15/07/2026
আলহামদুলিল্লাহ
মানবতার সেবায় SYOD Foundation-এর পক্ষ থেকে অসুস্থ খুরশেদ আহমদের চিকিৎসা সহায়তায় ৫৩,০০০ (তিপ্পান্ন হাজার টাকা-বোনাস সহ) আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর যুব পরিষদ, সিলেট-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সমন্বয়কারী মাওলানা মুছাদ্দিক আহমদ, সাবেক সমন্বয়কারী মির্জা আবুল বরাত ও সাবেক সমন্বয়কারী মিজান কোরেশী এবং বর্তমান সমন্বয়কারী সৈয়দ জুনেদ আহমদ।
খুরশেদ আহমদের পরিবারের পক্ষ থেকে সৈয়দ আনাছ মিয়া চিকিৎসা সহায়তার অর্থটি বুঝে গ্রহণ করেন।
মহান আল্লাহ তায়ালা খুরশেদ আহমদকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং এই মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলের সহযোগিতা ও অনুদান কবুল করুন। আমিন।
মানবতার কল্যাণে—SYOD Foundation