়বেতা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সম্মানীয় প্রদীপ লোধা মহাশয় ও অবিভক্ত মেদিনীপুরের বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষা, জল অপচয় রোধ এবং প্লাস্টিকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
#বগড়ি_প্রবাহিকা_সংসদ #বগড়ি_দর্পণ ান_ভাবনার_প্রতিভূ

প্রকৃতির ভারসাম্য রক্ষা, সাপের কামড়ে অকাল মৃত্যু প্রতিরোধ এবং জল অপচয় রোধে আমাদের এই বিশেষ উদ্যোগ।প্লাস্টিক মুক্ত সমাজ গ...
24/05/2026

প্রকৃতির ভারসাম্য রক্ষা, সাপের কামড়ে অকাল মৃত্যু প্রতিরোধ এবং জল অপচয় রোধে আমাদের এই বিশেষ উদ্যোগ।
প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে ও জঙ্গলে আগুন লাগানোর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে 'সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতি'র আয়োজনে এবং বগড়ি প্রবাহিকা সংসদ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা কনভেনশন।
আগামী ৩১/০৫/২০২৬, সকাল ১১টায় গড়বেতার হাইফাই টাওয়ারে আয়োজিত এই মহতী সচেতনতা সভায় আপনার উপস্থিতি একান্ত কাম্য।
আসুন, সবাই মিলে বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ রক্ষা ও নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসি। #বগড়ি_দর্পণ #বগড়ি_প্রবাহিকা_সংসদ TU H IN Nandi Krishi Swarup & Sanjukta Monimoy Goswami Supriya Sampriti Maya Sarkar

রাঢ় বাংলার বগড়ি পরগনার বিলুপ্তপ্রায় কুচিঘাঁটির ঝাড়ুশিল্পকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে দুই অনন্যা শিল্পী হিরা মনি হাঁসদা ও তা...
24/05/2026

রাঢ় বাংলার বগড়ি পরগনার বিলুপ্তপ্রায় কুচিঘাঁটির ঝাড়ুশিল্পকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে দুই অনন্যা শিল্পী হিরা মনি হাঁসদা ও তাঁর বৌমার পাশে আমাদের সংগঠন 'বগড়ি প্রবাহিকা সংসদ'। গ্রামীণ লোকসংস্কৃতি ও ঐতিহ্য সুরক্ষায় আমাদের এই নীরব প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকবে। সংগঠনের এই বিশেষ উদ্যোগের সম্পূর্ণ প্রতিবেদনটি নিচে দেওয়া হলো।
​বগড়ি প্রবাহিকা সংসদ
“এক চলমান ভাবনার প্রতিভূ”
মুখপত্র: বগড়ি দর্পণ
#বগড়ি_প্রবাহিকা_সংসদ #বগড়ি_দর্পণ

গত শনিবার আনন্দবাজার পত্রিকার পাতায় আমাদের সংগঠনের রবীন্দ্র জয়ন্তী উদযাপনের খবরটি প্রকাশিত হয়েছে।বগড়ি প্রবাহিকা সংসদমুখপ...
19/05/2026

গত শনিবার আনন্দবাজার পত্রিকার পাতায় আমাদের সংগঠনের রবীন্দ্র জয়ন্তী উদযাপনের খবরটি প্রকাশিত হয়েছে।
বগড়ি প্রবাহিকা সংসদ
মুখপত্র: বগড়ি দর্পণ
এক চলমান ভাবনার প্রতিভূ #বগড়ি_প্রবাহিকা_সংসদ #বগড়ি_দর্পণ

জলদান কর্মসূচি সম্পন্ন​আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকের 'জলদান কর্মসূচি' সম্পন্ন হয়েছে। আমরা প্রথমে হুমগড় রেঞ্জ অফিসের সাম...
14/05/2026

জলদান কর্মসূচি সম্পন্ন
​আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকের 'জলদান কর্মসূচি' সম্পন্ন হয়েছে। আমরা প্রথমে হুমগড় রেঞ্জ অফিসের সামনে থেকে কাজ শুরু করি এবং পরবর্তীতে হুমগড় বাজারে (মোড়) পথচলতি মানুষদের মাঝে বিশুদ্ধ পানীয় জল ও শরবত বিতরণ করেছি। সাধারণ মানুষের প্রশংসা ও আশীর্বাদ আমাদের এই উদ্যোগকে সার্থক করেছে।
​আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন:
উত্তম ঘোষ, সুমন নন্দী, মঙ্গল দাস, তুহিন লোহার, গণেশ লোহার, অরূপ আঠা, বিজয় দাস, পিউ নন্দী, সৌরভ দাস এবং আমি ঘনশ্যাম দাস।
​যাঁরা আজকের এই তপ্ত রোদে উপস্থিত থেকে শ্রম দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আগামী দিনে আমাদের সংগঠনের সকল সদস্যদের কাছ থেকে আরও সক্রিয় সহযোগিতা ও একতা একান্তভাবে কাম্য।
​ধন্যবাদান্তে,
বগড়ি প্রবাহিকা সংসদ
"এক চলমান ভাবনার প্রতিভূ" #বগড়ি_প্রবাহিকা_সংসদ #বগড়ি_দর্পণ

গতকাল দাসপুর সীডস্ সেন্টার ও নন্দী কৃষির যৌথ উদ্যোগে আয়োজিত 'ক্রপ শো ২০২৬' অনুষ্ঠানে বগড়ি প্রবাহিকা সংসদের পক্ষে আমি, মো...
11/05/2026

গতকাল দাসপুর সীডস্ সেন্টার ও নন্দী কৃষির যৌথ উদ্যোগে আয়োজিত 'ক্রপ শো ২০২৬' অনুষ্ঠানে বগড়ি প্রবাহিকা সংসদের পক্ষে আমি, মোনিময় গোস্বামী, স্বরূপ পাল এবং আমাদের সংগঠনের অন্যতম সদস্য ও নন্দী কৃষির কর্ণধার সুমন নন্দী উপস্থিত ছিলাম। আধুনিক যন্ত্রপাতি ও উন্নত পদ্ধতিতে কৃষকদের প্রশিক্ষণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সংগঠন এই দুই সংস্থার সাথে একযোগে কাজ করছে। কৃষকদের সমৃদ্ধির এই মহতী উদ্যোগের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম।
#বগড়ি_প্রবাহিকা_সংসদ #শস্য_প্রদর্শনী_২০২৬ #বগড়ি_দর্পণ Nandi Krishi Swarup & Sanjukta Monimoy Goswami Sandip Maity

বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর—ভারত তথা সমগ্র বিশ্বের গর্ব এবং আমাদের চেতনার আলোকবর্তিকা। তাঁর ১৬৫-তম জন্মজয়ন্তী উপল...
09/05/2026

বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর—ভারত তথা সমগ্র বিশ্বের গর্ব এবং আমাদের চেতনার আলোকবর্তিকা। তাঁর ১৬৫-তম জন্মজয়ন্তী উপলক্ষে 'বগড়ি প্রবাহিকা সংসদ' আয়োজিত আজকের অনুষ্ঠানটি এক অনন্য মাত্রায় উন্নীত হলো। রবীন্দ্রসংগীতের সুর, প্রাণবন্ত নৃত্য, হৃদয়স্পর্শী আবৃত্তি এবং কবিগুরুর জীবন ও দর্শন নিয়ে তথ্যবহুল আলোচনার মধ্য দিয়ে আমরা আজ বিশ্বকবির চরণে আমাদের প্রাণের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। বগড়ি পরগনা তথা অবিভক্ত গড়বেতার সমস্ত রবীন্দ্র-অনুরাগী ও আমন্ত্রিত সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসব সার্থক ও সাফল্যমন্ডিত হয়েছে। আমাদের এই সাংস্কৃতিক ও সাহিত্যিক অভিযাত্রায় পাশে থাকার জন্য সকলকে জানাই অশেষ ধন্যবাদ।
বগড়ি প্রবাহিকা সংসদ
"এক চলমান ভাবনার প্রতিভূ" #বগড়ি_প্রবাহিকা_সংসদ #বগড়ি_দর্পণ

Address

Bagri Prabahika Sangsad, M. S. Farmhouse, Metaldoba, , Vill + P. O./Hoomgarh, , P. S./Goaltore, Dist./Paschim Medinipur, , India, , PIN/721121
Garhbeta
721157

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagri Prabahika Sangsad Bagri Darpan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share