Wim South Murshidabad

Wim South Murshidabad Official Page Of Women India Movement South Murshidabad District committee

09/03/2026
আজ ডোমকল বিধানসভা কমেটির পক্ষ থেকে,,, ৮ ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা কমেটির সদস্য -...
09/03/2026

আজ ডোমকল বিধানসভা কমেটির পক্ষ থেকে,,, ৮ ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা কমেটির সদস্য -রুমায়া খাতুন। ডোমকল বিধানসভার সভাপতি - রেশমা আক্তার। বিধানসভার সেক্রেটারি - নীলুফা ইয়াসমিন ও বিধানসভার সদস্য- রিম্পা খাতুন।

গতকাল ১৩ ফেব্রুয়ারি রেজিনগর বিধানসভার মধুপুরে একটি নতুন ব্রাঞ্চ কমিটি সফলভাবে গঠন করা হয়েছে। একই সঙ্গে  ২৩ জন নতুন সদস...
14/02/2026

গতকাল ১৩ ফেব্রুয়ারি রেজিনগর বিধানসভার মধুপুরে একটি নতুন ব্রাঞ্চ কমিটি সফলভাবে গঠন করা হয়েছে। একই সঙ্গে ২৩ জন নতুন সদস্যা যুক্ত হয়েছেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদিকা আয়েশা সিদ্দিকা এবং রেজীনগর বিধানসভা কমিটির সদস্যা পাপিয়া খাতুন।

আজ ডোমকল বিধানসভার ঘোড়ামারা নতুনপাড়ায় একটি নতুন ব্রাঞ্চ গঠন করা হলো।নবগঠিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছ...
12/02/2026

আজ ডোমকল বিধানসভার ঘোড়ামারা নতুনপাড়ায় একটি নতুন ব্রাঞ্চ গঠন করা হলো।

নবগঠিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছে - মেরিনা খাতুন।
সেক্রেটারি - সনিকা খাতুন।
ট্রেজারার - মাকসুরা বিবি।
এবং সদস্য- মানোয়ারা বিবি, তারজিনা বিবি, পিংকি বিশ্বাস,সুফিয়া বিবি, আজমিনা খাতুন,মাহফুজা বিবি।

উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য - রুমাইয়া খাতুন।
ডোমকল বিধানসভার সভাপতি- রেশমা আক্তার।
বিধানসভার সদস্য - রিম্পা খাতুন।
এবং রানীনগর বিধানসভার সদস্য - আয়েশা খাতুন।

গতকাল বেলডাঙ্গা বিধানসভার অন্তর্গত ভাবতায় ওমেন ইন্ডিয়া মুভমেন্টের একটি ব্রাঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে নারীদ...
24/01/2026

গতকাল বেলডাঙ্গা বিধানসভার অন্তর্গত ভাবতায় ওমেন ইন্ডিয়া মুভমেন্টের একটি ব্রাঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক, পারিবারিক ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবতার প্রখ্যাত সমাজসেবিকা মাসিহা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদিকা আয়েশা সিদ্দিকা, সম্পাদিকা সাবিনা ইয়াসমিন এবং SDPI–এর বেলডাঙ্গা বিধানসভা সভাপতি মাসাদুল ইসলাম।

ওমেন ইন্ডিয়া মুভমেন্ট ভয়ের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের দশ বছর পূর্তি উদযাপন করছে।ওমেন ইন্ডিয়া মুভমেন্ট নারীর...
09/01/2026

ওমেন ইন্ডিয়া মুভমেন্ট ভয়ের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের দশ বছর পূর্তি উদযাপন করছে।

ওমেন ইন্ডিয়া মুভমেন্ট নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে ধারাবাহিক ও প্রতিশ্রুতিবদ্ধ কাজের এক দশক পূর্তি উদযাপন করছে। গত দশ বছরে এই আন্দোলন প্রান্তিক নারীদের কণ্ঠস্বর তুলে ধরা, প্রগতিশীল নীতি সংস্কারের পক্ষে সওয়াল করা, লিঙ্গ ন্যায় প্রতিষ্ঠা, ক্ষমতার বিভিন্ন স্তরে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ভয় ও বর্জনের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে।

গ্রাসরুট স্তরে সংগঠিত আন্দোলন, কমিউনিটি আউটরিচ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট এক নতুন প্রজন্মের নারী নেত্রী ও সমাজ পরিবর্তনকারীদের গড়ে তুলতে অনুপ্রাণিত ও সক্ষম করেছে।

এই আন্দোলন গণতান্ত্রিক মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করে এবং একটি আরও ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে অটল রয়েছে।

ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম বলেন, গত এক দশকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এখনও অনেক পথ বাকি। তিনি জানান, আন্দোলনটি তার এতদিনের যাত্রাপথ নিয়ে গর্বিত এবং নারীর অধিকার, ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার সংগ্রাম অব্যাহত রাখবে।

দশম বর্ষপূর্তি উপলক্ষে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট সারা দেশে পতাকা উত্তোলন অনুষ্ঠান, চিকিৎসা শিবির, সমাজসেবামূলক কর্মসূচি এবং জনসচেতনতা কার্যক্রমের আয়োজন করবে। এই কর্মসূচিগুলি জনসেবা, সংহতি এবং ভয়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতি আন্দোলনের অটল অঙ্গীকারকে প্রতিফলিত করে।

ওমেন ইন্ডিয়া মুভমেন্ট দেশের সর্বস্তরের মানুষকে নারীর মর্যাদা, ন্যায়বিচার ও সমতার লক্ষ্যে নীতিনিষ্ঠ প্রতিরোধ ও সম্মিলিত কর্মকাণ্ডের দশ বছর পূর্তি উদযাপনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wim South Murshidabad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share