24/02/2026
🌙 RAMADAN FOR EVERYONE 8.0
আসসালামুআলাইকুম।
রমজান আমাদের জন্য শুধু আত্মশুদ্ধির মাসই নয়,এটি দান, সহানুভূতি ও মানবতার সেবার মাস। এই পবিত্র সময়ে প্রতিদিন অনেক মানুষ ইফতারের অপেক্ষায় থাকেন, কিন্তু সবার ভাগ্যে যথাযথ ইফতার জোটে না। আবার ইফতারের পর হয়তো অনেকে সেহরি করতে পারে না। আমরা যদি সামান্য এগিয়ে আসি, তাহলে কারও রোজা রাখা বা রোজা ভাঙার মুহূর্তটি আনন্দময় করে তুলতে পারি।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোনো রোযাদারকে ইফতার করাবে, সে ওই রোযাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে—তবে রোযাদারের সওয়াব থেকে কোনো অংশ কমবে না।
এই মহান শিক্ষা থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা আবারও আয়োজন করতে যাচ্ছি আমাদের বার্ষিক উদ্যোগ ---
FOR EVERYONE 8.0
আমাদের লক্ষ্য হলো অসহায় ও দুস্থ মানুষের মুখে ইফতারের সময় একটি হাসি ফোটানো। কিছু পরিবারকে তাদের একটি মাসের খাবারের ব্যবস্থা করে দেওয়া ও খুশিময় ঈদ উপহার দেওয়া এবং একই সাথে এ বছর আমরা এতিমখানায় ভিন্নরূপী একটি আয়োজন করতে যাচ্ছি। আপনার ছোট্ট সহযোগিতাও একজন মানুষের জন্য বড় সহায়তা হতে পারে।
এবার আমাদের সর্বমোট তিনটি ইভেন্ট হতে যাচ্ছে।
প্রথম ইভেন্ট হবে ৬/৩/২৬ ইং তারিখে।
আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন:
• ইফতার বিতরণে সহযোগিতা করে ।
• আর্থিকভাবে বা ইফতার সামগ্রী প্রদান করে ।
• স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে।
“একজন রোজাদারের মুখে হাসি ফোটানোই হতে পারে আপনার জীবনের সেরা ইবাদত ও সাদাকাহ”
ইভেন্টের তারিখ: ৬/৩/২০২৬ (জুমাবার) এবং ১৩/৩/২০২৬
🕓 সময়: বাদ জুমা
📍 স্থান: উত্তরা, সেক্টর ১১
📞 যোগাযোগ:
Jarik Bin Habib: 01720270423 ( Bkash personal)
Saydul Islam Sayed: 01721315606