09/02/2026
কখনো কি আপনার সোনামণির #ব্লাডপ্রেশার পরীক্ষা করেছেন?
জানি, অনেকেই বলবেন - না। আবার অনেকেই হেসে উড়িয়ে দিবেন - বাচ্চা শিশুদের আবার ব্লাড প্রেশার !
ব্লাড প্রেশার / হাইপ্রেশার বলতে আমরা কেবল - বয়স্ক আঙ্কেল-আন্টি বুঝি।
কিন্তু, চিকিৎসা সাময়িকী "দ্যা ল্যানসেট" এর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আতংকিত হওয়ার মত খবর - শিশুরাও এই উচ্চরক্তচাপে আক্রান্ত। 🇧🇩 বাংলাদেশে সেটার হার ৩.২%। আমাদের প্রতিবেশী দেশ 🇳🇵নেপালে ৯.৪%, 🇵🇰 পাকিস্তানে ৭.৬%,, 🇮🇳ভারতে ৫.৯% । এবং এই হার উদ্বেগজনক ভাবে বাড়ছে।
আরো খারাপ খবর হচ্ছে যে - গবেষকদের ধারণা, বাস্তব সখ্যাটা এর চাইতেও ঢের বেশী। কারন, বেশীরভাগ ক্ষেত্রেই সোনামণির উচ্চরক্তচাপের সমস্যাটা Undiagnosed থেকে যায়। অর্থাৎ, তাদের উচ্চ রক্তচাপ কখনো মাপা হয় নি। কেন হয় না - তার উত্তরও অনেক লম্বা।
শিশুকাল থেকেই এই সমস্যাটা নীরবে বাড়তে থাকে। তার পর এক পর্যায়ে বিরাট আকার ধারণ করে। এবং তত দিনে অনেক দেরী হয়ে যায়।
এই লেখার মূল উদ্দেশ্য আপনাকে ভয় পাইয়ে দেয়া নয়। বরং আপনাকে সচেতন করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করা।
দ্যা ল্যানসেট এ প্রকাশিত চিকিৎসাবিজ্ঞানের গবেষণাপত্রটিকে সহজবোধ্য ভাবে লেখা আছে এখানে (লিংকের জন্য প্রথম কমেন্ট দেখুন 👇) । সমস্যাটার প্রকৃতি কিরুপ, কি কি বিপদ হতে পারে, কিভাবে সনাক্ত করবেন, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কিভাবে প্রতিরোধ করবেন - এইসব বিস্তারিত লিখা আছে।
Chanchlani, R., Brady, T., Kruger, R., & Sinha, M. D. (2025). 𝐔𝐧𝐝𝐞𝐫 𝐩𝐫𝐞𝐬𝐬𝐮𝐫𝐞: 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐟𝐞𝐥𝐨𝐧𝐠 𝐜𝐚𝐫𝐝𝐢𝐨𝐯𝐚𝐬𝐜𝐮𝐥𝐚𝐫 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡 𝐨𝐟 𝐜𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧 𝐚𝐧𝐝 𝐲𝐨𝐮𝐭𝐡 𝐰𝐢𝐭𝐡 𝐩𝐫𝐢𝐦𝐚𝐫𝐲 𝐡𝐲𝐩𝐞𝐫𝐭𝐞𝐧𝐬𝐢𝐨𝐧. The Lancet Child & Adolescent Health.
#শিশু_স্বাস্থ্য #উচ্চরক্তচাপ #শিশু #জনস্বাস্থ্য