02/20/2025
এম পি পি প্রার্থী ডলি বেগমের প্রতি পূর্ণ সমর্থন জানালো ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক। ।
=====================================
বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের অহংকার , জালালাবাদ কন্যা ,সদা হাস্যজ্বল , মিষ্টভাষিণী , সকলের প্রিয় স্কারবরো দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে বারবার নির্বাচিত এম পি পি ডলি বেগম।
টরোন্টোর বাংলাদেশী কমিউনিটির মধ্যমণি ; দলমত কিংবা যেকোন শ্রেনীপেশার ডাকে সাড়া দিয়ে পাশে থাকার নাম হলো - ডলি বেগম।
২০১৮ সাল থেকে স্কারবরো দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে নির্বাচিত (এম পি পি)এন ডি পির গুরুত্বপূর্ন সিদ্ধান্ত বাস্তবায়নকারী এবং অত্র এলাকার বিভিন্ন উন্নয়নে অক্লান্ত পরিশ্রমকারী একমাত্র বাংলাদেশী নারী ডলি বেগম।
আসন্ন প্রাদেশিক নির্বাচনে স্কারবরো দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আবারও এম পি পি প্রার্থী হয়েছেন ডলি বেগম।
বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে ডলি বেগমের হাত কে আরও শক্তিশালী করার লক্ষ্যে টরোন্টোর সর্ববৃহৎ সামাজিক সংগঠন "ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক" ডলি বেগম কে পুর্ন সমর্থন জানিয়েছে।
গত ১৯ শে ফেব্রুয়ারি ২০২৫ টরোন্টোর কিংসটন রোডে অবস্থিত ডলি বেগমের নির্বাচনি কার্যালয়ে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ ডলি বেগম কে পুর্ন সমর্থন জানিয়ে নির্বাচনে সকলপ্রকার সহযোগিতার আশ্বাস দেন। সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ নিঃস্বার্থ ভাবে নির্বাচনে গনসংযোগ,প্রচার প্রচারণা সহ যাবতীয় কাজে সহযোগিতা করবেন।এবং ডলি বেগমের বিরুদ্ধে অপপ্রচার কারীদের বিরুদ্ধে বাংলা কমিউনিটি প্রতিবারের মতো এবারো ব্যালেটের মাধ্যমে তাদের রায় দিবেন বলে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের নেতৃত্ববৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় অনেকের সাথে উপস্থিত ছিলেন সর্বজনাব
খসরুজ্জামান চৌধুরী দুলু
সভাপতি। এম আর আজিজ
সাধারন সম্পাদক। আখলাক হোসেন
চেয়ারম্যান পরিচালনা পর্ষদ। মাহবুবুল ইসলাম
পরিচালক। অলিউর রহমান
পরিচালক। এনাম চৌধুরী
সহঃসভাপতি।মাসুক আহমেদ লাভলু
সহঃসভাপতি। সুমন আহমেদ
সাংগঠনিক সম্পাদক। উপদেষ্টা মাহবুব চৌধুরী ও জয়নাল আহমদ , জুয়েল আহমদ,লায়েক আহমদ,সোহেল আহমদ ,সামছু্ল ইসলাম ,বাপ্পি সাহ।
প্রচারে
মোহাম্মদ মনসুর আলী
প্রতিষ্ঠাকালীন (সাবেক)এডমিন
প্রেস ও মিডিয়া।