ছাত্রশিবির সিদ্ধিরগঞ্জ থানা - BICS Siddhirganj

  • Home
  • ছাত্রশিবির সিদ্ধিরগঞ্জ থানা - BICS Siddhirganj
Website

ছাত্রশিবির সিদ্ধিরগঞ্জ থানা - BICS Siddhirganj Official page of ইসলামী ছাত্রশিবির সিদ্ধিরগঞ্জ (উত্তর,দক্ষিণ,পূর্ব,পশ্চিম) থানা নারায়ণগঞ্জ মহানগর

ঐতিহাসিক লংমার্চে শৃঙ্খলা টিম ♥️ এর একাংশ
05/09/2026

ঐতিহাসিক লংমার্চে শৃঙ্খলা টিম ♥️ এর একাংশ

ছাত্রশিবির আয়োজিত জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬ ‘রোড টু সীরাহ’-এর দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে পোস্টারিং করেছে বাংল...
17/08/2026

ছাত্রশিবির আয়োজিত জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬ ‘রোড টু সীরাহ’-এর দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে পোস্টারিং করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখার অন্তর্গত সিদ্ধিরগঞ্জ উত্তর সাংগঠনিক থানা শাখা।

#সীরাতপাঠপ্রতিযোগিতা

অংশগ্রহণ করুন
10/08/2026

অংশগ্রহণ করুন

তোলারাম কলেজ থানা ছাত্রশিবির এর নেতৃবৃন্দের ওপর ছাত্রদল-বহিরাগতদের বর্বরোচিত হামলার প্রতিবাদ। তোলারাম কলেজের উদ্যোগে আয়...
06/08/2026

তোলারাম কলেজ থানা ছাত্রশিবির এর নেতৃবৃন্দের ওপর ছাত্রদল-বহিরাগতদের বর্বরোচিত হামলার প্রতিবাদ।
তোলারাম কলেজের উদ্যোগে আয়োজিত কলেজ অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠান চলাকালে তোলারাম কলেজ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর ছাত্রদল ও চিহ্নিত বহিরাগত সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখা। বুধরার (৫ আগস্ট) ছাত্রশিবিরের মহানগর শাখার সভাপতি অমিত হাসান ও সেক্রেটারি আমজাদ হোসেন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, “কলেজের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ অনুষ্ঠান চলাকালে শিবিরের কলেজ সভাপতি বক্তব্য দেওয়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী সংগঠন ছাত্রদল তোলারাম কলেজের শিবির নেতা-কর্মীদের উপর হামলা চালায়।
এই হামলায় কলেজ থানার সভাপতি এমদাদুল হক শুভ, সেক্রেটারি তামিম ইকবাল ও অর্থ সম্পাদক জুহাস সহ আরো দশজন গুরুতর আহত হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।
নেতৃবৃন্দ বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্যাম্পাসে একটি সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা অঙ্কুরেই বিনষ্ট করে পুনরায় ক্যাম্পাসে হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাণিজ্য ও শিক্ষার্থীদের দাস বানিয়ে নিজেদের হীন রাজনৈতিক চরিতার্থ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে হামলা শুরু করেছে সন্ত্রাসী সংগঠন ছাত্রদল। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, শিবিরের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নিজেদের সন্ত্রাসী সক্ষমতা যাচাইয়ের এই অপচেষ্টা আপনাদের জন্যই বুমেরাং হবে। গত ১৬ বছর ধরে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়ে যে পতিত স্বৈরাচার আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, তাদের করুণ পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি কতটা নিষ্ঠুর হতে পারে, তা সময়ই আপনাদের বুঝিয়ে দেবে।”
আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানাই।

সীরাতের আলোকিত পথ ধরি,সুন্নাহর সৌরভে জীবন গড়ি।জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬“রোড টু সিরাহ”প্রিয় শিক্ষার্থী,রাসূলুল্লাহ ﷺ...
29/07/2026

সীরাতের আলোকিত পথ ধরি,
সুন্নাহর সৌরভে জীবন গড়ি।

জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬
“রোড টু সিরাহ”

প্রিয় শিক্ষার্থী,

রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ অধ্যয়ন, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং তরুণসমাজের মাঝে সীরাতচর্চা বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শুরু হতে যাচ্ছে জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬ “রোড টু সিরাহ”।

🗓 সময়সূচি

🔹 নিবন্ধন: ১ আগস্ট – ২০ আগস্ট ২০২৬
🔹 অনলাইন এমসিকিউ পরীক্ষা: ৪ সেপ্টেম্বর ২০২৬
🔹 চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণ: ১১ সেপ্টেম্বর ২০২৬

❖ প্রতিযোগিতার গ্রুপ ও নির্ধারিত সিলেবাস

➤ গ্রুপ-ক: অষ্টম–দশম শ্রেণি
 ▪️ নির্ধারিত গ্রন্থ: রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন

➤ গ্রুপ-খ: উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক/সমমান
 ▪️ নির্ধারিত গ্রন্থ: সীরাতে ইবনে হিশাম

➤ গ্রুপ-গ: অনার্স ও মাস্টার্স/সমমান
 ▪️ নির্ধারিত গ্রন্থ: মানবতার বন্ধু মুহাম্মাদ রাসূলুল্লাহ (সা.)

❖ প্রতিযোগিতার নিয়মাবলি

✓ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

✓ রেজিস্ট্রেশন ফি: মাত্র ৫০ টাকা।

✓ প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হবে—
 ▪️ প্রথম ধাপ: অনলাইন এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 ▪️ দ্বিতীয় ধাপ: অনলাইনে উত্তীর্ণ বিভাগীয় পর্যায়ে প্রতি গ্রুপ থেকে ২০ জন করে নিয়ে ঢাকায় সরাসরি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

✓ প্রতিটি পরীক্ষার সময় ৬০ মিনিট, প্রশ্ন ১০০টি এবং পূর্ণমান ১০০।

✓ প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

✓ রেজিস্ট্রেশন লিংক ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।

🏆পুরস্কারসমূহ

◑ ১ম (গ্রুপ-ক): নগদ ৬০,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ ১ম (গ্রুপ-খ ও গ): ওমরাহ করানো হবে, ক্রেস্ট ও সনদ।

◑ ২য় (সকল গ্রুপ): ল্যাপটপ, ৮,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ ৩য় (সকল গ্রুপ): ২৫,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ ৪র্থ–১০ম (সকল গ্রুপ): প্রত্যেকে ১৫,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ ১১তম–২৫তম (সকল গ্রুপ): প্রত্যেকে ১০,০০০ টাকা শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।

◑ বিভাগীয় পর্যায়: বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রথম ৫ জনকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

16/07/2026

ফিরে দেখা জুলাই;
১৬ জুলাই, ২০২৪


ইসলামী ছাত্রশিবির সম্পর্কে জানতে ও সমর্থক হতে ভিজিট করুন সমর্থক সাইটে।(সাইট লিংক কমেন্টে দেওয়া হলো)
05/07/2026

ইসলামী ছাত্রশিবির সম্পর্কে জানতে ও সমর্থক হতে ভিজিট করুন সমর্থক সাইটে।
(সাইট লিংক কমেন্টে দেওয়া হলো)

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবমনোনীত কমিটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হককে ...
02/12/2025

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবমনোনীত কমিটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হককে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


13/11/2025

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সাইনবোর্ডে স'ন্ত্রাসী লীগের নাশকতা প্রতিরোধে ইসলামী ছাত্রশিবির সিদ্ধিরগঞ্জ থানার রাতে অবস্থান।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা।
31/10/2025

২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা।

Address

48/1/A Purana Paltan

1000

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির সিদ্ধিরগঞ্জ থানা - BICS Siddhirganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share