Bhadeswar Unnoyan Shomiti UK

Bhadeswar Unnoyan Shomiti UK UK Bhadeswar Unnoyan Shomiti Community

ব‍্যারিষ্টার ওমর ফারুকের জানাজা ৫ জুন, বৃহস্পতিবার, জোহরের নামাজের পর, ইস্ট লন্ডন মস্কে অনুষ্ঠিত হবে। মরহুম ব্যারিস্টার ...
04/06/2025

ব‍্যারিষ্টার ওমর ফারুকের জানাজা ৫ জুন, বৃহস্পতিবার, জোহরের নামাজের পর, ইস্ট লন্ডন মস্কে অনুষ্ঠিত হবে।
মরহুম ব্যারিস্টার ওমর ফারুক ভাদেশ্বর উন্নয়ন সমিতির আজীবন দাতা সদস্য ছিলেন।

ইষ্ট লন্ডনের বাসিন্দা ব্যারিস্টার ওমর ফারুক ২৯ শে মে, ব্যারিস্টার ওমর ফারুক ফারুক বাসে করে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হার্টএটাক করেন। পরে কিং জর্জ হাসপাতালে নেয়ার পর তিনি মা রা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ফারুক বসবাস করতেন চ‍্যাডওয়েল হিথ এলাকায়।
ব্যারিস্টার ওমর ফারুক বিগত পার্লামেন্ট নির্বাচনে স্ট্রাটফোর্ড ও বো আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
মরহুমের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাগ দখার পাড়া গ্রামে।

ব্যারিস্টার ওমর ফারুকের মৃ’ত্যুতে পূর্ব লন্ডন হারালো একজন সংগ্রামী, নিষ্ঠাবান ও উদার মনের মানুষকে। আল্লাহ উনাকে জান্নাতু...
01/06/2025

ব্যারিস্টার ওমর ফারুকের মৃ’ত্যুতে পূর্ব লন্ডন হারালো একজন সংগ্রামী, নিষ্ঠাবান ও উদার মনের মানুষকে। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

31/05/2025

ভালো মানুষ হওয়ার জন্য কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই ভালো হয়ে যান তা না হলে কপালে অনেক দুঃখ আছে?

১ কেজি স্বর্ণের মূল্য ৫০ লক্ষ টাকা, আর এক কেজি সাপের বিষের মূল্য ৪ কোটি টাকা, এটাই বাস্তব প্রমাণ করে এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি।

ব্যারিস্টার ওমর ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৯ শে মে, ব্যারিস্...
30/05/2025

ব্যারিস্টার ওমর ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৯ শে মে, ব্যারিস্টার ওমর ফারুক বাসে করে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হার্টএটাক করেন। পরে কিং জর্জ হাসপাতালে নেয়ার পর তিনি মা রা যান। ব্যারিস্টার ওমর ফারুক বসবাস করতেন চ‍্যাডওয়েল হিথ এলাকায়।

ব্যারিস্টার ওমর ফারুক বিগত পার্লামেন্ট নির্বাচনে স্ট্রাটফোর্ড ও বো আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ব্রিটেনের ভাদেশ্বর উন্নয়ন সমিতির আজীবন দাতা সদস্য ছিলেন। এছাড়াও বেশ কয়েকটি বাংলাদেশি কমিটির সাথে কাজ করে গেছেন।

মরহুমের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাগ দখার পাড়া গ্রামে।

মরহুম ব্যারিস্টার ওমর ফারুক এর মৃত্যুতে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে সভাপতি সাংবাদিক শহিদুর রহমান জামাল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ,কোষাধক্ষ্য এনামুল আলম ,
ভাদেশ্বর উন্নয়ন সমিতির সভাপতি মকবুল আহমদ, পাবলিক এন্ড প্রেস সেক্রেটারি শহিদুর রহমান জামাল এক শোকবার্তায় মরহুমের শোকসমাপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।৩০-০৫-২০২৫ ইংরেজি--

ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে’র আজীবন সদস্য সাহাব উদ্দিন চৌধুরীর মৃত্যুতে ভাদেশ্বর উন্নয়ন সমিতির নেতৃবৃন্দের শোক--২৮।০৩।২...
28/03/2025

ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে’র আজীবন সদস্য সাহাব উদ্দিন চৌধুরীর মৃত্যুতে ভাদেশ্বর উন্নয়ন সমিতির নেতৃবৃন্দের শোক--

২৮।০৩।২০২৫ বাংলাদেশ সময় সকাল ৯ ঘটিকায় সময় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য,সাহব উদ্দিন চৌধুরীর দীর্ঘদিন থেকে স্থায়ীভাবে যুক্তরাজ্য বসবাস করতেন। মরহুম সাহাব উদ্দিন চৌধুরীর ভাদেশ্বর উন্নয়ন সমিতি সহ বেশ কয়েকটি কমিউনিটির সাথে মানুষের সেবায় কাজ করে গেছেন বিশেষ করে ভাদেশ্বর উন্নয়নের অনেক অবদান রয়েছে।

ভাদেশ্বরের এই কৃতি সন্তানের মৃত্যুতে যুক্তরাজ্যের নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের সভাপতি শহিদুর রহমান জামাল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ এক শোকবার্তায় মরহুমের শোকসমাপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মরহুমের রয়ের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

যুক্তরাজ্য প্রবাসী মরহুম সাহাব উদ্দিন চৌধুরীরের দেশের বাড়ি সিলেট গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ববাগ কলাশহর গ্রামে।

04/03/2025
27/02/2025

‘হে মুমিনগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে (স্ত্রী-সন্তানদের জাহান্নামের) সেই আগুন থেকে রক্ষা কর। যার জ্বালানি হবে মানুষ ও পাথর। যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাবের ফেরেশতারা। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে।’ (সুরা তাহরিম : আয়াত ৬)

আয়াতে স্ত্রী-সন্তানকে দুনিয়ার সব অবাধ্যতা ও অন্যায় কাজ থেকে সঠিক পথে পরিচালিত করার নির্দেশ দেয়া হয়েছে। সুতরাং কারো স্ত্রী যদি অন্যায় কাজে জড়িত থাকে সেক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে কোরআনের দেওয়া নিয়ম ও বিধান অনুযায়ী সঠিক পথের দিকে ফিরিয়ে আনার চেষ্টা না করে। তবে স্বামীও হবে অপরাধী। তার এ অপরাধের কারণে স্বামীকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে।

যে তওবা করে ,ইমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎ পথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল"(সূরা তো-হা-৮২)স্কানথর্প শহরে অ...
25/02/2025

যে তওবা করে ,ইমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎ পথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল"(সূরা তো-হা-৮২)

স্কানথর্প শহরে অত্যন্ত প্রিয় একজন মানুষ কমিউনিটি সাথে সবসময় কাজ করে যাচ্ছেন।বিশেষ করে আমাকে অনেক স্নেহ ও ভালোবাসেন আমি ও উনাকে অনেক শ্রদ্ধা করি কথা বলছি শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল মুহিত গাজী সাহের কথা।

বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও গ্রেটার সিলেট নর্থলিঙ্কন শাহের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কমিউনিটির সেবায় কাজ করছেন।

আব্দুল মহিত গাজী ভাই পরিবারের সবাইকে নিয়ে উমরা করে ব্রিটেনে ফিরে এসেছেন আসার সাথে সাথে আমাকে সহো কমিউনিটির বেশ কয়েকজনকে খবর দিয়ে উনার ঘরে উপস্থিত করে বাংলাদেশ ওয়েলফেয়ার চেয়ারম্যান আব্দুল খালিক শরিফ উদ্দিন, নর্থ লিঙ্কন শায়ের লিংকন শাহের বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল হক চৌধুরী, আমাদের সবাইকে রুমাল সহ জমজম ওয়াটার এবং প্রিয় খাবার খাজুর সহ ভালবাসার প্রতি সম্মান দেখে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ। মহান রবের নিকট প্রার্থনা করি আল্লাহ উনাকে দীর্ঘায়ু দান করুন আমিন।

24/02/2025

ভাদেশ্বর নাছির উদ্দিন হাইস্কুল ও কলেজের ১০০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন হয়েছিল বৃটেনে তাই লাইভ অনুষ্ঠান প্রচার হয়েছিল বৃটেনের জনপ্রিয় চ্যানেল এস টেলিভিশনে।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhadeswar Unnoyan Shomiti UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share