Panitras Vivekananda Seva Sangha

Panitras Vivekananda Seva Sangha Regd:: S/1L/93012

Panitras Vivekananda Seva Sangha(PVSS) is a Philanthropic Organization. Contact No:- 08145013524 S/1L/93012.

Panitras Vivekananda Seva Sangha started its journey in
1996 with the name Panitras Vivekananda Seva Samity
later on in 2010 when Samity lost its flavor, Sangha
started its journey on the subject of education for poor
children and their health. I beg to draw your kind attention to the following facts
for
fever of your kind information and leding supports to us
for a
noble cause. Ours is non-Goverm

ent organization based on the
philosophy of sri ramkrishna, swami vivekananda and holy
mother sarda which is very popular in our locality. It is
registered under the sociesties Act vide registration no. the registration is rendered every year as
per stature. Our organization is endgaged is multifarious
walfare activities for the benefit and upliftment of the
backward class, minrity sections and downtrodden people
of the society which are narrated below:
With a view to disseminating education amongst the
distressed students of the society we have been running
a
free coaching center. At present there are as many as
150
students in our institution who arn studying in various
classes
from V to X. These classes mostly are taken by local
youths,
who, despite being unemployed, render service
voluntarily
without any remuneration or honorium. We also run a charitable medicale center named 'Ma sarda
seva sadan' for treating the poorer section of the
society
which is supervised and attended to by the qualified
medical
practitioners. The charitable medical center remains open
on
one day in a week and has become a very popular clinic.

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। সারা বছর ব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রকার সমাজকল্যান মূলক উদ...
04/06/2026

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। সারা বছর ব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রকার সমাজকল্যান মূলক উদ্যোগের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশের মাধ্যমে সুস্থ জীবন ও সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে পানিত্রাস বিবেকানন্দ সেবা সংঘ বৃক্ষরোপণ, মৃত্তিকা ও জল সংরক্ষণ, চারাগাছ বিতরণ প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে থাকে।
আগামী কয়েকদিনের মধ্যে তীব্র তাপদাহের পরিবেশ কেটে গেলে আমরা বৃক্ষ রোপণ ও বৃক্ষ সংরক্ষণ কর্মসূচি গ্রহণ করবো। এ পরিবেশ আমাদের, তাই একে রক্ষা করার দায়িত্বও আমাদের। তাই আসুন "সবাই মিলে করি পণ, বন্ধ করব পরিবেশ দূষণ।"

দশ দিন ব্যাপী সংস্কৃত ভাষা চর্চা শিবিরের আজ ছিল অন্তিম দিন। আজ এই সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ ...
27/05/2026

দশ দিন ব্যাপী সংস্কৃত ভাষা চর্চা শিবিরের আজ ছিল অন্তিম দিন। আজ এই সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ হেমন্ত ত্রিপাঠী,অধ্যাপক, উলুবেড়িয়া কলেজ, এবং বিশিষ্ট শিশু চিকিৎসক শ্রী শান্তি গের মহাশয়।

১০ দিন ব্যাপী সংস্কৃত সম্ভাষণ শিবিরের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৭মে ২০২৬, বুধবার। সময়:- বিকাল ৪টা। স্থান:- ...
25/05/2026

১০ দিন ব্যাপী সংস্কৃত সম্ভাষণ শিবিরের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৭মে ২০২৬, বুধবার। সময়:- বিকাল ৪টা। স্থান:- পানিত্রাস বিবেকানন্দ সেবা সংঘ কার্যালয়। সকল সংস্কৃতপ্রেমী মানুষজনকে জানাই সাদর আমন্ত্রণ।

সংস্কৃত ভাষা শিক্ষা শিবিরের আজ ষষ্ঠ দিন। এই ভাষায় কথোপকথনের জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ দেখে, আমাদের পরবর্তীকালে এ...
23/05/2026

সংস্কৃত ভাষা শিক্ষা শিবিরের আজ ষষ্ঠ দিন। এই ভাষায় কথোপকথনের জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ দেখে, আমাদের পরবর্তীকালে এই ভাষার আরো চর্চা এবং অনুশীলনের ইচ্ছাকে বাড়িয়ে তুলেছে। মাননীয় আচার্য শ্রী চিন্ময় মিশ্র মহোদয় কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আমাদের যোগা অনুশীলন কেন্দ্র থেকে চেতলার অহীন্দ্র মঞ্চে রাজ্য যোগাসন প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলে...
20/05/2026

আমাদের যোগা অনুশীলন কেন্দ্র থেকে চেতলার অহীন্দ্র মঞ্চে রাজ্য যোগাসন প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলেন, তারা নজরকাড়া ফল করেছেন। এর মধ্যে সোমা ভৌমিক নিজস্ব গ্রুপে (বয়স ভিত্তিক) দ্বিতীয় হয়ে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আমরা সকলের সাফল্যে আনন্দিত এবং আগামী দিনে সবাই আরো সফল হবেন এই আশা করি। ধন্যবাদ জানাই যোগাচার্য প্রদীপ গুড়িয়া মহাশয়কে ও প্রশিক্ষক মাখন বাবুকে। তাদের যোগ্য প্রশিক্ষণে এই সাফল্য।

আসুন কয়েকটা দিন সংস্কৃত ভাষা চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করি।সংস্কৃত ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ভাষা। ভারতীয়...
17/05/2026

আসুন কয়েকটা দিন সংস্কৃত ভাষা চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করি।
সংস্কৃত ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ভাষা। ভারতীয় সভ্যতা, দর্শন, ও সাহিত্যের ভিত্তিভূমি হিসেবে এই ভাষার গুরুত্ব অপরিসীম।

প্রাচীন জ্ঞানের আধার:- বিশ্বের প্রাচীনতম গ্রন্থ বেদ (ঋগ্বেদ) সংস্কৃত ভাষায় রচিত। এছাড়া উপনিষদ, রামায়ণ, মহাভারত এবং জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা (আয়ুর্বেদ), ও গণিতের মতো প্রাচীন ভারতীয় বৈজ্ঞানিক গ্রন্থগুলো এই ভাষাতেই সংরক্ষিত আছে।

ভারতীয় ভাষার জননী:- বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি এবং ওড়িয়াসহ উত্তর ভারতের অধিকাংশ ভাষার উৎপত্তি ও শব্দভান্ডারের মূল উৎস হলো সংস্কৃত। এছাড়া দক্ষিণ ভারতীয় ভাষার (দ্রাবিড়ীয় ভাষা) শব্দগঠন ও ব্যাকরণেও এর গভীর প্রভাব রয়েছে।

ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগ:- সনাতন ধর্ম বা হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম এবং জৈনধর্মের প্রধান ধর্মগ্রন্থ ও আচার-অনুষ্ঠানের ভাষা হলো সংস্কৃত। বৈচিত্র্যময় ভারতের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে মেলবন্ধন তৈরি করতে এই ভাষা একটি অভিন্ন যোগসূত্র হিসেবে কাজ করে।

আজ (১০/০৫/২০২৬) পানিত্রাস বিবেকানন্দ সেবা সংঘের কার্যালয়ে আস্থা বৈদিক ফাউন্ডেশন- এর সঙ্গে যৌথ উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী প...
10/05/2026

আজ (১০/০৫/২০২৬) পানিত্রাস বিবেকানন্দ সেবা সংঘের কার্যালয়ে আস্থা বৈদিক ফাউন্ডেশন- এর সঙ্গে যৌথ উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালন হল এবং সেই সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী হল। গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই সার্বভৌম কবি কে তার গান- কবিতা -রবীন্দ্র নৃত্যের মধ্য দিয়ে স্মরণ করা হলো। মাতৃভূমি ডান্স গ্রুপের সকল কলাকুশলীদের জানাই আন্তরিক অভিনন্দন। আগামী দিনে আমরা এভাবেই একসঙ্গে সবাই সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকলাপ চালিয়ে যাব।

🙏❤️🙏শুভ মাতৃ দিবস🙏❤️🙏
10/05/2026

🙏❤️🙏শুভ মাতৃ দিবস🙏❤️🙏

09/05/2026
আজ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে পানিত্রাস বিবেকানন্দ সেবা সংঘে সারাদিন ব্যাপী শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কিছু মুহুর...
09/05/2026

আজ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে পানিত্রাস বিবেকানন্দ সেবা সংঘে সারাদিন ব্যাপী শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কিছু মুহুর্ত তুলে ধরা হলো।

Address

Panitras, Bagnan , Howrah PIN-711303
Bagnan
711325

Alerts

Be the first to know and let us send you an email when Panitras Vivekananda Seva Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share