Darul Ihsan Berlin e.V.

Darul Ihsan Berlin e.V. দারুল ইহসান বার্লিনের মূল উদ্দেশ্য হলো পারিবারিক পরিবেশে কুরআন শিক্ষার চর্চা এবং সামাজিক জীবনে ইসলামের শিক্ষার বাস্তবায়ন।

🌿 দারুল ইহসান বার্লিন একাডেমির ১ম সেমিস্টার ২০২৬ – ফলাফল ও অভিভাবক সমাবেশ 🌿আলহামদুলিল্লাহ!আগামী রবিবার, ৩০ আগস্ট ২০২৬ তা...
19/08/2026

🌿 দারুল ইহসান বার্লিন একাডেমির ১ম সেমিস্টার ২০২৬ – ফলাফল ও অভিভাবক সমাবেশ 🌿

আলহামদুলিল্লাহ!
আগামী রবিবার, ৩০ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে আমাদের বিশেষ আয়োজন “Ergebnisse & Elterntag”।

🕤 সকাল ৯:৩০ — সকল অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথ নাশতা
🕥 সকাল ১০:৩০ — ১ম সেমিস্টার ২০২৬-এর অগ্রগতি প্রতিবেদন/ফলাফল প্রদান
🕦 সকাল ১১:৩০ — অভিভাবক মিটিং, মতামত বিনিময় ও Q&A

✨ নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিশেষ আমন্ত্রণ!

আপনার সন্তান যদি আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার বিষয়ে আগ্রহী হয়, তাহলে এই অনুষ্ঠানে আপনারা অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত ও আমন্ত্রিত। 🤝

এটি আমাদের একাডেমির পরিবেশ, শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার একটি চমৎকার সুযোগ।

আগ্রহী নতুন শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবক—দয়া করে অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিন। 💚

📅 তারিখ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬
📍 Darul Ihsan Berlin Academy

আপনাদের সবার উপস্থিতি আমাদের আনন্দিত করবে। 🌸

#অভিভাবক_সমাবেশ #নতুন_শিক্ষার্থী #বার্লিন

🌿 Virtue of Reading Surah Al-Kahf on Friday 🌿📖The Prophet ﷺ said whoever recites Surah Al-Kahf on Friday will have a lig...
13/08/2026

🌿 Virtue of Reading Surah Al-Kahf on Friday 🌿

📖The Prophet ﷺ said whoever recites Surah Al-Kahf on Friday will have a light until the next Friday.
It also brings protection from the trials of Dajjal and reminds us to stay firm through life’s tests.

Make it part of your Friday routine.✔️

🌿📚 Willkommen zurück bei der Darul Ihsan Berlin Academy! 📚🌿Die Sommerferien sind vorbei – und wir freuen uns sehr, unser...
12/08/2026

🌿📚 Willkommen zurück bei der Darul Ihsan Berlin Academy! 📚🌿

Die Sommerferien sind vorbei – und wir freuen uns sehr, unsere Schülerinnen und Schüler wiederzusehen! 🤍

📅 Unterrichtsbeginn: Samstag, 15. August 2026

Unsere regulären Noorani-, Hifz- und Madani-Nesab-Klassen starten wieder wie gewohnt.

🇧🇩 Die Bengalischen Klassen beginnen hingegen erst im September 2026. Weitere Informationen folgen rechtzeitig.

Möge Allah ﷻ uns ein erfolgreiches, gesegnetes und lehrreiches neues Semester schenken und unseren gemeinsamen Weg des Lernens und Wachsens segnen. 🤲✨

Jazakumullahu khairan für eure Unterstützung und Zusammenarbeit! 💚

📖 দারুল ইহসান বার্লিন একাডেমিতে ভর্তি চলছে! 🌿আলহামদুলিল্লাহ! আপনার সন্তান বা নিজের কুরআন ও ইসলামি শিক্ষার সুন্দর যাত্রা ...
02/08/2026

📖 দারুল ইহসান বার্লিন একাডেমিতে ভর্তি চলছে! 🌿

আলহামদুলিল্লাহ! আপনার সন্তান বা নিজের কুরআন ও ইসলামি শিক্ষার সুন্দর যাত্রা শুরু করুন আমাদের সাথে।

✨ ভর্তির জন্য উন্মুক্ত কোর্সসমূহ:
📚 নূরানী– ৫ বছর বা তদূর্ধ্ব শিশুদের জন্য, তাজবীদসহ কুরআন শিক্ষা
🕌 হিফয – সম্পূর্ণ কুরআন হিফয (ভর্তি পরীক্ষার মাধ্যমে)
🌙 মাদানী নেসাব – ইসলামি শিক্ষা ও আরবি ভাষা (ভর্তি পরীক্ষার মাধ্যমে)

📅 ক্লাস শুরু: ৫ সেপ্টেম্বর ২০২৬
🗓️ ক্লাসের দিন: প্রতি শনিবার ও রবিবার
⏳ ভর্তি শেষ: ৩১ আগস্ট ২০২৬

✨ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পাঠ করে, সে একটি নেকি লাভ করে; আর একটি নেকি দশগুণ বৃদ্ধি করা হয়। আমি বলি না যে 'আলিফ-লাম-মীম' একটি অক্ষর; বরং 'আলিফ' একটি অক্ষর, 'লাম' একটি অক্ষর এবং 'মীম' একটি অক্ষর।"
— জামে আত-তিরমিযী (২৯১০)

আসুন, কুরআনের সাথে নিজেদের এবং আমাদের সন্তানদের সম্পর্ক আরও দৃঢ় করি এবং কুরআনের আলোয় একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলি।

📞 যোগাযোগ:
📱 +49 176 69168709
📱 +49 152 02892324

Whoever reads Surah Al-Kahf on the day of Friday, a light will shine for him between the two Fridays.”— Reported by Al-B...
23/07/2026

Whoever reads Surah Al-Kahf on the day of Friday, a light will shine for him between the two Fridays.”
— Reported by Al-Bayhaqi

🌸 Sommerferien 2026 – Wir wünschen allen eine gesegnete Auszeit! 🌸Alhamdulillah, ein weiteres erfolgreiches Semester an ...
14/07/2026

🌸 Sommerferien 2026 – Wir wünschen allen eine gesegnete Auszeit! 🌸

Alhamdulillah, ein weiteres erfolgreiches Semester an der Darul Ihsan Berlin Academy geht zu Ende.

📅 Wichtige Termine: ☀️ Beginn der Sommerferien: 18. Juli 2026
📚 Unterrichtsbeginn: 15. August 2026
📜 Zeugnisausgabe (1. Semester) & Elternversammlung: 30. August 2026

Wir bedanken uns herzlich bei allen Schülerinnen und Schülern, Eltern sowie unseren Lehrkräften für ihr Vertrauen, ihre Unterstützung und ihr Engagement.

💚 Wir wünschen allen Familien erholsame, schöne und vor allem gesegnete Sommerferien. Möge Allah (ﷻ) euch Gesundheit, Freude und Segen schenken und euch sicher wieder zum neuen Semester zurückbringen.

Wir freuen uns darauf, euch ab dem 15. August 2026 wiederzusehen! 🌿

🌿 আলহামদুলিল্লাহ! 🌿গতকাল Darul Ihsan Berlin Academy-তে আমাদের "Spaßtag" অত্যন্ত আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন হয়েছে। 💚শিশুদ...
13/07/2026

🌿 আলহামদুলিল্লাহ! 🌿

গতকাল Darul Ihsan Berlin Academy-তে আমাদের "Spaßtag" অত্যন্ত আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন হয়েছে। 💚

শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, হাসি-আনন্দ, একসাথে সকালের নাশতা, মজার বিজ্ঞানভিত্তিক এক্সপেরিমেন্ট, ইসলামিক ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি এবং সুন্দর মুহূর্তগুলো দিনটিকে করে তুলেছিল স্মরণীয়।

বিশেষভাবে ধন্যবাদ জানাই সকল অভিভাবককে, যারা নিজেদের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে শিশুদের জন্য খাবার পাঠিয়ে ভাগাভাগির সুন্দর ইসলামী মূল্যবোধকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। 🤍

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের সন্তানদের নেক ইলম, উত্তম চরিত্র ও ইসলামী আদর্শে গড়ে ওঠার তাওফীক দান করুন। আমীন। 🌸

📸 গতকালের কিছু আনন্দময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা হলো।

আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

জাযাকুমুল্লাহু খাইরান। 🤍

🌿 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 🌿🎉 Darul Ihsan Berlin Academy আনন্দের সাথে জানাচ্ছে যে আগামী রবিবার (১২ জুলাই ২০২৬)...
07/07/2026

🌿 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 🌿

🎉 Darul Ihsan Berlin Academy আনন্দের সাথে জানাচ্ছে যে আগামী রবিবার (১২ জুলাই ২০২৬) আমরা আয়োজন করছি একটি বিশেষ "Spaßtag" – আনন্দ, শিক্ষা ও একসাথে সুন্দর সময় কাটানোর একটি দিন!

👧👦 এই আয়োজন সকল শিশুদের জন্য উন্মুক্ত। তাই আপনার সন্তানদের নিয়ে চলে আসুন একটি আনন্দময় ও শিক্ষণীয় সকালে।

📅 তারিখ: রবিবার, ১২ জুলাই ২০২৬
🕘 সময়: সকাল ৯:৩০ – দুপুর ১২:০০

✨ দিনের আয়োজন: 🍽️ সব ছাত্র ছাত্রীদের সকালের নাশতা

🔬 মজার ছোট্ট বিজ্ঞানভিত্তিক এক্সপেরিমেন্ট সেশন

🎬 ইসলামিক ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি/অ্যানিমেশন চলচ্চিত্র উপভোগ

📢 Darul Ihsan Berlin Academy-এর অভিভাবকদের জন্য বিশেষ ঘোষণা:

এই দিন Morning Shift এবং Day Shift একত্রে অনুষ্ঠিত হবে। তাই সকল শিক্ষার্থীকে সকাল ৯:৩০টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

🥐 বিশেষ অনুরোধ:

শিশুদের মাঝে ভাগাভাগির সুন্দর অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে প্রত্যেক পরিবারকে অনুরোধ করা হচ্ছে, সবার সাথে ভাগ করে খাওয়ার জন্য কিছু খাবার সঙ্গে পাঠানোর।

📍 স্থান:

Darul Ihsan Berlin Academy
Brunnenstraße 122, 13355 Berlin

আসুন, আমাদের শিশুদের জন্য শিক্ষা, আনন্দ, বন্ধুত্ব এবং ইসলামী মূল্যবোধে ভরপুর একটি সুন্দর সকাল একসাথে উপভোগ করি।

আপনাদের ও আপনাদের সন্তানদের আন্তরিকভাবে স্বাগত। 🌸

জাযাকুমুল্লাহু খাইরান। 🤍

🌿🌸 **Darul Ihsan Berlin Academy – Garden Day 2026** 🌸🌿**আলহামদুলিল্লাহ!** 🌱আজ **Darul Ihsan Berlin Academy**-তে আনন্দময়...
05/07/2026

🌿🌸 **Darul Ihsan Berlin Academy – Garden Day 2026** 🌸🌿

**আলহামদুলিল্লাহ!** 🌱

আজ **Darul Ihsan Berlin Academy**-তে আনন্দময় পরিবেশে **Garden Day** সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আমাদের প্রিয় শিক্ষার্থীরা নিজেদের ছোট ছোট হাতে বিভিন্ন রঙের সুন্দর ফুলের চারা রোপণ করেছে। এই কার্যক্রমের মাধ্যমে তারা শুধু বাগান পরিচর্যাই শেখেনি, বরং **প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, পরিচ্ছন্নতা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব** সম্পর্কেও বাস্তব শিক্ষা লাভ করেছে।

🌼 একটি ছোট্ট ফুলের চারা যেমন যত্নে বেড়ে উঠে সৌন্দর্য ছড়ায়, তেমনি সঠিক শিক্ষা, আদব-আখলাক এবং উত্তম চরিত্র একজন শিশুকে সমাজের জন্য কল্যাণকর মানুষ হিসেবে গড়ে তোলে।

আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। হাতে-কলমে এমন সুন্দর কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে সহযোগিতা, দায়িত্বশীলতা এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে।

🤲 মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের শিক্ষার্থীদের হৃদয়কে ঈমান, ইলম ও উত্তম চরিত্রের সৌন্দর্যে বিকশিত করেন এবং তাদেরকে মানবতার কল্যাণে কাজ করার তাওফীক দান করেন। আমীন।

🌹 আন্তরিক ধন্যবাদ জানাই সকল শিক্ষক, স্বেচ্ছাসেবক, অভিভাবক এবং ছোট্ট শিক্ষার্থীদের, যাদের অংশগ্রহণে আজকের **Garden Day** হয়ে উঠেছে আনন্দময় ও শিক্ষণীয়।

📸 আজকের Garden Day-এর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের জন্য।

**"আজ একটি ফুলের চারা রোপণ, আগামী দিনের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার ছোট্ট অঙ্গীকার।"** 🌿💚

🌱🌸

Adresse

Brunnenstraße 122
Berlin
13355

Telefon

+4917657791221

Webseite

,https://darulihsan-berlin.com/static/assets/download_docs/Ramadan_Calendar_2026.pdf

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Darul Ihsan Berlin e.V. erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Organisation Kontaktieren

Nachricht an Darul Ihsan Berlin e.V. senden:

Verknüpfungen

Teilen