21/06/2026
আজ ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে "মানব সমাজ সেবা সংস্থা"র পক্ষ থেকে Little Stars ক্লাসের শিশুদের নিয়ে এক বিশেষ যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষিকা শম্পা ম্যাডামের দক্ষ নেতৃত্ব ও আন্তরিক তত্ত্বাবধানে শিশুরা উৎসাহের সঙ্গে বিভিন্ন যোগাসন অনুশীলন করে। যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, একাগ্রতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা লাভ করে শিশুরা।