সহজ মানুষ পাঠাগার

সহজ মানুষ পাঠাগার Ravisankar Maitree, 16th December 1969. Writer and Creator.

01/09/2024

স্বপ্নমঙ্গল : রবিশঙ্কর মৈত্রী

জন্ম থেকে কাঁদছি মাগো কান্না তবু থামছে না
সকল দুঃখ চলে যাবে দুঃখ তবু যাচ্ছে না।
শান্তি আসছে শুনছি মাগো আজও কেন আসছে না।
তোমার মুখে ফুটবে হাসি, হাসির ফুলটি ফুটছে না।

কত কথা বলতে মাগো, তোমার কথা মিলছে না
দেশটা নাকি সবার হবে, আজও কেন হচ্ছে না?
যুদ্ধশেষেও আমার ঘুড়ি ছাদের পরে উড়ছে না
স্বাধীন হয়েও এখন মাগো আর তো কিছু বলছ না।

জন্ম থেকে থমকে আছি মরণভীতি কাটছে না
রাঙা ঘোড়ায় ছোটার কথা আমার ঘোড়া ছুটছে না।
আজও মাগো স্বপ্ন দেখাও স্বপ্ননিদ্রা ভাঙছে না
আশার আলো জ্বলবে জ্বলবে করেও কেন জ্বলছে না।

08/05/2024
02/05/2024

মরা মাছ আর দোষ ধরে বড়োই মিথ্যানন্দ পাওয়া যায়, কর্মবিমুখ মানুষগুলো দুহাতে ছাই মেখে মরা মাছ আর ভালো মানুষগুলো ওঁত পেতে আছে সবখানে, সাধু সাবধান।

কথা কীর্তন ৭৮০
রবিশঙ্কর মৈত্রী

17/04/2024

কাজী নজরুল ইসলামের বারাঙ্গনা কবিতার আবৃত্তিচর্চা করতে গিয়ে আজ আবারও বোঝা গেল, আবৃত্তি শুধু কণ্ঠশিল্প নয়। ধন্যবাদ, নাজমা কাজী। নাজমার সঙ্গে আলোচনা না করলে কবিতাটিকে নতুন করে পাওয়া হত না।
কানীনপুত্র কর্ণ, কানীন মানে কুমারী, সেই অর্থে কৃষ্ণদ্বৈপায়ান, সত্যকাম, যিশু--এঁরাও কানীনপুত্র। বারাঙ্গনা কবিতায় জবালা কুন্তি অহল্যা গঙ্গা মেরীসহ যতগুলো নারী চরিত্র আছে সব চরিত্রই কোনো না কোনোভাবে সাধারণের চোখে কলঙ্কযুক্তা, কিন্তু এই চরিত্রগুলোই ত্যাগী, মহান, শ্রেষ্ঠা।

বিনীত আমন্ত্রণ। সহজ মানুষ, পর্ব ১০৬০, ১০৬১।
11/04/2024

বিনীত আমন্ত্রণ। সহজ মানুষ, পর্ব ১০৬০, ১০৬১।

Adresse

30100
Alès
30100

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque সহজ মানুষ পাঠাগার publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à সহজ মানুষ পাঠাগার:

Partager