শরণ্যা Sharanya

  • Home
  • শরণ্যা Sharanya

শরণ্যা Sharanya Sharanya is a nonprofit organization.Our moto is to reform our society. We are a charitable organization. Shranya is a nonprofit organization.

Shranya means the shelter giver, the protector. Our moto is to reform our society. To protect women and children, spread awareness in the the society, and help the People. we're bound to spread awareness regarding Se*x Education, gender awareness, moral values and human rights. we also are working on Mental health counselling and awareness. We also do charible work like help the needy people, tree plantation, and educate the homeless people

গত ৯ই ফেব্রুয়ারি, রবিবার অভয়ার জন্মদিনে  শরণ্যা Sharanya র পক্ষ থেকে স্মরণসভা ও মৌন মোমবাতি  আয়োজন করা হয়েছিল আমতলা ...
10/02/2025

গত ৯ই ফেব্রুয়ারি, রবিবার অভয়ার জন্মদিনে শরণ্যা Sharanya র পক্ষ থেকে স্মরণসভা ও মৌন মোমবাতি আয়োজন করা হয়েছিল আমতলা চৌ মাথা তে ।

"দ্রোহের অক্ষরে লেখা থাক
মৃত্যুর উর্ধ্বে জন্মের ইতিহাস।"

অভয়ার জন্য বিচারের দাবিতে আমাদের সম্মিলিত লড়াই চলছে ও চলবে।




জন্মদিনে মৃত্যুঋণ....  ৯ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন,অথচ সেই একই দিনে বিচার না পাওয়ার ৬ মাস পূর্ণ হবে।তাই অভয়া মঞ্চ সকল ...
06/02/2025

জন্মদিনে মৃত্যুঋণ....

৯ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন,অথচ সেই একই দিনে বিচার না পাওয়ার ৬ মাস পূর্ণ হবে।
তাই অভয়া মঞ্চ সকল রাজ্যবাসী তথা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন রাস্তায় নেমে আন্দোলনে যোগ দিতে এবং বিচারের দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন।

তাই আগামী ৯ই ফেব্রুয়ারি, রবিবার অভয়ার জন্মদিনে বিচারের দাবিতে শরণ্যা Sharanya র তরফ থেকে স্মরণসভা ও মৌন মোমবাতি মিছিলের আহ্বান জানানো হচ্ছে। সকলে আসুন। সামিল হোন।

স্থান: আমতলা চৌমাথা মোড়
সময় : সন্ধ্যা সাড়ে ৬টা

"দ্রোহের অক্ষরে লেখা থাক
মৃত্যুর উর্ধ্বে জন্মের ইতিহাস।"

অভয়ার জন্য বিচারের দাবিতে আমাদের সম্মিলিত লড়াই চলছে ও চলবে।




.

শরণ্যা Sharanya  র পক্ষ থেকে আজ আমতলা শিবতলা, কন্যানগর কলোনি, বাগীরহাট ও কয়ালপাড়া বিষ্ণুপর ও ধানকল , উত্তর কন্যানগর মা...
19/01/2025

শরণ্যা Sharanya র পক্ষ থেকে আজ আমতলা শিবতলা, কন্যানগর কলোনি, বাগীরহাট ও কয়ালপাড়া বিষ্ণুপর ও ধানকল , উত্তর কন্যানগর মাঝীপাড়া চত্বরে সারপ্রাইজ ভিজিট করে হত দরিদ্র ও দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। তাদের দুরাবস্থা সত্যিই চোখে দেখা যায়না। তাদের সবার অবস্থার কথা শরণ্যার সদস্যরা জানলেন ভবিষ্যতে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রতি শরণ্যা দৃঢ়সংকল্প হল। তারই কিছু মুহুর্ত ক্যামেরা বন্দি করা হল এই উদ্দেশ্যে যাতে এমন উদ্যোগে আমরা আরো মানুষকে পাশে পেতে পারি। আশা করছি আমরা ভবিষ্যতে আরো এমন আরো উদ্যোগ নিতে পারবো।

ধন্যবাদ 🙏

সদ্যোজাত থেকে বৃদ্ধা , শিশু থেকে মহিলা ডাক্তার কেউ কি সুরক্ষিত? এবারের ঘটনা মুর্শিদাবাদ! যে খবর স্থান পেয়েছে আজকের আনন্...
26/12/2024

সদ্যোজাত থেকে বৃদ্ধা , শিশু থেকে মহিলা ডাক্তার কেউ কি সুরক্ষিত? এবারের ঘটনা মুর্শিদাবাদ! যে খবর স্থান পেয়েছে আজকের আনন্দবাজার খবরের কাগজের ছোট্ট একটা কলামে। বোধহয় তেমন গুরুত্বপূর্ণ নয়! রোজ রোজ এই বাংলা তথা দেশে হাজার হাজার ধ*র্ষণ ও নি*র্যাতনের ঘটনা ঘটে চলেছে অথচ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নেই, বিচার নেই। এটাই তো উন্নয়ন! এটাই তো জনসাধারনের প্রাপ্য। Women empowerment নিয়ে ভাষণ দেওয়ার আগে নিজেদের চারপাশটা ভালো করে দেখে নেবেন কোনো পোটেনশিয়াল রে*পিস্ট লুকিয়ে আছে কিনা। Women are not safe in this planet 🙂

21/10/2024

#দ্রোহৎসবেশরণ্যা

নারী যেমন দেবীরূপে পূজিতা, তেমনই আজ সেই নারীর আব্রু, সম্মান ও নিরাপত্তা ভুলন্ঠিত। তার পরিচয় আজ ধর্ষিতা, ভোগ্যা ও রসালো-লোভনীয় নারীমাংস হিসেবে। সেই দেবীরপে শক্তিরুপে পূজিতা নারীর প্রতি নির্যাতনের প্রতিবাদে, দেবী দুর্গার মৃন্ময়ী স্বত্তার বিসর্জনের প্রাক্কালে, হাজারো নারীর মধ্যে চিন্ময়ীস্বত্তার প্রতিষ্ঠাস্বরূপ, শরণ্যা সেচ্ছাসেবী সংগঠনের নিবেদন : #নৃত্যনাট্য

" #অভয়াশক্তিবলপ্রদায়িনীতুমিজাগো।"

📍কন্ঠে - শান্তিপ্রিয়া সরকার
📍কবিতা- রাতের দখল
📍কবি - আর্যতীর্থ
📍থিম - সংহার
📍14ই অক্টোবর, সোমবার, সন্ধ্যা ৬.৩০টায়

" রাতের দখল নিচ্ছে নারীরা, শোন ধর্ষক শোন,
দিকে দিকে আজ ওই শোনা যায় যুদ্ধের গর্জন!
কোনো কানাগলি বাকি নেই আর, সবাই উঠেছে জেগে
ল্যাম্পপোস্টগুলো মশাল হয়েছে ওদের স্পর্ধা লেগে।

আমরা বুঝেছি যারা দর্শক তারা ধর্ষক-দলে,
যে কলমে আজ টুঁ শব্দ নেই এই গণ-কোলাহলে,
এ শোক এখনো খুলতে পারেনি নিদ্রিত যার চোখকে,
মিছিলের কোনো দরকার নেই ডরপোক সেই লোককে।

রাতের দখল নিচ্ছে মেয়েরা, আগামীর দিকে চেয়ে
মাঝরাত্তিরে স্বাধীনতা ওঠে প্রভাতের গান গেয়ে।
আয় ধর্ষক , ছুঁয়ে দ্যাখ দেখি কেশাগ্রটুকু কারো,
হাত মুচড়িয়ে ভাঙবার আগে ভাববো না একবারও।

প্রশাসন জেগে দেখুন একটু, মেয়েরা ফুঁসছে রাগে
অপদার্থতা দিচ্ছে দাগিয়ে ইয়া মোটা লাল দাগে।
নজরদারিতে গাফিলতি আছে, কতবার হলো বলা,
ঘুরেফিরে তাও জনতাভাগ্যে মেলে ঠুঁটো কাঁচকলা।

রাতের দখল নিচ্ছে নারীরা, দেখে নিন প্রশাসন,
জনগণ-মনে অকালে ঘটেছে শরণ্যা-আবাহন।
লক্ষ্যের দিকে ওই চলে মেয়েরা, সরবে না একচুল
আমরা দেবো না আগামীকে হতে ধর্ষকসংকুল।
বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ভুল ।"

19/10/2024

#দ্রোহৎসবেশরণ্যা

নারী যেমন দেবীরূপে পূজিতা, তেমনই আজ সেই নারীর আব্রু, সম্মান ও নিরাপত্তা ভুলন্ঠিত। তার পরিচয় আজ ধর্ষিতা, ভোগ্যা ও রসালো-লোভনীয় নারীমাংস হিসেবে। সেই দেবীরপে শক্তিরুপে পূজিতা নারীর প্রতি নির্যাতনের প্রতিবাদে, দেবী দুর্গার মৃন্ময়ী স্বত্তার বিসর্জনের প্রাক্কালে, হাজারো নারীর মধ্যে চিন্ময়ীস্বত্তার প্রতিষ্ঠাস্বরূপ, শরণ্যা সেচ্ছাসেবী সংগঠনের নিবেদন : #নৃত্যনাট্য

" #অভয়াশক্তিবলপ্রদায়িনীতুমিজাগো।"

📍কন্ঠে - শান্তিপ্রিয়া সরকার ও স্বর্ণদ্বীপ দাস
📍কবিতা- তোর নামে
📍কবি - আর্যতীর্থ
📍থিম - সংকল্প
📍14ই অক্টোবর, সোমবার, সন্ধ্যা ৬.৩০টায়

" তোর রক্তপাতের শোক করেছে শক্ত হাত
দ্যাখ রে মা তুই আজ জেগেছে শহর গাঁ,
গিলতে বিচার হাঁ করে থাক নক্র-দাঁত
ত্রিশূল হাতে ‘হর-ঘর’এ আজ মা দুর্গা।

স্বাধীনতার বয়েস হলো সাতাত্তর,
মেয়ে হারালে আর থাকে তার কোন মানে,
নি-দন্ত ঢিল-তদন্ত আজ নিরুত্তর,
লাশখানা তোর বল নামাবো কোনখানে।

লাশের থেকেই ডাক দিয়েছিস ‘চাই বদল’,
আমরা সবাই শুনতে পেলাম চোখ মুছে,
তোর নামে দ্যাখ করেছি রাত তাই দখল,
চুপ থাকা পাপ গিয়েছে আজ লোক বুঝে

মধ্যরাতে রাজ্য জুড়ে লোক-প্লাবন,
দ্যাখ রে মা তুই, সবাই জড়ো তোর নামে,
আগুনে আজ বদলে গেছে শোক-শ্রাবণ,
জাগছে মানুষ, ওই চেতনার ভোর নামে।

‘হর ঘর’ এ পীঠ, ওঠেন জেগে শরণ্যা
তোর শব-এ আজ নীরবতার ভাঙলো ঘুম
ঘরের কোণে চোখের জলে স্মরণ না,
হৃৎকমলে দিনবদলের উঠছে ধুম।

আর কোনো হীন অজুহাতের শরণ না
অনন্ত হোক লোক জাগবার এ মরসুম।

তোর নামে আজ করছি শপথ রে কন্যা
আর দেবো না হতে এ দেশ বধ্যভূম ।"

17/10/2024

#দ্রোহৎসবেশরণ্যা

নারী যেমন দেবীরূপে পূজিতা, তেমনই আজ সেই নারীর আব্রু, সম্মান ও নিরাপত্তা ভুলন্ঠিত। তার পরিচয় আজ ধর্ষিতা, ভোগ্যা ও রসালো-লোভনীয় নারীমাংস হিসেবে। সেই দেবীরপে শক্তিরুপে পূজিতা নারীর প্রতি নির্যাতনের প্রতিবাদে, দেবী দুর্গার মৃন্ময়ী স্বত্তার বিসর্জনের প্রাক্কালে, হাজারো নারীর মধ্যে চিন্ময়ীস্বত্তার প্রতিষ্ঠাস্বরূপ, শরণ্যা সেচ্ছাসেবী সংগঠনের নিবেদন : #নৃত্যনাট্য

" #অভয়াশক্তিবলপ্রদায়িনীতুমিজাগো।"

📍কন্ঠে - শান্তিপ্রিয়া সরকার ও স্বর্ণদ্বীপ দাস
📍কবিতা- নারী তুই অস্ত্র তোল এবার।
📍কবি - মোহন দাস
📍থিম - জাগরণ
📍14ই অক্টোবর, সোমবার, সন্ধ্যা ৬.৩০টায়

" ও নারী তুই অস্ত্র তোল এবার ,
মৃত্যুর পরেও যখন মিলছে না আর ন্যায়,
ধ্বংস করে দে রাজনীতি আর,
বিনাশ করে দে ধর্ষণ করে, যারা
জিভ কেটে দেয় ।

ও নারী তুই শস্ত্র বিদ্যা শেখ,
আইন-শৃঙ্খলা কে যখন, অর্থই করছে শ্বাসরোধ,
কোমলতা ভুলে, ও নারী তুই কঠিন হ,
কাপুরুষদের পদতলে পিষে দিয়ে,
নিয়ে নে প্রতিশোধ ।

ও নারী তুই আগুন হয়ে জন্মা,
ঘোমটার আড়ালে আর কেঁদে পাবিনা সুবিচার,
বারুদের মতো ছড়িয়ে দিয়ে প্রতিবাদ,
মহাবীর হয়ে লড়াই করে
ছিনিয়ে নিয়ে অধিকার ।

এ দেশ তোকে কলঙ্কিত করেছে,
ইজ্জত লুটে আগুনে জ্বালিয়েছে খুনের পর,
ও নারী আজ সময় এসেছে বদলাবার
চন্ডাল রূপে, মিথ্যা সমাজ সংস্কারের
টুটি চেপে ধর ।"

জেগে ওঠো নারী, আদ্যাশক্তির জাগরণে রনরঙ্গিনী হয়ে জেগে ওঠো🙏

Address


743503

Website

Alerts

Be the first to know and let us send you an email when শরণ্যা Sharanya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share