02/09/2024
**🌺আজ কৌশিকী অমাবস্যা।।🌺**
বিশেষ এই তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়। এদিন অমাবস্যা তিথি শুরু হলেই মায়ের রাজবেশ সহকারে রাতে মায়ের পুজো করা হয়। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। কারণ শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটির বিশেষত্ব অনেক। কথিত আছে এবং বিশ্বাস করা হয় তন্ত্রমতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন৷
পুরাণে কথিত আছে, অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণবর্ণা দেবী কৌশিকীর রূপ ধারণ করেন। সেই রূপেই দেবী শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই তিথিতেই। সেই থেকেই পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ নানান পীঠস্থানে কৌশিকী রূপে পুজো করা হয়, মা কে।
কৌশিকী অমাবস্যার অর্থ হল তারা নিশি। এই তিথি তন্ত্র সাধনার এক বিশেষ রাত। অর্থাৎ তন্ত্রশাস্ত্রীয় অনুসারে তন্ত্র সাধনার ক্ষেত্রে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে। অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠের মহাশ্মশানের শিমূল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। মনে করা হয়, বিশেষ এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে সকল মনের ইচ্ছে পূরণ হয়। এই কারনেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হাজার হাজার পূণ্যার্থী আসেন মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। এদিন তারাপীঠের শ্মশান এক অন্য রূপ নেয়। তন্ত্র শাস্ত্রের ব্যাখা অনুযায়ী, এই তিথিতে মা তারার পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে শত জন্মের পুন্যলাভ হয়। আর এই কারণেই তারাপীঠে এই তিথিতে আয়োজন করা হয় বিশেষ পুজোর।
এই সেপ্টেম্বর মাসের প্রথম দিনই কৌশিকী অমাবস্যা।
**তিথি শুরু ও শেষ সময়:**
🔸 বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে
- অমাবস্যা তিথি শুরু:
বাংলা- ১৬ই ভাদ্র, রবিবার
ইংরেজি ১লা সেপ্টেম্বর, রবিবার
সময়: ভোর ৫টা ২৩ মিনিট।
- অমাবস্যা তিথি শেষ:
বাংলা ১৮ই ভাদ্র, মঙ্গলবার
ইংরেজি ৩রা সেপ্টেম্বর, মঙ্গলবার
সময়: সকাল ৭টা ২৬ মিনিট।
🔸 গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে
- অমাবস্যা তিথি শুরু:
বাংলা ১৫ই ভাদ্র, রবিবার
ইংরেজি ১লা সেপ্টেম্বর, রবিবার
সময়: ভোর ৫টা ৫ মিনিট ৫২ সেকেন্ড।
- অমাবস্যা তিথি শেষ:
বাংলা ১৭ই ভাদ্র, মঙ্গলবার
ইংরেজি ৩রা সেপ্টেম্বর, মঙ্গলবার
সময়: সকাল ৬টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ড।
(বাংলা পঞ্জিকা অনুসারে।)
জয় মা তারা। সকলের সুখ ও সমৃদ্ধি দান করো মা।
🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
** ****🌺আজ কৌশিকী অমাবস্যা।।🌺**