02/02/2026
আসসালামুয়ালাইকুম ,
আলহামদুলিল্লাহ ,আল্লাহ্ তা'য়ালার দরবারে হাজার শুকরিয়া যে আপনাদের সবার সহযোগিতায় আমরা আমাদের কমিউনিটির কার্যক্রম শুরু করতে পেরেছি।এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আশাকরি আমাদের এই কমিউনিটি একতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সামনে এগিয়ে চলবে। আর এই জন্য আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন ।আসুন আমরা সবাই মিলে এই কমিউনিটিকে আরও সমৃদ্ধ, শক্তিশালী ও কল্যাণমুখী করে তুলি। পরিশেষে আবারো আমাদের স্লাইগো বাংলাদেশ এসোসিয়েশন এ আপনাদের স্বাগতম।
ভালো থাকবেন এবং পরিবারের যত্ন নিবেন।
ধন্যবাদ সবাইকে।