12/03/2026
আলহামদুলিল্লাহ,
গতকাল স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে রোটারি ক্লাব অফ উত্তরা সেন্ট্রাল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং চারজন গরিব, দুস্থ ও অসহায় ছাত্রছাত্রীকে কোরআনে হাফেজ হওয়ার জন্য স্কলারশিপ প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান রাব্বুল আলামিন আমাদের এই নেক উদ্যোগকে কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন।
অনুষ্ঠানে আমাদের ক্লাবের সম্মানিত রোটারিয়ান বন্ধুগণ তাঁদের পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন। সেই সাথে সামাজিক অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গও উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও মর্যাদামণ্ডিত করেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন—
জনাব অধ্যক্ষ আশরাফুল হক সাহেব, আমির, জামায়াতে ইসলামী, ঢাকা-১৮ সংসদীয় আসন;
কর্নেল হারুনুর রশিদ, সভাপতি, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ;
জনাব মাসুম আহমেদ চৌধুরী, সভাপতি, সিলেট বিভাগীয় সমিতি, উত্তরা, ঢাকা;
ক্যাপ্টেন মিজানুর চৌধুরী, সাবেক সভাপতি, সিলেট সমিতি, উত্তরা;
জনাব তোফায়েল খান, সদস্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং স্বত্বাধিকারী, স্কাই সিটি হোটেল, ঢাকা;
জনাব সাহেদ আহমেদ চৌধুরী, ইনকাম ট্যাক্স কমিশনার;
মেজর নুরুল মান্নান ভাই;
সাঈদুর রহমান ভাই;
কর্নেল মাসুদ আহমেদ চৌধুরী, উপদেষ্টা, সিলেট বিভাগীয় সমিতি, উত্তরা;
এছাড়াও ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার মুফতি সাহেব, ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন কল্যাণকর কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করুন।