Munir Ullah Foundation

  • Home
  • Munir Ullah Foundation

Munir Ullah Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munir Ullah Foundation, Nonprofit Organization, Munir Ullah Bari, .

یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَ لَا یَغُرَّنَّكُمۡ بِالل...
23/11/2024

یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَ لَا یَغُرَّنَّكُمۡ بِاللّٰهِ الۡغَرُوۡرُ ﴿۵﴾

হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সে প্রবঞ্চক (শয়তান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ্‌র ব্যাপারে প্রবঞ্চিত না করে।

সূরা- ফাতির, আয়াত নং- ০৫

কোটা সংস্কার গোটা (দেশ সংস্কার) সংস্কারে রূপ নিয়েছে। আমাদের মত মেরুদন্ডহীন মানুষকে তোমরা শিখিয়েছো কিভাবে মেরুদন্ড সোজা...
02/08/2024

কোটা সংস্কার গোটা (দেশ সংস্কার) সংস্কারে রূপ নিয়েছে। আমাদের মত মেরুদন্ডহীন মানুষকে তোমরা শিখিয়েছো কিভাবে মেরুদন্ড সোজা করতে হয়। আর তোমরাও নিশ্চয়ই বুঝেছ আস্থার স্থান থেকে নেতৃত্ব দিলে কিভাবে বাংলাদেশ সাড়া দেয়। এখন তোমাদের শুধু জঞ্জাল পরিষ্কার করলে চলবে না, ভালো বীজও বপন করতে হবে। না হয় নতুন আগাছায় আবার ছেয়ে যাবে প্রাণের বাংলাদেশ। যেখান থেকেই তোমাদের (বাংলাদেশের) বিরুদ্ধে (ন্যায় বিরুদ্ধ) আইন প্রণয়ন হয় সেখানেই শুদ্ধি অভিযান চালাতে হবে। যে মানুষগুলো (৩৫০জন) ১৬ কোটি মানুষের জন্য আইন প্রণয়ন করে তাদের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে।

বাংলাদেশের সীমানার ভিতর আমরা আর কোন রাজাকার-মুক্তিযোদ্ধা খেলা চাইনা, আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে। ধর্মের বাড়াবাড়ি চাইনা, আমরা চাই আগের মত আমাদের মিলনমেলা গুলো কোরআনের বাণী, বেদ ও বাইবেল দিয়ে শুরু হোক। ধনী-দরিদ্রের বৈষম্য চাই না, কালোবাজারি, দুর্নীতি, ব্যাংক লুটপাট, অর্থপাচার চাইনা, আমরা চাই কৃষি নির্ভর, শিল্পনির্ভর, রপ্তানি নির্ভর এক কথায় স্বনির্ভর বাংলাদেশ।

যদি লক্ষ্য থাকে অটুট,
বিশ্বাস হৃদয়ে।
হবে হবেই দেখা,
দেখা হবে বিজয়ে।
ভালো থেকো মেধাবীরা,
ভালো থাকুক দেশ।
মাস্তুল থাকুক মেধাবীদের হাতে,
পথ না হারাক বাংলাদেশ।

16/06/2024
15/06/2024

ٱلْحَمْدُ لِلَّٰهِ
تَسْبِيح
الله أكبر

Send a message to learn more

اَللَّهُمَّ لَا سَهْلَ اِلَّا مَا جَعَلْتَهُ سَهُلَا وَ أَنْتَ تَجْعَلُ الْحُزْنَ اِذَا شِئْتَ سَهْلَا‘আল্লাহুম্মা লা সা...
12/06/2024

اَللَّهُمَّ لَا سَهْلَ اِلَّا مَا جَعَلْتَهُ سَهُلَا وَ أَنْتَ تَجْعَلُ الْحُزْنَ اِذَا شِئْتَ سَهْلَا

‘আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’

(ইয়া আল্লাহ! কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও)

জীবন নিয়ে আমার নিজস্ব একটা থট আছে। মানুষ জীবনে একবার না একবার এক্সট্রিম দুঃখ-কষ্টে পতিত হয়। সেই এক্সট্রিম দুঃখ ভোগ করতে ...
01/06/2024

জীবন নিয়ে আমার নিজস্ব একটা থট আছে। মানুষ জীবনে একবার না একবার এক্সট্রিম দুঃখ-কষ্টে পতিত হয়। সেই এক্সট্রিম দুঃখ ভোগ করতে হয় বেশ কিছুদিন। এ সময়ে ধৈর্যের চরম পরীক্ষাটাও হয়ে যায়। এরপর একদিন ঝড় শেষের স্নিগ্ধ ভোরের মতো সেই এক্সট্রিম দুঃখের অবসান হয়ে জীবনে সুখ আসে। হ্যাঁ, জীবনে সত্যিই সুখ আসে। কিন্তু নিরবচ্ছিন্ন সুখে মানুষ তার স্রষ্টাকে ভুলে যায়। তাই মহাপ্রজ্ঞাবান আল্লাহ অবারিত সুখ না দিয়ে ছোটো ছোটো দুঃখ-কষ্ট দিয়েই থাকেন। কারণ করুণাময় আল্লাহ তাঁর বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। তিনি চান না তাঁর বান্দারা অকৃতজ্ঞ হোক। রোগ-ব্যধি, আর্থিক কষ্ট, প্রিয়জন থেকে পাওয়া কষ্ট, দুশ্চিন্তা এগুলো প্রতিদিনের সূর্যাস্তের পর আঁধারের মতো জীবনকেও অল্প সময়ের জন্য অন্ধকারাচ্ছন্ন করে রাখে। আর প্রতিদিনের সূ্র্যোদয়ের মতো জীবন থেকে ছোটোখাটো এইসব দুঃখগুলোও দ্রুত দূরীভূত হয়ে যায়। কিন্তু সেই এক্সট্রিম দুঃখ আর আসে না। এটা আমার বিশ্বাস। অর্থাৎ আমি বিশ্বাস করি, ছোটোখাটো দুঃখ কষ্ট জীবনে থাকবে। কিন্তু এক্সট্রিম লেভেলের দুঃখ জীবনে একবারই আসে এবং সেটা কেটেও যায়।

তাই যখনই মনে হয় আমার কষ্ট হচ্ছে অথবা আমার প্রিয় মানুষগুলোর কষ্ট হচ্ছে তখন আল কুরআন এর সেই আয়াত স্মরণ করি ‘নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি’ - সুরা আল ইনশিরাহ (৫,৬)।

আরও স্মরণ করি,

‘‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে ভালো যা কিছু উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরই বর্তায়। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। (সূরা আল বাকারা, ২৮৬)

আমি এটাও বিশ্বাস করি প্রতিটা মানুষই সুখ ডিজার্ভ করে। জীবনে উত্থানপতনের কোনো একসময় এক্সট্রিম দুঃখ কেটে গিয়ে অবধারিতভাবে তাই সুখও আসে। কিন্তু সবাই সেটা বোঝে না। সুখের নানা উপকরণ দিয়ে তার জীবন পূর্ণ থাকলেও ছোটো ছোটো দুঃখ-কষ্ট নিয়েই সে ব্যতিব্যস্ত থাকে। মনে করে, জীবনে কী পেলাম দুঃখ ছাড়া! আল্লাহ পাক আমাদের অকৃতজ্ঞ হওয়া থেকে রক্ষা করুন। আমরা যেন সুখস্মৃতিগুলো নিয়ে দুঃখকষ্টগুলো ভুলে থাকতে পারি। এক্সট্রিম লেভেলের দুঃখ যেন সহ্য করতে পারি। যদি সহ্য করতে ব্যর্থ হই আল্লাহ যেন দ্রুতই আমাদের মুক্ত করেন। আল্লাহ যেন আমাদের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করেন (আমিন ইয়া রাব্বুল আলামীন।

#জীবনের_আয়োজনে ৪২
সালসাবিলা নকি

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ ...
10/05/2024

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ [٢:١٩٥]

আর আল্লাহর পথে অর্থ ব্যয় কর এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। এবং সৎকর্ম অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। [সূরা বাকারা-১৯৫]

Address

Munir Ullah Bari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munir Ullah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share