17/05/2026
সতর্ক হোন! পশ্চিমবঙ্গবাসীদের জন্য অত্যন্ত জরুরি তথ্য। অনেক কম্পিউটার দোকানে আয়ুষ্মান ভারত কার্ডের (PM-JAY) নামে সাধারণ 'আভা কার্ড' (ABHA Card) তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মনে রাখবেন, এ দুটি সম্পূর্ণ আলাদা। জালিয়াতি ও ভুয়ো প্রচার থেকে দূরে থাকুন। কোনো ভুয়ো প্রলোভনে পড়ে নিজের নথিপত্র বা টাকা দিয়ে প্রতারিত হবেন না। নিজে সচেতন থাকুন ও অন্যদেরও সতর্ক করুন!
#সতর্কতা_নোটিশ