Asansol Help Welfare Society

Asansol Help Welfare Society A motto to help those in need. Humanity and Happiness. Mail id - [email protected]

"Asansol help welfare society" -র মহিলা ট্রেকার্স টিম "Womainya" আজ রডোডেনড্রন ট্রেকিং-এ রওনা হলোBest of luck All Happy ...
10/04/2026

"Asansol help welfare society" -র মহিলা ট্রেকার্স টিম "Womainya" আজ রডোডেনড্রন ট্রেকিং-এ রওনা হলো
Best of luck All
Happy And Safe journey



Asansol Help Welfare Society

১৯০৯ সালে নিউইয়র্ক সিটিতে প্রথম 'জাতীয় নারী দিবস' পালন করা হয়।১৯১৭ সালে রাশিয়ার নারী শ্রমিকরা ' খাদ্য ও শান্তি'  দাবি...
09/03/2026

১৯০৯ সালে নিউইয়র্ক সিটিতে প্রথম 'জাতীয় নারী দিবস' পালন করা হয়।১৯১৭ সালে রাশিয়ার নারী শ্রমিকরা ' খাদ্য ও শান্তি' দাবিতে ধর্মঘট শুরু করেন। সেই দিনটি ছিল ৮ মার্চ, যা পরবর্তীতে বিশ্বজুড়ে নারী দিবসের স্থায়ী তারিখ হিসেবে নির্ধারিত হয়। অধিকার ও সমান সুযোগের লড়াইয়ে আমরা সবাই একসাথে।

এই দিনটিতে আজ টিম হেল্প আসানসোল (আসানসোল হেল্প ওয়েলফেয়ার অর্গানাইজেশন) মহিলাদের রোড রেস পরিচালনা করলো। মোট ২৬ জন অংশগ্রহণ করলেন। একসাথে দৌড়ালেন মা মেয়ে দুই প্রজন্ম। কেউ বা শারীরিক অসুস্থতাকে অগ্রাহ্য করে দৌড় পুরো করলেন। কুলটি, বরাকর, চিত্তরঞ্জন, নিয়ামতপুর আরও অন্যান্য জায়গা থেকে এসেছিলেন উৎসাহী প্রতিযোগীরা।
প্রেস-মিডিয়ার বন্ধুজনদের ধন্যবাদ সাথে থাকার জন্যে।
এই বিশেষ দিনে সুন্দর সকালে ভালোবাসা বন্ধুত্ব শান্তির সুতোয় বাঁধা থাকলাম আমরা।

Happy Women's Day
Help Asansol Welfare Organisation

8th March, 2026 রবিবার, Asansol Help Welfare Organisation দ্বারা আয়োজিত Women's Road Race। Dhadka N.C. Lahiri School থে...
01/03/2026

8th March, 2026 রবিবার, Asansol Help Welfare Organisation দ্বারা আয়োজিত Women's Road Race। Dhadka N.C. Lahiri School থেকে এই দৌড় শুরু হবে কল্যাণপুর গোলাই ঘুরে আবার Dhadka N.C. Lahiri School এর সামনে শেষ হবে।
কোনও বয়সসীমা নেই। প্রতিযোগীকে আসানসোল করপোরেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে।
রেজিস্ট্রেশন চার্জ - 50 টাকা। প্রথম 10 জনকে পুরস্কৃত করা হবে। প্রত্যেকে শংসাপত্র পাবেন। সকাল 7 টায় রেজিস্ট্রেশন শুরু হবে। মোট 40 জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।
যোগাযোগ - 9434848682

11 ই ফেব্রুয়ারি, 2026 দিনটার আনন্দ ভালোবাসায় ভরানো স্মৃতি থেকে গেলো আমাদের মনে। পূর্ব বর্ধমানের জাবুই শন্তিকানন হোমের ...
12/02/2026

11 ই ফেব্রুয়ারি, 2026 দিনটার আনন্দ ভালোবাসায় ভরানো স্মৃতি থেকে গেলো আমাদের মনে। পূর্ব বর্ধমানের জাবুই শন্তিকানন হোমের স্কুলে চলে গেছিলাম আমরা।
ওদের নাচ গান কবিতার উষ্ণ অভ্যর্থনাতে আমরা মুগ্ধ। ওরাও খুশি আমাদের প্রিয় মানুষ সৌম্য দেব জাদুকরের জাদু দেখে। ওদের আদরের পোষ্য লালি কুকুরের স্বাস্থ্য পরীক্ষা এবং জলাতঙ্কের টিকাকরণও করা হলো। পথপশু কুকুর, গরু, ছাগল, শিয়াল এদের গতি প্রকৃতি আলোচনা করে শিশুদের সচেতন করাও হলো।
HEAL (Human & Environment Alliance League) এর সহায়তায় প্রকৃতি পরিবেশকে ভালোবাসার এক খেলায় বাচ্চারা অংশ নিল। শিখল বাস্তুতন্ত্রের কঠিন সমীকরণ সহজ খেলার মাধ্যমে। সাপ সম্পর্কিত নানান তথ্য জেনে সমৃদ্ধ হলো ওরা ও ওদের পরিবার। প্রকৃতি রক্ষাতে সাপের অবদান জানলো ওরা। ধন্যবাদ জানাই ওনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাকে।
আলোচনায় থাকা মা বাবাদের জন্যে ছিল ছোট্ট ভালোবাসার উপহার। বাচ্চাদের জন্য ছিল নানান রঙের ইস্কুল ব্যাগ।
শিক্ষাগুরুদের সম্মান প্রদর্শন করে সমৃদ্ধ হলাম আমরা। মিড-ডে-মিল রান্নার দিদিদের জন্য ছিলো শাড়ি আর স্বল্প উপহার।
একসাথে আনন্দ করে বিরিয়ানী-রায়তা খেয়ে ফিরে এলাম। ভালো থেকো শন্তিকানান। তোমার শান্তির কাননে ভালো রেখো অবোধ শিশুদের।
আমাদের সদস্য মনিদিপা চার এবং রিখি ভট্টাচার্যের জন্মদিন 11 ই ফেব্রয়ারি। ওনারা এই বিশেষ আনন্দ ভাগ করে নিয়েছেন আমাদের সাথে।
বিশেষ ধন্যবাদ সৌম্য দেব বাবুকে শিশুদের জাদুর হাসি উপহার দেওয়ার জন্যে।
সদস্যদের সবার সহযোগিতা ছাড়া এই কর্মকাণ্ড সমাধা হতো না। এমন ভাবেই আগামীতেও সাথে থাকবেন। আশা রাখলাম।।

Help Asansol Welfare Organisation

A project initiative by Help Asansol Welfare Organisation খুশির পাঠশালা'র পরবর্তী কর্মসূচী, আমন্ত্রণ রইল সকল শুভানুধ্যায...
10/02/2026

A project initiative by Help Asansol Welfare Organisation

খুশির পাঠশালা'র পরবর্তী কর্মসূচী, আমন্ত্রণ রইল সকল শুভানুধ্যায়ীর

Date - 11/2/2026
আমরা সকাল 7 টায় আসানসোল রেল স্টেশনে দেখা করে ট্রেন ধরে বর্ধমান যাবো। সেখান থেকে কালনা যাওয়ার বাসে জাবুইডাঙ্গাতে নামবো।
10টা থেকে দুপুর 2টো আমাদের সময় কাটবে খুদে পড়ুয়াদের সাথে।
ওদের সাথে দুপুরের খাবার খাবো আমরা। থাকবে সৌম্যাদার জাদু। আর থাকবে ওদের নাচ গান কবিতা।আমরা ওদের জন্য নিয়ে যাব কিছু ভালোবাসার উপহার।
আপনারা সাথে থাকবেন।।

আগামী ১১ ই ফেব্রুয়ারি, 2026 বুধবার টিম হেল্প পৌঁছে যাবে বর্ধমানের শান্তি কানন হোমের স্কুলে। আমাদের খুশির পাঠশালা প্রজেক...
02/02/2026

আগামী ১১ ই ফেব্রুয়ারি, 2026 বুধবার টিম হেল্প পৌঁছে যাবে বর্ধমানের শান্তি কানন হোমের স্কুলে। আমাদের খুশির পাঠশালা প্রজেক্ট এর বাচ্চাদের জন্য থাকবে কিছু উপহার। দুপুরে একসাথে বনভোজন। আর থাকবে জাদুকর সৌম্যবাবুর জাদু। পথ কুকুর এবং সাপ সম্পর্কে সচেতনতা নিয়ে বাচ্চাদের সঙ্গে একটি প্রশ্ন উত্তর পর্ব থাকবে। এলাকার পথ কুকুরদের স্বাস্থ্য পরীক্ষা এবং জলাতঙ্কে টিকাও প্রদান করা হবে সেদিন।
আশা রাখি আপনারা সাথে থাকবেন...

Winter gifts : Bags and Sweaters for our beloved little members at Khushir Pathhshala, Jabui Shantikanon along with surp...
29/01/2026

Winter gifts : Bags and Sweaters for our beloved little members at Khushir Pathhshala, Jabui Shantikanon along with surprise by our magician
Date : 03/02/2026

Your noble participation and contribution can make this venture possible

You can pay online through our QR code, and do share the payment screenshot in the Comment box

28 September, 19th World Rabies Day, আবার আজকে দুর্গা ষষ্ঠী ও। মা ষষ্ঠীর বাছাদের Anti Rabies vaccine দিয়ে সুরক্ষিত করা ...
28/09/2025

28 September, 19th World Rabies Day, আবার আজকে দুর্গা ষষ্ঠী ও। মা ষষ্ঠীর বাছাদের Anti Rabies vaccine দিয়ে সুরক্ষিত করা হল। সুরক্ষিত হলাম আমরা নিজেরাও। সহায়তা যে বন্ধুরা ছিলেন তাদের প্রতি রইল ভালোবাসা।
🐾






On the occassion of World Rabies day 28th September Help Asansol Welfare Organisation organize a vaccination drive 🐾 💉 💉...
26/09/2025

On the occassion of World Rabies day
28th September Help Asansol Welfare Organisation organize a vaccination drive 🐾 💉 💉🐾 💕 💕 💕 💕 💕 💕
সবাই কে অনুরোধ আপনারা দয়া করে আসুন সবাই মিলে একসাথে আমরা ARV Drive এবং সাথে সচেতনতা বার্তা ছড়িয়ে দিই।
🐾






অন্যান্য বছরের মতো এবছরও আমরা শারদীয়ার আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পৌঁছে গেছিলাম ঘাগরবুড়ি মন্দিরের কাছে। গত রবিবার 14...
19/09/2025

অন্যান্য বছরের মতো এবছরও আমরা শারদীয়ার আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পৌঁছে গেছিলাম ঘাগরবুড়ি মন্দিরের কাছে। গত রবিবার 14ই সেপ্টেম্বর আমাদের আগমনী আহার এবং পোশাক বিতরণের দিন ঠিক হয়েছিল। আমরা আমাদের সাধ্যমত এক শত মানুষের পরনে নতুন পোশাক তুলে দিতে সক্ষম হয়েছে আপনাদের সাহায্যে। প্রত্যেকের হাতে একটি করে স্টিলের থালা এবং আগমনী আহারের আনন্দ একসাথে ভাগ করে নিয়েছি আমরা। সেদিন যারা উপস্থিত ছিলেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। যারা উপস্থিত থাকতে পারেননি কিন্তু নতুন পোশাক এবং আর্থিক মানসিকভাবে আমাদের সাথে থেকেছেন আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ এই সুন্দর পৃথিবীর উপর। আসুন সবাই জগতটাকে সবুজ সুন্দর শান্তিপূর্ণ করে মানব জীবনের কর্তব্য পূরণ করি। নিজেকে ভালোবাসি জগতকে ভালবাসি।


HELP ASANSOL WELFARE ORGANISATION.(A Gov Reg Ngo)

Address

Asansol

Telephone

+919434848682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asansol Help Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Asansol Help Welfare Society:

Share