Khan Charity Foundation

Khan Charity Foundation Khan charity foundation is one of the rising foundation based in Bangladesh

আলহামদুলিল্লাহ ১ বছরের জন্য ভিসা(আকামা)লাগিয়ে দিল “Khan Charity Foundation “ আমার নিজ গ্রামের এক প্রবাসী ভাই স্ত্রী- সন...
18/04/2026

আলহামদুলিল্লাহ
১ বছরের জন্য ভিসা(আকামা)লাগিয়ে দিল “Khan Charity Foundation “

আমার নিজ গ্রামের এক প্রবাসী ভাই স্ত্রী- সন্তান ফেলে রেখে, একটু সুখের আশায় পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে আসলেও সুখ আর ধরা দেয় নি তার কপালে । মাসের পর মাস হাড়ভাংগা পরিশ্রম করলেও মেলেনি পারিশ্রমিক। কম্পানির ফোরম্যানরা এভাবে হাজার হাজার শ্রমিকেকে ৫/৬ মাস কাজ করিয়ে ২/১ মাসের টাকা প্রদান করে এবং বাকি টাকা আত্মসাৎ করে শ্রমিকদেরকে ভিক্ষারী বানিয়ে দিচ্ছে । কেউ কেউ আবার সব হারিয়ে নিজ দেশে ফিরছে শূন্য হাতে । তেমনি একজন(……………..)১ বছর পেরিয়ে গেলেও কাজ করার পরও মায়না না পাওয়ায় অসহনীয় কষ্টে চলছিল তার প্রবাস জীবন । অন‍্যদিকে ভিসার মিয়াদও শেষ হয়ে আসছে । তার সামনে এখন রাস্তা একটাই দেশে ফিরত যাওয়া আর না হয় “আকামা” রিনিউ করা। এমতাবস্থায় “khan Charity Foundation” এর স্মরণাপন্ন হলে Khan Charity Foundation তার সার্বিক দিক বিবেচনা করে ১ বছরের ভিসা পরিবর্তনের খরচ বহন করে। আল্লাহ যেন সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার সুযোগ করে দেন।

আহামদুলিল্লাহ ৩য় বারের মত “Khan Charity Foundation” এর উদ্দোগে ‘ইত্তেহাদুল কুররা বাংলাদেশ’ কর্তৃক পরিচালিত “বড়দল ইসলামিয...
17/03/2026

আহামদুলিল্লাহ
৩য় বারের মত “Khan Charity Foundation” এর উদ্দোগে ‘ইত্তেহাদুল কুররা বাংলাদেশ’ কর্তৃক পরিচালিত “বড়দল ইসলামিয়া দাখিল মাদ্রাসায়” মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের খন্ড চিত্র ।

কৃতজ্ঞতা ঃ শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই মহতি উদ্যোগটিকে সফলতায় রুপ দিয়েছেন , বিশেষ করে আমাদের গ্রামের কৃতি সন্তান, কাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ‘মামুন পারভেজ’ , বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ‘মোছায়েল আহমদ’ সহীহ কোরআন শিক্ষাকে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত প্রত‍্যেকের সাথে যোগাযোগ, সবার সাথে সমন্বয় এবং অক্লান্ত পরিশ্রম করেছেন । মহান আল্লাহ উনাদেরসহ যারা এই কাজে যুক্ত ছিলেন সহযোগিতা করেছেন তাদের সবাইকে “ Khan Charity Foundation”এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহ যেনো তাদের সবাইকে এ কাজের উত্তম জাযা দান করেন।

https://khancharityfund.com/

আলহামদুলিল্লাহ, “Khan Charity Foundation ” এর পক্ষ থেকে “বড়দল নতুন হাটি” জামে মসজিদের জন্য কার্পেট হস্তান্তর করেন , চ‍্য...
11/02/2026

আলহামদুলিল্লাহ,
“Khan Charity Foundation ” এর পক্ষ থেকে “বড়দল নতুন হাটি” জামে মসজিদের জন্য কার্পেট হস্তান্তর করেন , চ‍্যারিটির চেয়ারম‍্যন জনাব আলী আমজদ খান । এসময় উপস্থিত ছিলেন চ‍্যারিটির অন্যতম সদস্য সাহেল খান, শুভাকাঙ্ক্ষী জনাব মামুন পারভেজ, বিলাল আহমদ, জুনেল মিয়া সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ ।

https://khancharityfund.com/

চাঁদাবাজদের রুখে দিন , দাড়িপাল্লায় ভোট দিন ।
06/02/2026

চাঁদাবাজদের রুখে দিন , দাড়িপাল্লায় ভোট দিন ।

একটি কৃষক পরিবারকে সুদমুক্ত করে দিল “Khan Charity Foundation”আলহামদুলিল্লাহ Khan Charity Foundation এর অন‍্যতম শুভাকাঙ্খ...
13/08/2025

একটি কৃষক পরিবারকে সুদমুক্ত করে দিল “Khan Charity Foundation”

আলহামদুলিল্লাহ
Khan Charity Foundation এর অন‍্যতম শুভাকাঙ্খী শিক্ষক, কবি ও লেখক জানাব আহমদ মোছায়েল স‍্যার চ‍্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে , একজন বর্গাচাষীর হাতে ঋণ পরিশোধের জন্য ২০ হাজার ও পরিবারের ব‍্যয়ভারের জন্য আরও ৫ হাজার সর্বমোট ২৫ হাজার টাকা তুলে দেন।

উল্লেখ্য, ভাইটি দীর্ঘদিন যাবৎ ২০ হাজার টাকার উপর অতিরিক্ত সুদ বাবদ ২ হাজার টাকা দিয়ে আসছিলেন কিন্তু কোনভাবেই তাঁর স্বল্প আয় দিয়ে মূলধন পরিশোধ করতে পারছিলেন না। হাড়ভাঙ্গা পরিশ্রম করে যেখানে পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব হয়না সেখানে অতিরিক্ত সুদের টাকা পরিশোধ করাটা যেন তাঁর জীবনের উপর বাড়তি অভিশাপ ।

আসুন সবাই মিলে সুদকে না বলি এবং সুদসহ সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।

https://khancharityfund.com/

Address

51 Brewery Road, London
Plumstead
SE181NB

Alerts

Be the first to know and let us send you an email when Khan Charity Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share