Nabadhara নবধারা

Nabadhara নবধারা A Social and cultural Trust।

13/10/2024
Rest in peace sir🙏
10/10/2024

Rest in peace sir🙏

নবধারার চিন্ময়ী মায়ের আরাধনা অনুষ্ঠান স্থান : কাঁথি শ্রাবণী অনুষ্ঠান ভবন এবং চন্ডিপুর.
06/10/2024

নবধারার চিন্ময়ী মায়ের আরাধনা অনুষ্ঠান
স্থান : কাঁথি শ্রাবণী অনুষ্ঠান ভবন এবং চন্ডিপুর.

05/10/2024

মানুষ হয়ে মানুষের বিপদের সময় মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের সবাইকে নবধারা কুর্নিশ জানায়।
সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন কাজে আপনি এইভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন।
বিশেষ ধন্যবাদ পাঁশকুড়া পুলিশ স্টেশন।

পূর্ব মেদিনীপুরের ভয়াবহ বন্যা কবলিত এলাকার প্রায় ১০০ পরিবারের হাতে শুকনো খাবার ( মুড়ি, চিড়ে,চানাচুর, বিস্কুট, জল, সা...
04/10/2024

পূর্ব মেদিনীপুরের ভয়াবহ বন্যা কবলিত এলাকার প্রায় ১০০ পরিবারের হাতে শুকনো খাবার ( মুড়ি, চিড়ে,চানাচুর, বিস্কুট, জল, সাবান, আমুল দুধ, ওআরএস,জল, ছোট থেকে বড়ো সবার জামা,কাপড়, বয়স্কদের ধূতি) তুলে দেওয়া হয়।
যারা নবধারার উদ্যোগের পাশে থেকেছেন তাদের সবাইকে নবধারার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।

নবধারার তরফ থেকে আগামীকাল বন্যা দুর্গত এলাকায় মানুষদের সাহায্যের জন্য প্রস্তুতি চলছে।ধন্যবাদ যারা সহায়তার হাত বাড়িয়ে...
03/10/2024

নবধারার তরফ থেকে আগামীকাল বন্যা দুর্গত এলাকায় মানুষদের সাহায্যের জন্য প্রস্তুতি চলছে।
ধন্যবাদ যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

৭ম বর্ষে নবধারার মূর্তি রূপে নয় রক্ত মাংসে গড়া নিজের মায়ের পুজো।কোন মূর্তি রূপে নয় রক্তমাংসে গড়া নিজের মায়ের আরাধন...
02/10/2024

৭ম বর্ষে নবধারার মূর্তি রূপে নয় রক্ত মাংসে গড়া নিজের মায়ের পুজো।

কোন মূর্তি রূপে নয় রক্তমাংসে গড়া নিজের মায়ের আরাধনা। ৭ম বর্ষে নবধারার
এই অভিনব "চিন্ময়ী মায়ের আরাধনা" অনুষ্ঠিত হলো হেঁড়িয়ার মিলনকুঞ্জ ভবনে। প্রতিবছর পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনাতে নবধারা এমন আয়োজন করে থাকে। সন্তানের কাছে তার মা এবং বাবা সর্বোচ্চ পর্যায়ে। তাই মায়ের সঙ্গে বাবাও উপস্থিত থাকেন এই অভিনব পুজোতে।

চারিদিকে নারীদের সঙ্গে হতে থাকা অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সমাজ সচেতনতামূলক অনাড়ম্বর ভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারীদের সঙ্গে হতে থাকা বিভিন্ন সামাজিক ব্যাধিকে তুলে ধরে সমাজ সংস্কারে এমন চিন্তাভাবনার ভূমিকা নিয়ে আলোচনা হয়।
শিশু মন থেকেই বৃদ্ধ বয়সে নিজের মা, বাবাকে সেবা করা এবং সকল নারীদের প্রতি সম্মানে এমন আয়োজন।

ছাত্র-ছাত্রীরা নিজেদের মায়ের পায়ে জল দিয়ে পা ধুইয়ে এই অভিনব অনুষ্ঠানে জগতের সমস্ত মাতৃশক্তিকে সম্মান জানায়। হাত জোর করে সবাই মন্ত্র উচ্চারণ করে।" ভূমেগরীয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী"।

সমীর ডান্স একাডেমীর এবং নবধারার ছাত্রছাত্রীরা তাদের মায়েদের উদ্দেশ্যে বিভিন্ন ধারার নৃত্য প্রদর্শন করে। এই অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে অনাড়ম্বর ভাবে এই অনুষ্ঠান করা হয়। এখান থেকে নবধারার সদস্য , ছাত্রছাত্রী ও অভিভাবকরা পূর্ব মেদিনীপুরে ভয়াবহ বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থাকতে সাহায্যের হাতও বাড়িয়ে দেয়।

নবধারার ৭ম বর্ষে নারী শক্তির আরাধনা। পারিপার্শ্বিক পরিস্থিতির কথা বিচার করে অনাড়ম্বর ভাবে এই বছর আমাদের এই অনুষ্ঠান অনু...
01/10/2024

নবধারার ৭ম বর্ষে নারী শক্তির আরাধনা। পারিপার্শ্বিক পরিস্থিতির কথা বিচার করে অনাড়ম্বর ভাবে এই বছর আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
মেদিনীপুরে ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে থাকতে একটি চ্যারিটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Address

Heria
Contai
721430

Alerts

Be the first to know and let us send you an email when Nabadhara নবধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nabadhara নবধারা:

Share