27/01/2026
" আমার গ্রাম আমার পাড়া
রক্তদানে পড়ুক সাড়া"
টেঁপুর ধ্রুব সংঘ আয়োজিত এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় আজ আমাদের গ্রামে প্রথমবার রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন আমাদের গ্রামের গর্ব ড: কুন্তল রায়, ড: কমল বাগ, বিশিষ্ট সমাজসেবী চিত্ত মিশ্র, রক্তকরবী'র সভাপতি নীলাদ্রি ঘোষ, সম্পাদক শাশ্বত পাড়ুই, পঞ্চায়েত সদস্যা শিল্পা মৈনান, বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন রায়, আইনজীবি মিন্টু মৈনান, প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষাকারী বাগনানের গর্ব চিত্রক প্রামাণিক, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির পূর্ব মেদিনীপুরের সম্পাদক গৌরাঙ্গ কুইল্যা, বিশিষ্ট শিক্ষক আক্কেল আলি মহাশয়, শিক্ষাবন্ধু শ্যামসুন্দর অধিকারী সহ ক্লাবের সকল সদস্য - সদস্যা। আজকের শিবিরে ১০ জন মহিলা ও আঠারো বছরের তরুণ মুখ ছিলেন ৭ জন সহ মোট ৩২ জন রক্তদান করেন। বেশিরভাগ রক্তদাতা আজকে প্রথমবার রক্তদান করেছেন, যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের। গ্রামে প্রথমবার একটি শিবিরে আমরা যা অভাবনীয় সাড়া পেয়েছি তা আমাদের আগামী পদক্ষেপে শক্তি বাড়িয়ে দিলেন। যারা আজকের শিবিরটি সফল করবার জন্য সহযোগিতা করেছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। সকল রক্তদাতাকে পুনরায় ধ্রুব সংঘের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা ❤️
#বাগনান