15/07/2026
*একবিংশ কর্মসূচি*
নবচেতনার পক্ষ থেকে গতকাল জঙ্গলমহলের রানীবাঁধ হাই স্কুল ও মিঠাম প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক আলোচনা সভা। কুকুরের কামড় ও বর্ষার মরশুমে সাপের কামড় থেকে নিজেদের রক্ষা করা, সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবগত ও শরীরকে সুস্থ রাখার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন খাতড়া মহকুমা হাসপাতালের ডাক্তারবাবু ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন অভিভাবকরাও।
Nabachetana নবচেতনা