05/09/2025
সুহৃদ হোমিওপ্যাথিক চিকিৎসক গণ কোচবিহার,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি,দার্জিলিং জেলার, আগামী 14 /09/2025 তারিখ রবিবার কোচবিহার রাসমেলার মাঠের পাশে স্টুডেন্ট হেলথ হোমের কনফারেন্স হল এ একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে দি হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে , উপস্থিত থাকবেন ডাক্তার মিহির সেন রাজ্য সভাপতি হোমাই পশ্চিমবঙ্গ শাখা, ডাক্তার পদ্মিনী মিত্র সহ সভাপতি হোমাই পশ্চিমবঙ্গ শাখা , ডাক্তার (মিসেস ) কাকলি ব্যানার্জী (কুন্ডু) রাজ্য সাধারণ সম্পাদিকা হোমাই পশ্চিমবঙ্গ শাখা , অধ্যাপক ডাক্তার অভিজিৎ দে জয়েন্ট সেক্রেটারি হোমাই পশ্চিমবঙ্গ রাজ্য শাখা এছাড়াও আসছেন ডাক্তার অরিজিৎ মান্না অর্গানাইজিং সেক্রেটারি হোমাই রাজ্য শাখা সহ অন্যান্য বিশিষ্ট হোমাই এর দার্জিলিং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কোচবিহার ইউনিট গুলোর সন্মানীয় সিনিয়র শ্রদ্ধেয় ডাক্তারবাবু গণ।
সময় : সকাল 10 টা থেকে দুপুর 1 টা
আলোচনার বিষয় :
1.আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশন অফ ইন্ডিয়া ( হোমাই ) এর গোল্ডেন জুবিলী উৎসব এর আলোচনা।
2. হোমাই পশ্চিম বঙ্গ শাখার 2025-2027 বর্ষের নব গঠিত কমিটির সদস্য দের সম্পর্কে সকল কে অবগত করা।
3. হোমিওপ্যাথিক সরকারী বিভাগ এ কর্মরত ডাক্তার বাবু ( গ্রাম পঞ্চায়েত মেডিক্যাল অফিসার , স্কুলহেলথ মেডিক্যাল অফিসার , আর বি এস কে মেডিক্যাল অফিসার , হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার এবং প্রাইভেট প্রাকটিস এর সাথে যুক্ত ডাক্তারবাবু দের যাবতীয় সমস্যা গুলোর বিশ্লেষণ ও রূপরেখা তৈরি তে এই জেলা গুলি তে কর্মরত ডাক্তার বাবুদের গুরুত্বপূর্ণ মতামত ।
4. বিবিধ ।
তাই এই চারটি জিলার হোমিওপ্যাথিক ডাক্তার বাবু গণের কাছে বিশেষ অনুরোধ তারা ঐ দিন উক্ত সভায় উপস্থিত থেকে নিজের মূল্যবান মতামত প্রকাশ করুন এবং অবশ্যই হোমাই এর হাত শক্ত করুন আগামী দিনগুলো সবার যাতে ভালো কাটে এবং হোমিওপ্যাথির ডাক্তার বাবু দের চাকুরী ক্ষেত্রে সরকারী ক্ষেত্রের দীর্ঘসূত্রতা বৈষম্য গুলো কে আমরা হোমাই এর সাহায্যে কাটিয়ে উঠতে পারি।
#বিশেষ ভাবে উল্লেখ্য আসন সংখ্যা সীমিত হওয়ার জন্য আপনারা সভায় প্রথমেই আসবেন ।
ধন্যবাদন্তে
সভার অর্গানাইজিং কো অর্ডিনেটর
ডাক্তার প্রতাপাদিত্য গুহ ( দার্জিলিং হোমাই ভাইস প্রেসিডেন্ট , প্রাইভেট প্যাকটিস)
ডাক্তার কৌশিক ধর ( SEC মেম্বার স্টেট,দার্জিলিং ইউনিট )
Hmai WB State Branch
The Homoeopathic Medical Association Of India West Bengal State Branch
Dr. Shyamal Kumar Mukherjee