ব্যারাকপুর নাট্য সমন্বয়

ব্যারাকপুর নাট্য সমন্বয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ব্যারাকপুর নাট্য সমন্বয়, Nonprofit Organization, Barrackpore.

শুভ বিজয়ার শুভেচ্ছা💐💐💐ব্যারাকপুর নাট্য সমন্বয়ের পক্ষ থেকে আপামর জনসাধারণ এবং সমস্ত থিয়েটারকর্মী বন্ধুদের জানাই আন্তরি...
02/10/2025

শুভ বিজয়ার শুভেচ্ছা💐💐💐

ব্যারাকপুর নাট্য সমন্বয়ের পক্ষ থেকে আপামর জনসাধারণ এবং সমস্ত থিয়েটারকর্মী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও একরাশ ভালোবাসা।

শারদীয়ার এই পবিত্র মাহেন্দ্রক্ষণে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই — নাট্যচর্চাকে মানুষের কল্যাণ ও সমাজ গঠনের পথে আরও এগিয়ে নিয়ে যাব। নাটক হোক প্রতিবাদের ভাষা, আনন্দের সেতুবন্ধন, এবং মানবিকতার আলো।

মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক শান্তিময়, সৃজনশীল ও সমৃদ্ধ।🙏🙏😊😊

শুভ বিজয়া। জয় নাট্য আন্দোলন।
— ব্যারাকপুর নাট্য সমন্বয়

29/09/2025

মুহূর্তরা অপেক্ষায়...!
আসছে ব্যারাকপুর নাট্য সমন্বয়- এর নতুন নাটক
🎭🎭🎭 নীহারিকা🎭🎭🎭
প্রকাশিত হলো নাটকের নামাঙ্কিত কিছু ক্যালিগ্রাফি সাথে রইল মহলার কিছু টুকরো মুহূর্ত!! 🙂🙂🙂
ক্যালিগ্রাফি সৃজনে: অভিষেক
নাটক : সম্রাট মুখোপাধ্যায়
নির্দেশনায়: ঋতশ্রী বন্দ্যোপাধ্যায় পাল

"ভাসানকাল" নাটকের অভূতপূর্ব সাফল্যের পর 'ব্যারাকপুর নাট্য সমন্বয়ের' পরবর্তী প্রযোজনা "নীহারিকা" নাটক নির্মাণের কাজ চলছে...
22/09/2025

"ভাসানকাল" নাটকের অভূতপূর্ব সাফল্যের পর 'ব্যারাকপুর নাট্য সমন্বয়ের' পরবর্তী প্রযোজনা "নীহারিকা" নাটক নির্মাণের কাজ চলছে পূর্ণ উদ্যমে। আজ বিকেল জুড়ে চলল তার মহলা। ধীরে ধীরে তৈরি হচ্ছে মুহূর্ত! জড়িয়ে পরছে আবেগ!
প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' ছোটগল্প এবং মৃণাল সেনের 'খন্ডহর' চিত্রনাট্য অবলম্বনে নাটকটি লিখেছেন সংগঠনের সভাপতি সম্রাট মুখোপাধ্যায়।
নাটকটির পরিচালনার দায়িত্ব নিয়েছেন তরুণ পরিচালক ঋতশ্রী বন্দ্যোপাধ্যায় পাল ।
থিয়েটারের জয় হোক !!

Address

Barrackpore

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যারাকপুর নাট্য সমন্বয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share