অনাগত বুদ্ধ আর্য্যমত্রীয়

অনাগত বুদ্ধ আর্য্যমত্রীয় THIS IS A FACEBOOK PAGE FOR THERAVADA BUDDHIST,Barua Titles Buddhist Community Living in Bangladesh.

বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সুযোগ
05/05/2026

বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সুযোগ

01/05/2026
14/04/2026

Pohela Baishakh / “Bengali New Year’s Day”

বঙ্গীয় বৌদ্ধ সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা, ভদন্ত শ্রীসদ্ধর্মভাণক শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাথের মহোদয়ের জন্মদিনে বন্ধনা।তিন...
23/02/2026

বঙ্গীয় বৌদ্ধ সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা, ভদন্ত শ্রীসদ্ধর্মভাণক শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাথের মহোদয়ের জন্মদিনে বন্ধনা।

তিনি ছিলেন—

• বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর প্রতিষ্ঠাতা সভাপতি।
• বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-এর প্রতিষ্ঠাতা সদস্য।
• প্রাচীন সংঘঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা-এর ২৪তম মহামান্য
মহা-সংঘনায়ক।
• বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ
ট্রাস্টের ভাইস চেয়ারম্যান।

সম্মাননা ও পুরস্কার

• তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ‘তখমা-এ-পাকিস্তান’, ১৯৬৫।
• আন্তর্জাতিক শান্তিপদক, ১৯৯০।
• নরওয়ের অসলোস্থ গান্ধী শান্তি ফাউন্ডেশন কর্তৃক মহাত্মা গান্ধী
পুরস্কার, ১৯৯৩।
• সমাজসেবায় অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কতৃক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা (মরণোত্তর) একুশে
পদক, ২০০৫।

প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ

• অগ্রসার বৌদ্ধ অনাথালয়, উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ, পালি
কলেজ ও কমপ্লেক্স – চট্টগ্রাম।
• ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, উচ্চ বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও
কমপ্লেক্স – ঢাকা।
• বাংলাদেশ বৌদ্ধ বিহার – বুদ্ধ গয়া, ভারত।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘমনীষা, মানবতাবাদী ও শান্তির দূত হিসেবে তিনি সারাজীবন ধর্ম, মানবকল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর প্রজ্ঞা, ত্যাগ ও আদর্শ আজও আমাদের পথপ্রদর্শক।

এই মহামানবের ১১৭তম জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও বিনম্র বন্দনা। 🙏
জয়তু বুদ্ধ শাসনন ---

Study in India on a Fully Funded Scholarship.Assistant High Commission of India, Khulna informs Bangladeshi students tha...
20/02/2026

Study in India on a Fully Funded Scholarship.

Assistant High Commission of India, Khulna informs Bangladeshi students that the Indian Council for Cultural Relations (ICCR) will open the A2A Scholarship Portal from last week of February 2026. The scholarship covers tuition, living allowance, accommodation, and airfare for UG, PG, Diploma, and PhD programs in India.

Opening: Last week of February 2026.

Apply at:
a2ascholarships.iccr.gov.in

Kindly see attached for full details and eligibility requirements.
Info: India in Bangladesh AHCI,Khulna.

Namo BuddhayaNamo DhammayaNamo SanghayaWalk for Peace —A journey taken to offer blessings for all beings,so that peace m...
10/01/2026

Namo Buddhaya
Namo Dhammaya
Namo Sanghaya

Walk for Peace —
A journey taken to offer blessings for all beings,
so that peace may take root,
so that love, compassion,
and understanding may spread to every corner of the world. 🌿

Wish you all the best in 2026
01/01/2026

Wish you all the best in 2026

31/12/2025

“প্রত্যেক নতুন সকালই এক নতুন সূচনা।
শুদ্ধ চিন্তা, সৎ কর্ম আর সচেতন মনই মানুষকে এগিয়ে নিয়ে যায়।
আজকের দিনটাকে কাজে লাগাও—কারণ শান্ত মনেই জন্ম নেয় সঠিক পথ।”
— গৌতম বুদ্ধ

“বুদ্ধের বাণীতে আলোকিত হোক নতুন বছর,
শান্তি ও আনন্দ বয়ে আসুক সকলের জীবনে।”
🙏🏻🙏🏻🙏🏻

একটি মানবিক আবেদনচট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত গহিরা গ্রামের "সীমা বড়ুয়া" বর্তমানে মরণব্যাধি ফুসফুস ক্যান্সারে আ...
31/12/2025

একটি মানবিক আবেদন

চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত গহিরা গ্রামের "সীমা বড়ুয়া" বর্তমানে মরণব্যাধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। তাঁর জীবন বাঁচাতে উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা অত্যন্ত জরুরি, যা অত্যন্ত ব্যয়বহুল।

দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার ফলে পরিবারের সমস্ত সঞ্চয় নিঃশেষ হয়ে গেছে। একমাত্র ছেলের পক্ষে একা এই বিপুল চিকিৎসা ব্যয় বহন করা আর সম্ভব হচ্ছে না। প্রতিটি মুহূর্তে সীমা বড়ুয়ার জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

এই সংকটময় সময়ে সমাজের সকল হৃদয়বান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নিকট এই অসহায় রোগীকে বাঁচানোর জন্য আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানানো হচ্ছে।
আপনার সামান্য সহায়তাও একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে।

আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:

DUTCH BANGLA BANK PLC

A/C Name: SOURAV BARUA CHOWDHURY
A/C Number: 1291010194721
Bank Code: 090
Routing Number: 090151480
Branch: O.R. Nizam Road, Chattogram

বিকাশ / নগদ: 01814331222

বিঃ দ্রঃ ডায়াগনোসিস রিপোর্ট কমেন্টে সংযুক্ত আছে।

🙏 মানবতার খাতিরে অনুগ্রহ করে আবেদনটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইলো।
#সীবলী_সংসদ_চট্টগ্রাম

স্মরণ : আধ্যাত্মিক সাধক গুরু গোবিন্দ ঠাকুর 🙏🏻ঊনবিংশ শতকের মাঝে যে কয়জন ক্ষণজন্মা মহাসাধক পুরুষ এই বাংলার জমিনে সবুজ অরণ্...
18/12/2025

স্মরণ : আধ্যাত্মিক সাধক গুরু গোবিন্দ ঠাকুর 🙏🏻

ঊনবিংশ শতকের মাঝে যে কয়জন ক্ষণজন্মা মহাসাধক পুরুষ এই বাংলার জমিনে সবুজ অরণ্যের বুকে আধ্যত্মিক ধ্যানসাধনায় নিমগ্ন থেকে অন্ধকার সমাজকে আলোকিত করেছেন, তাঁদের মধ্যে আধ্যাত্মিক সাধক ও সিদ্ধিপুরুষ গুরু গোবিন্দ ঠাকুর অন্যতম। তিনি ১৮৮২ খিস্টাব্দে বাংলা গ্রামীণ জনপদে আর্বির্ভূত হন। চট্টলার হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন বৌদ্ধ জনপদে ছিল তার পৈত্রিক নিবাস।
তাঁর পিতা ফেজারাম বড়–য়া এ জনপদ থেকে ছুটে আসেন জোবরা গ্রামে। পিতা-মাতার তিনপুত্র ও দুই কন্যার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় পুত্র। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে জোবরা গ্রামে। মাত্র ১৫ বছর বয়সে ১৮৯৭ খ্রিস্টাব্দে তিনি শ্রামণ্য ধর্মে দীক্ষিত হন। তাঁর উপ-সম্পদা গুরু ছিলেন চাকমা ভিক্ষু রাম মনি মহাস্থবির। মাত্র ২১ বছর বয়সে ১৯০৩ খ্রিস্টাব্দে তাঁরই প্রিয় গুরু ভান্তের নিকট এই উপ-সম্পদা লাভ করেন। তিনি শ্মাশানিক ধুতাঙ্গ চর্চার মাধ্যমে লোকাত্তর মার্গ ধর্মের অমৃত স্বাদ পেয়েছিলেন।
সুদীর্ঘ ২৬ বছরের ভিক্ষু জীবন ধ্যান-সাধনায় কেটেছিল তাঁর। উল্লেখ্য যে, গোবিন্দ ভিক্ষু আটাশ বছর বয়োপূর্তিতে স্বর্ণালী যৌবনের সকল বীর্য শক্তি, পঞ্চ নিবারণ শক্তিকে কাজে লাগিয়ে ধ্যান অনুশীলনে স্বীয় আধ্যাত্মিক অনুভূতির উন্নতি সাধনে খুবই বিভোর ছিলেন।
পর্যায়ক্রমে তিনি অলৌকিক শক্তি অর্জন, শ্রোতাপত্তি, সকৃদাগামী ও অনাগামী মার্গ ফলে অধিষ্ঠিত হন।
তিনি অহোরাত্র ধ্যান আসনে শ্মশান ভূমিতে পূর্বের মত সময় না কাটিয়ে স্মৃতির সাধনায় নিজস্ব ধ্যানপদ্ধতি উদ্ভাবন করেন। ডান হাতের মধ্যমা উপরে রেখে তর্জনী নিচে থেকে ঘর্ষণের প্রক্রিয়ায় যে ‘তুড়ি’ উৎপন্ন হতো তার সাথে তিনি যোগ করতেন ‘হুমমারেমাপাপ’ এই অমোঘ উচ্চারণ। তার লব্দ অনুভূতির নিরিখে পরের অনুভূতি নিজের মধ্যে স্পষ্ট করতে সমর্থ হতেন।
এ ছাড়াও শীল, সমাধি, প্রজ্ঞা এবং আত্মাধিকতায় একজন পরিপূর্ণ আলোকিত মানুষ হওয়ায় তিনি সকলের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেন। ১৯৩০ খিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি রাউজান উপজেলাধীন বিনাজুরীস্থ ইদিলপুরে সর্বানন্দ বড়ুয়ার গৃহে অহোরাত্র যাপন করতেন। অনুভূতির গভীরতায় তিনি সমৃদ্ধ ছিলেন। তাই কোনোগ্রামে কোন ভক্ত তাকে স্মরণ করলে তিনি তা জানতে পারতেন। পরে ঐ ভক্তের কাছে ছুটে যেতেন। এভাবে তাঁর আধ্যাত্মিকতায় বহিঃপ্রকাশ ঘটে।
এই মহাসাধক ৩১শে আগস্ট ১৯৪৭ খ্রিস্টাব্দে পারলৌকিক নির্বাণ যাত্রা করেন। এভাবে তাঁর জীবনের বহু বিচিত্র ঘটনা অবনীর উদ্ভাসিত রূপ প্রদীপ্ত হয়। যা আকৃষ্ট করেছে সকল গুণগ্রাহী ভক্তবৃন্দকে। অনুপ্রাণিত করেছে মানুষের সৎ জীবন যাপনের প্রয়াসকে। বর্তমানে এ গুরু ঠাকুরের সেবায় নিত্যপূজা নিবেদন ছাড়াও তাঁর প্রতিবিম্ব সংরক্ষণে শোভা পাচ্ছে জোবরাস্থ স্মৃতিমন্দির।
আজ গুরু ঠাকুরের পূজায় ও সেবায় হাজার হাজার মানুষের পদাচারণায় মুখোরিত গুণালংকারের জোবরা গ্রাম। তাঁর মৃত্যুর পরবর্তী সময়ে রাউজানের ইদুলপুরে এবং হাটহাজারীর জোবরা গ্রামে দুইটি পৃথক স্মৃতিমন্দির গড়ে উঠেছে। প্রতিবছর তাঁর স্মৃতিমন্দির এলাকা জুড়ে ১৫ই জানুয়ারি অনুষ্ঠিত হয় সাধক গুরু গোবিন্দ ঠাকুর ও উপ-সংঘরাজ গুণালকার স্মরণে ধর্মীয় উৎসব ও মেলা।
সমীরণ বড়–য়া শিশুসাহিত্যিক, শিক্ষক; মহাপরিচালক, চলন্তিকা সাহিত্য একাডেমি, হাটহাজারী।

12/12/2025





Adresse

Chittagong

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque অনাগত বুদ্ধ আর্য্যমত্রীয় publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à অনাগত বুদ্ধ আর্য্যমত্রীয়:

Partager