06/08/2026
🛑কীর্ণাহার থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন
৩ আগস্ট থেকে ৯ আগস্ট ২০২৬
🚦 সেফ ড্রাইভ, সেভ লাইফ 🚦
আজ কীর্ণাহার থানার উদ্যোগে " পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির পালন করা হয়,ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কীর্ণাহার বাজার পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তার
বার্তা পৌঁছে দেয়।
🛑অভিযান চলাকালীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরে চলাচল, চার চাকার গাড়ির চালকদের সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো এবং সকল চালকদের ট্রাফিক নিয়ম মেনে নিরাপদে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি বড় গাড়িতে ব্যবহৃত অবৈধ ও শব্দদূষণকারী এয়ার হর্ন খুলে ফেলার নির্দেশও দেওয়া হয়।
এই সচেতনতামূলক কর্মসূচিতে কীর্ণাহার স্পন্দন ফাউন্ডেশনের সদস্যরাও উপস্থিত থেকে কীর্ণাহার থানার এই মহৎ উদ্যোগে সহযোগিতা করেন।
🛑সড়ক নিরাপত্তা শুধু প্রশাসনের দায়িত্ব নয়,
আমাদের প্রত্যেকের দায়িত্ব।
একটি হেলমেট, একটি সিট বেল্ট এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অভ্যাস—একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে।
আসুন, সবাই মিলে প্রতিজ্ঞা করি—
🪖 হেলমেট পরব।
🚗 সিট বেল্ট বাঁধব।
🚦 ট্রাফিক আইন মেনে চলব।
❤️ নিরাপদ থাকব, অন্যকেও নিরাপদ রাখব।
কীর্ণাহার থানা 🤝 স্পন্দন ফাউন্ডেশন
" অন্য এক পৃথিবীর খোঁজে"
স্পন্দন ফাউন্ডেশন
কীর্ণাহার বীরভূম
যোগাযোগ 097322 45533