Bannabagram Baul Ashram

Bannabagram Baul Ashram Bannabagram Baul Ashram is all about experiencing Baul music, located at Ausgram, next to the forest

বননবগ্রাম বাউল আশ্রমে প্রতি সপ্তাহেই বাংলার বিভিন্ন প্রান্তের বাউল ফকিররা আসেন আখড়ায় নিজেদের মতন গান গাইতে ও বাউল ভাবধার...
28/03/2026

বননবগ্রাম বাউল আশ্রমে প্রতি সপ্তাহেই বাংলার বিভিন্ন প্রান্তের বাউল ফকিররা আসেন আখড়ায় নিজেদের মতন গান গাইতে ও বাউল ভাবধারা নিয়ে আলোচনা করতে। এই সপ্তাহে ২৭ শে মার্চ - ১ এপ্রিল , সকালে ১০ টা থেকে ১২:৩০ টা আবার বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬:৩০, থাকছেন নদীয়ার প্রফুল্ল বিশ্বাস ও আরতি বিশ্বাস, বর্ধমানের পীযুষ ব্যানার্জী ও বীরভূমের চন্দন শীল। সকলের সাদর আমন্ত্রণ।

At Bannabagram Baul Ashram, Baul fakirs from different parts of Bengal gather every week at the akhra to sing in their own unique styles and engage in discussions on Baul philosophy. This week, from March 27 to April 1, sessions will be held from 10:00 AM to 12:30 PM and again from 3:00 PM to 6:30 PM. The featured artists are Prafulla Biswas and Arati Biswas from Nadia, Piyush Banerjee from Bardhaman, and Chandan Shil from Birbhum.

All are welcome

সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ।আজ  ও কাল, সকালে ১০ টা থেকে ১২:৩০ টা আবার বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬:৩০, বননবগ্রাম বাউল আশ্রমে...
21/03/2026

সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ।
আজ ও কাল, সকালে ১০ টা থেকে ১২:৩০ টা আবার বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬:৩০, বননবগ্রাম বাউল আশ্রমে থাকছেন বীরভূমের জয়দেব কেন্দুলির সোনা ক্ষ্যাপা । সকলের সাদর আমন্ত্রণ।

হঠাৎ যুদ্ধ শুরু হওয়ায় কাতার এয়ারলাইনস ফ্লাইট ক্যান্সেল করেছে, তাই স্পেনের মিউজিশিয়ানরা আসতে পারছেন না, তাই বননবগ্রাম...
27/02/2026

হঠাৎ যুদ্ধ শুরু হওয়ায় কাতার এয়ারলাইনস ফ্লাইট ক্যান্সেল করেছে, তাই স্পেনের মিউজিশিয়ানরা আসতে পারছেন না, তাই বননবগ্রাম বাউল আশ্রমে পূর্ব ঘোষিত আগামী ৬ মার্চের অনুষ্ঠান হচ্ছে না।

25/02/2026

A visual brief of Sur Jahan 2026 at Bannabagram Baul Ashram hosted by Banglanatak dot com.

বননবগ্রাম বাউল আশ্রমে প্রতি সপ্তাহেই বাংলার বিভিন্ন প্রান্তের বাউল ফকিররা আসেন আখড়ায় নিজেদের মতন গান গাইতে ও বাউল ভাবধার...
23/02/2026

বননবগ্রাম বাউল আশ্রমে প্রতি সপ্তাহেই বাংলার বিভিন্ন প্রান্তের বাউল ফকিররা আসেন আখড়ায় নিজেদের মতন গান গাইতে ও বাউল ভাবধারা নিয়ে আলোচনা করতে। আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারী, সকালে ১০ টা থেকে ১২:৩০ টা আবার বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬:৩০, থাকছেন নদীয়ার বাবু ফকির ও তাঁর ছাত্রছাত্রীরা।
সকলের সাদর আমন্ত্রণ।

With the festive season coming to a halt, Bannabadram Baul ashram beckons for a rejuvenating retreat with immersive Baul - Fakir aakhras that are haven for discourse and songs aligned with the Baul philosophy. This time, Babu Fakir and his students from Nadia will grace the ashram with their presence from 25 - 27 February. The timings remain as 10:00 AM to 12:30 PM and 3:00 PM to 6:30PM.
Looking forward to a meaningful exchange with all of your precious presence.

আন্তর্জাতিক সংগীত অনুষ্ঠান “সুর জহাঁ” কলকাতার পর পৌঁছে গেল বননবগ্রাম বাউল আশ্রমে।  শান্ত প্রকৃতির মাঝে বাংলার বাউল সুরের...
30/01/2026

আন্তর্জাতিক সংগীত অনুষ্ঠান “সুর জহাঁ” কলকাতার পর পৌঁছে গেল বননবগ্রাম বাউল আশ্রমে।
শান্ত প্রকৃতির মাঝে বাংলার বাউল সুরের সঙ্গে স্পেন, লাটভিয়া, ডেনমার্ক ও হাঙ্গেরির শিল্পীদের অসাধারণ মিউজিক জ্যামিং তৈরি করল এক অনন্য সংগীত-সংলাপ। দিনের অন্যতম আকর্ষণ ছিল গুজরাটের ‘সিদি গোমা’ শিল্পীদের উদ্দীপনাময় উপস্থাপনা, যা উৎসবের আবহে এক অনন্য ছন্দ ও প্রাণসঞ্চার করে।
দূরদেশের গান পৌঁছে গেল গ্রামীণ শ্রোতাদের কানে, আর আন্তর্জাতিক শিল্পীরা পেলেন বাংলার বাউলদের সঙ্গে একসঙ্গে গান গাওয়া ও সৃষ্টির সুযোগ।
ওয়ারিশপুর ও আউশগ্রাম এলাকার কাঁথা শিল্পীদের রঙিন উপস্থিতিতে গ্রামবাংলায় তৈরি হল এক অনন্য সাংস্কৃতিক মিলন। এই অপূর্ব সাংস্কৃতিক মিলনে মুগ্ধ হয়ে গ্রামের মানুষ প্রত্যক্ষ করলেন এক অনন্য অভিজ্ঞতা।

বননবগ্রাম বাউল আশ্রমে “সুর জহাঁ” এক কথায় হয়ে উঠল মনমুগ্ধকারী অনুষ্ঠান।

30/01/2026
গত ১৫ বছর ধরে প্রতি শীতেই কলকাতায় অনুষ্ঠিত হয় বিশ্ব সংগীতের আসর - সুর জাহান, আয়োজক বাংলা নাটক ডট কম, যেখানে ৬-৭ টি দেশি ...
19/01/2026

গত ১৫ বছর ধরে প্রতি শীতেই কলকাতায় অনুষ্ঠিত হয় বিশ্ব সংগীতের আসর - সুর জাহান, আয়োজক বাংলা নাটক ডট কম, যেখানে ৬-৭ টি দেশি বিদেশী লোকগানের দল এসে অনুষ্ঠান করেন। এবারেও হচ্ছে। তাছাড়া এবারে আই আই টি খরগপুর - ও এই সুর জাহান অনুষ্ঠানটিকে তাদের ৭৫-তম বর্ষের অনুষ্ঠানের অঙ্গ করেছে। গত তিন বছরের মতো এবারেও সকল গানের দল আসবে বাউলদের সাথে গানের আদান প্রদান করতে বননবগ্রাম বাউল আশ্রমে। আগামী ২৭-২৮ জানুয়ারী পূর্ব বর্ধমানের আউশগ্রামে অবস্থিত বননবগ্রাম বাউল আশ্রমে বসছে এই বিশ্ব সংগীতের আসর। এবছর সুর জাহানে গান শোনাতে আসছেন ল্যাটভিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক ও স্পেন–এর শিল্পীরা। পাশাপাশি থাকবে সিদি গোমা সম্প্রদায়ের অনুষ্ঠান ও বাংলার বাউল গান।

২৭ এবং ২৮ জানুয়ারী দিনের বেলায় ১১টা থেকে ১টা অবধি বাউলদের সঙ্গে গানালাপ করবেন বিদেশী দলেরা, আর বিকেল ৩.৩০ টে থেকে সন্ধ্যে ৬.৩০ টা অবধি থাকছে বিদেশি গানের দল এবং বাউলদের গান।

এই অনুষ্ঠানে কোনও টিকিট বা পাস লাগবেনা, সকল সঙ্গীত প্রেমীদের আমন্ত্রণ।

For the last 15 years, every winter in Kolkata witnesses the festival of world music - Sur Jahan, organized by Banglanatak dot com, where 6-7 Int'l and National bands perform. This is happening this year too. Moreover, this time IIT Kharagpur has also made this Sur Jahan program a part of its 75th year celebrations.

Like the last three years, this time also all the singing groups will come to Bananbagram Baul Ashram to do a musical interaction & exchange with the Baul Fakirs. Sur Jahan will be held at Bananbagram Baul Ashram on January 27-28. This year, artists from Latvia, Hungary, Denmark and Spain will perform in Sur Jahan. There will also be programmes of the Sidi Goma and Bauls.

On 27th and 28th January, from 11 am to 1 pm, Int'l bands will interact with the Bauls, and from 3.30 pm to 6.30 pm, the bands will perform.

No ticket or pass is required, all music lovers are invited.

Concert

27th Jan
3:30 pm - 4:15 pm - Baul
4:15 pm - 5 pm - Denmark
5 pm - 5:45 pm - Sidi Goma
5:45 pm - 6:30 pm - Hungary

28th Jan
3:30 pm - 4:15 pm - Baul
4:15 pm - 5 pm - Latvia
5 pm - 5:45 pm - Sidi Goma
5:45 pm - 6:30 pm - Spain

10/01/2026

আগামী ২৭-২৮ জানুয়ারী বননবগ্রাম বাউল আশ্রমে বিদেশী গান বাজনার দলদের সঙ্গে বাউল গানের আলাপচারিতা, সময় - বেলা ১১ টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩.৩০ টে থেকে সন্ধ্যে ৬টা। বিশ্ব সংগীতের আসরে আপনাকে স্বাগত জানাই।

ডিসেম্বর মাসের শেষ কয়েকটাদিন উৎসবের মরশুম। বড়দিনের আনন্দ আর নতুন বছরকে স্বাগত জানাতে বননবগ্রাম বাউল আশ্রমে প্রতিদিন থাকছ...
22/12/2025

ডিসেম্বর মাসের শেষ কয়েকটাদিন উৎসবের মরশুম। বড়দিনের আনন্দ আর নতুন বছরকে স্বাগত জানাতে বননবগ্রাম বাউল আশ্রমে প্রতিদিন থাকছে বাউল গানের আসর। আখড়ায় সকাল ১০ টা থেকে ১২:৩০ টা আবার বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬:৩০টা বাউল গান শুনতে সকলের সাদর আমন্ত্রণ।

The last few days of December are a festive season. To celebrate the joy of Christmas and to welcome the New Year, Baul music sessions will be held every day at the Bananabagram Baul Ashram. Everyone is cordially invited to enjoy Baul songs at the Akhara from 10:00 am to 12:30 pm and again from 3:00 pm to 6:30 pm.

ডিসেম্বর ২৩-২৫ - চন্দন শীল ও পীযুষ ব্যানার্জী
ডিসেম্বর ২৬-২৯ - ভোলা চালক ও তার দল
ডিসেম্বর ৩০ - জানুয়ারি ৪ - সোনা খ্যাপা ও তার দল

Address

Bannabagram
Ausgram

Alerts

Be the first to know and let us send you an email when Bannabagram Baul Ashram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bannabagram Baul Ashram:

Share