17/04/2026
মানবিক-এর কাজের পরিধি দিন দিন বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বও। আমরা চেষ্টা করছি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে কিন্ত আমাদের হাত কম! তাই আমাদের টিমে দরকার কিছু ইচ্ছুক ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী (Volunteers)। আপনি যদি আমাদের পাশে দাঁড়াতে চান সমাজের জন্য সামান্য অবদান রাখতে আগ্রহী হন এবং সময় দিতে পারেন (যতটুকু সম্ভব)তাহলে আপনিই হতে পারেন আমাদের, মানবিক এর অংশ। আমাদের সাথে যুক্ত হতে আপনার যোগাযোগ নম্বর ইনবক্সে লিখুন🌻 একসাথে হলে পথটা সহজ হয়। চলুন, মানবিকতার হাতটা আর একটু বড় করি 🌻