It is inevitable that the person will lose control of his or her emotions and feel helpless, sad, anxious, angry and a myriad of more sentiments. However, one thing that you will be in control of is how you deal with that inevitability. We, at BANCAT, are here to assist you in taking control. We are striving not only to create an organization, but a society to motivate and inspire patients, surviv
ors and their families so that they can come together and share their experiences. We hope that this will further encourage and create awareness for the disease and connect present patients with survivors to promote a positive mindset. Behind this philanthropy is Mr. He is not only a survivor but also a testament to how this terminal disease can be beaten through self-belief, faith and spirituality no matter what religion you are from, and of course, determination. Cancer is something someone has unexpectedly and is not necessarily caused by any one catalyst. Prerona says,”Before you have it, life is predictable, while you have it you feel fearful and life becomes unpredictable. But if you believe and leave the rest to God, you will bounce back. It is simply a matter of when. After the fight is over, that is when the real change begins”. Share with us, let inspiration burst forth like the sun’s first rays in the dawn of the morning. All it takes is a conversation.
ক্যান্সারে আক্রান্ত হওয়া যে কারো জন্য একটি দুঃখজনক ঘটনা। এটাই অনিবার্য যে, সে তার অনুভূতির উপর নিয়ন্ত্রণ হারাবে আর দুঃখ, হতাশা, রাগ এবং অন্যান্য সব অনুভূতির মিশ্রণে নিজেকে হারাতে শুরু করবে। তার মন প্রান জুড়ে থাকবে শুধুই ক্যান্সার কে মোকাবেলা করাই।
আমরা, আপনাকে সহায়তা করবো সেই ক্যান্সার মোকাবেলায়।
আমরা শুধু একটি প্রতিষ্ঠান বানাতেই প্রতিজ্ঞাবদ্ধ নয়, আমরা একটি সমাজ গড়বো যা শুধু একজন রোগীকেই নয়, ক্যান্সার মোকাবেলায় জয়ী এবং তাদের পরিবারকে অনুপ্রেরনা যোগাবে যেন তারা একত্রিত হয়ে তাদের দুঃখ এবং কষ্টগুলো ভাগ করে নেয় আর সবার সাথে। আমরা আশাবাদি যে ভবিষ্যতে এই উদ্যোগ ক্যান্সার রোগী এবং ক্যান্সার লড়াই করা মানুষগুলোকে সাহস যোগাবে এবং সবাইকে সচেতন হতে সাহায্য করবে।
এই উদ্যোগের পিছনে কারিগর হচ্ছে ‘মিস্টার প্রেরণা’। তিনি শুধু ক্যান্সার এর সাথে লড়াইয়ে বিজয়ী একজন মানুষ নয়, তিনি একজন জীবিত প্রমান যে, আপনি যেই ধর্মেরই হন না কেন, নিজের আত্মবিশ্বাস এবং শক্ত মনোবল দিয়ে ক্যান্সার মোকাবেলায় জয়ী হওয়া সম্ভব। এবং তিনি আরো মনে করেন যে সঙ্কল্প হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার।
ক্যান্সার একটি অপ্রত্যাশিত ব্যাধি এবং এটি কারো প্রাপ্য নয়। মিস্টার প্রেরণা বলেছেন, “ক্যান্সার হওয়ার আগে আপনার জীবন অনুমেয়; তবে যখন আপনি জানবেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত তখন আপনার জীবন হয়ে যাবে ভীতিকর; কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন এবং বাকিটুকু সৃষ্টিকর্তার হাতে দিয়ে দিবেন তখন আপনি ঘুরে দাঁড়াবেন। ক্যান্সার সাধারণ একটি বিষয়ে পরিনত হবে এবং আপনার যুদ্ধ শেষ হবেই।”
আমাদের সাথে শেয়ার করুন। ভোরের সূর্যের প্রথম রশ্মির মত আসুন অনুপ্রেরণা দেই সবাই কে। শুধু একটি কথোপকথনি যথেষ্ট।