02/10/2026
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার (গোলপার্ক)-এ আয়োজিত 'স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী কেন্দ্রীয় যুব সম্মেলন ২০২৬'-এর কিছু স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত। স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সিহাস রামকৃষ্ণ বিবেকানন্দ সাধন মন্দির-এর ৪ জন যুব প্রতিনিধি এই অনুষ্ঠানে অত্যন্ত গর্বের সাথে অংশ নিয়েছিল।
এই পবিত্র সম্মেলনে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় মহারাজদের চরণে জানাই আমাদের কোটি কোটি প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের মূল্যবান বাণী ও সান্নিধ্য আমাদের তরুণ প্রতিনিধিদের অন্তরকে আলোড়িত করেছে।
স্বামী বেদাতীতানন্দজী (অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির, বেলুড় মঠ) ‘ভালো জীবন যাপন কেন প্রয়োজন?’ এই বিষয়ে একটি সুন্দর গল্পের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে— ভালো জীবন যাপন মানে শুধু নিজে ভালো থাকা নয়। নিজে ভালো হওয়া এবং অন্যকেও ভালো করতে চেষ্টা করাই আসল উদ্দেশ্য। অন্যের ভালো করা এবং অন্যের ভালো হোক— এটা মনের মধ্যে ভাবাটাই একটা মস্ত বড় কাজ।
স্বামী গুণোত্তরানন্দজী, স্বামী প্রতিমোক্ষানন্দজী, স্বামী বেদেশানন্দজী ও স্বামী ওমাত্মানন্দজী সকালের পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের এক আধ্যাত্মিক সূচনা করার জন্য।
স্বামী ইষ্টব্রতানন্দজী তাঁর অত্যন্ত অর্থপূর্ণ স্বাগত ভাষণ ও প্রাসঙ্গিক আলোচনার জন্য।
স্বামী পরদেবতানন্দজী (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ) 'একটি গল্প ও বিবেকানন্দ প্রসঙ্গ’ বিষয়ে তাঁর চমৎকার ও অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য।
স্বামী তত্ত্বসারানন্দজী (সম্পাদক, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক) তাঁর মূল্যবান সভাপতির ভাষণ এবং সুন্দরভাবে প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করার জন্য।
এই সম্মেলনের শিক্ষা আমাদের যুবসমাজকে এক সুন্দর, নিঃস্বার্থ ও আদর্শ জীবনের পথে চলতে আজীবন অনুপ্রাণিত করবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজী! 🌸✨
#যুবসম্মেলন #স্বামীবিবেকানন্দ #রামকৃষ্ণবিবেকানন্দসাধনমন্দির #বেলুড়মঠ #গোলপার্ক #যুবসমাজ #অনুপ্রেরণা #শ্রীরামকৃষ্ণ