Shapla Gram Unnayan Sangstha

  • Home
  • Shapla Gram Unnayan Sangstha
Website Contact the organization

Shapla Gram Unnayan Sangstha SGUS - Shapla Gram Unnayan Sangstha is a Non Goverment Organization. Shapla NGO is a Development voluntary organization.

17/09/2026

বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার Extended Community Climate Change Project এর আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন |

#শাপলা_গ্রাম_উন্নয়ন_সংস্থা #বরেন্দ্র_অঞ্চল

❤️ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন❤️
15/09/2026

❤️ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন❤️

🌸 শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী 🌸আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পথচলার ২৭ বছর পূ...
15/09/2026

🌸 শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী 🌸

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পথচলার ২৭ বছর পূর্ণ হলো।
মানুষের পাশে থেকে উন্নয়ন ও সমৃদ্ধির এই দীর্ঘ যাত্রায় সকল সদস্য, কর্মী, সহযোগী, শুভানুধ্যায়ী ও সেবাগ্রহীতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ❤️💚

আগামীর পথচলা হোক আরও সুন্দর ও সফল।
#শাপলা_গ্রাম_উন্নয়ন_সংস্থা ্রতিষ্ঠা_বার্ষিকী

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা রেইজ প্রজেক্ট এর বুকলেট| দক্ষতা কর্মসংস্থান ও উদ্যোগ সৃষ্টি টেকসই অর্থনীতির চালিকাশক্তিRECOVE...
12/09/2026

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা রেইজ প্রজেক্ট এর বুকলেট| দক্ষতা কর্মসংস্থান ও উদ্যোগ সৃষ্টি টেকসই অর্থনীতির চালিকাশক্তি

RECOVERY AND ADVANCEMENT OF INFORMAL SECTOR EMPLOYMENT (RAISE)

📚  #শাপলা_গ্রাম_উন্নয়ন_সংস্থায়_দুইদিনব্যাপী_প্রশিক্ষণ_কর্মশালা_অনুষ্ঠিতরাজশাহীতে ০৪–০৫ সেপ্টেম্বর ২০২৬ মানব সম্পদ ও প্...
06/09/2026

📚 #শাপলা_গ্রাম_উন্নয়ন_সংস্থায়_দুইদিনব্যাপী_প্রশিক্ষণ_কর্মশালা_অনুষ্ঠিত

রাজশাহীতে ০৪–০৫ সেপ্টেম্বর ২০২৬ মানব সম্পদ ও প্রশাসন বিভাগের উদ্যোগে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থায় তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে ব্রাঞ্চ ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দল পরিচালনা, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর তত্ত্বাবধানের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধিই ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য।

বিভিন্ন পর্যায়ের সিনিয়র কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী।

তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা ও নিষ্ঠা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, কর্মপরিবেশ ও কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📚  #দুইদিনব্যাপী_হিসাব_রক্ষণ_ও_আর্থিক_ব্যবস্থাপনা_প্রশিক্ষণ_অনুষ্ঠিতশাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে ০৪–০৫ সেপ্টেম্বর ...
06/09/2026

📚 #দুইদিনব্যাপী_হিসাব_রক্ষণ_ও_আর্থিক_ব্যবস্থাপনা_প্রশিক্ষণ_অনুষ্ঠিত

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে ০৪–০৫ সেপ্টেম্বর ২০২৬ দুইদিনব্যাপী হিসাব রক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে সংস্থার সকল হিসাবরক্ষক অংশগ্রহণ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সঠিক হিসাব সংরক্ষণ ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণ শেষে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তিনি দলীয় কাজ, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থায় দুই দিনব্যাপী ‘হিসাব রক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজনরাজশাহীতে...
04/09/2026

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থায় দুই দিনব্যাপী ‘হিসাব রক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

রাজশাহীতে ০৪–০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে দুই দিনব্যাপী ‘হিসাব রক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সংস্থার হিসাব বিভাগে কর্মরত স্টাফবৃন্দের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী।

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থায় দুই দিনব্যাপী ‘কর্মসূচি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা...
04/09/2026

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থায় দুই দিনব্যাপী ‘কর্মসূচি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

রাজশাহীতে ০৪–০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থায় দুই দিনব্যাপী ‘কর্মসূচি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক **জনাব মোঃ মোহসিন আলী।

‘শাপলা সৃজনমঞ্চ’-এর শুভ উদ্বোধন: বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। ​গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে শাপলা কালচারাল স্কুলের কনফার...
31/08/2026

‘শাপলা সৃজনমঞ্চ’-এর শুভ উদ্বোধন: বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।

​গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হলে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘শাপলা সৃজনমঞ্চ’।

"নৃত্য -গানে-আঁকায়-লেখায়, প্রতিভা তার পথ খুঁজে পায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শাপলা কালচার স্কুলের শিশু-কিশোর ও তরুণ শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি আয়োজন করে শাপলা কালচারাল স্কুল এবং সার্বিক সহযোগিতায় ছিল শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা।

এর মাধ্যমে আমাদের মেধাবী বাচ্চারা বিভিন্নভাবে তাদের মেধার বিকাশ ঘটাতে পারবেন। লেখাপড়ার পাশাপাশি নাচ,গান,কবিতা আবৃতি, উপস্থাপনা,সুন্দর হাতের লেখা, বিতর্ক প্রতিযোগীতা,রচনা বা দেয়াল লিখন, চিত্রাংকন, গিটার, তবলা, ইংরেজীসহ বিভিন্ন ভাষা চর্চা ইত্যাদির মাধ্যমে তারা সমাজে আরো সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখবেন এবং দেশকে আলোকিত করবেন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে দেশকে তুলে ধরবেন বলে আমরা বিশ্বাস করি।

📢 চাকরির সুযোগ!শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা -এ Health Officer পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।🎓 যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে...
22/08/2026

📢 চাকরির সুযোগ!

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা -এ Health Officer পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

🎓 যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
💰 বেতন: ১৮,০০০ টাকা + অন্যান্য সুবিধা
📍 কর্মস্থল: বিজ্ঞপ্তি অনুযায়ী
📅 আবেদনের শেষ সময়: ৩১ আগষ্ট ২০২৬

যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নির্ধারিত নিয়মে আবেদন করুন।

📌 বিস্তারিত জানতে সার্কুলারের ছবিটি দেখুন এবং পোস্টটি প্রয়োজনীয় ব্যক্তির কাছে শেয়ার করুন।

Address

37 Firojabad, Sapura, Boalia, Bangladesh

6203

Alerts

Be the first to know and let us send you an email when Shapla Gram Unnayan Sangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shapla Gram Unnayan Sangstha:

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share