18/01/2025
অক্সিজেন ফাউন্ডেশনের বিগত কমিটির কার্যক্রমের রিভিউঃ-
আগষ্ট ২০২৩ ইংরেজি নতুন কমিটির হাত ধরে যাত্রা শুরু করে অক্সিজেন ফাউন্ডেশনের প্রথম কার্যকরী পরিষদ।
উদ্বোধনী দিনেই তারা বৃক্ষ রোপন করে। পাশাপাশি বছর জুড়ে নানা আয়োজন ও কার্যক্রমে ব্যস্ত রাখে পুরো ফাউন্ডেশনকে। সাফল্য মণ্ডিত সকল কার্যক্রমের জন্য বিশেষ ধন্যবাদ ফাউন্ডেশনের বিগত ২৮ সদস্যের কার্যকরী পরিষদের সকলকে।
উল্লেখযোগ্য, কাজের মধ্যে রয়েছে সদস্যদের নিয়ে ঈদ আনন্দ উদযাপন উপলক্ষে নৌকা ভ্রমন যা নতুন সদস্যদের মনে উৎফুল্লতা আনে, ঈদের আমেজ বাড়িয়ে দেয় সকলের মনে।
মাহে রমজান উপলক্ষে, ইফতার প্যাক বিতরণ এর কার্যক্রমটি ছিলো গত কমিটির সবচেয়ে বড় ও অন্যতম আলোড়ন সৃষ্টিকারী কাজ। এর মাধ্যমে রমজানে বাজারের উচ্চমূল্য থাকা সত্বেও প্রায় ১২০ এর অধিক গরীব অসহায় পরিবারকে ইফতারে সহযোগিতা করতে পেরেছে অক্সিজেন ফাউন্ডেশন।
অসুস্থ অসচ্ছল রোগীকে আর্থিক অনুদান, গরীব মেধাবী শিক্ষার্থীর জন্য এক কালীন বৃত্তি বা আর্থিক অনুদান প্রদানের মত মহতি কার্যক্রম।
বন্যাকালীন দূর্যোগে, পানিতে ভাসমান পরিবারের জন্য আর্থিক অনুদান প্রদান, বন্যা পরবর্তী রাস্তা সংস্কারেও ছিল সকল সদস্যদের নিয়ে সতঃস্ফুর্ত অংশগ্রহণ।
পাশাপাশি রাবাড্রামে, হাকালুকি হাওরের প্রবেশমুখে মাজু মিয়ার বাড়িতে নিরাপদ পানির জন্য স্থাপন করা হয় গভীর নলকূপ। এমন অসংখ্য সামাজিক কাজ রয়েছে যা গত কমিটির দ্বারা সম্পাদিত।
সিজনের শেষে এসে, আমাদের ক্রিকেট এবং ফুটবল খেলার সাফল্য ছিল চোখে পড়ার মত। কয়েকটি টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার পাশাপাশি রানার্সআপ হওয়া সহ ভালো মানের খেলা উপহার দেয় আমাদের খেলোয়াড়েরা, যা সত্যি অসাধারণ অর্জন।
এবং, অক্সিজেন ফাউন্ডেশন এর স্কলারশীপ এর কার্যক্রম সত্যি অতুলনীয় ছিল। যা জুড়ি উপজেলার শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে এবং এটি এক অনন্য সুনাম অর্জন করে। এই প্রোগ্রামটির জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাই অক্সিজেন ফাউন্ডেশন এর সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ তাদের সহযোদ্ধাদের এবং পুরো কার্যকরী কমিটিকে।
পরিশেষে, মাসিক চাঁদা আদায়ের ব্যার্থতার কথা বলতেই হয়। এই ব্যার্থতা আমাদেরকে হতাশ করেছে, দায়িত্বশীলদের আরেকটু এক্টিভলি কাজ করলে হয়তো আমাদের সদ্স্যদের বকেয়া মাসিক চাঁদা আদায় হয়ে যেত। তারপরেও, ধন্যবাদ জানাই অক্সিজেন ফাউন্ডেশন এর সদ্য সাবেক কার্যকরী কমিটিকে যারা তাদের সুন্দর সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে দায়িত্ব পালন করেছেন।
মহান আল্লাহ রাব্বুল-আলামিন সকলের মহৎ চেষ্ঠা গুলোকে পরকালে জান্নাতের বিনিময়ে কবুল করবেন, ইনশাআল্লাহ।
ধন্যবাদ
-----------------
আহবায়ক কমিটি
অক্সিজেন ফাউন্ডেশন।
বেলাগাঁও, জুড়ী, মৌলভীবাজার।
তাং- ১৮|০১|২০২৫