Humanity Care Foundation

  • Home
  • Humanity Care Foundation

Humanity Care Foundation Community + Care = Humanity Care Foundation☝️
আমরা বিশ্বাস করি – ছোট সাহায্যও বড় পরিবর্তন আনতে পারে

ঈদের শুভেচ্ছা সবাই কে
21/03/2026

ঈদের শুভেচ্ছা সবাই কে

18/03/2026

আমাদের টিমের একটি মানবিক উদ্যোগ

আজ আমাদের টিম একটি অসহায় ও নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। পরিবারটি ২৪ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছে এক দালালের মাধ্যমে।

দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার আশায় তারা তাদের মাত্র ১৭ বছর বয়সী ছেলেকে অস্ট্রেলিয়া পাঠানোর স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন পূরণের জন্য তারা তাদের শেষ ৬ শতাংশ জমি বিক্রি করে দেয়। বাকি টাকা জোগাড় করতে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নেয়, এমনকি কিস্তি উঠিয়েও অল্প সময়ের মধ্যে দালালের হাতে সব টাকা তুলে দিতে বাধ্য হয়।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, তারা প্রতারণার শিকার হয়।

বর্তমানে তাদের অবস্থা এতটাই ভয়াবহ যে, বাসার পুরোনো ফ্যান, গ্যাসের চুলা, এমনকি গ্যাস সিলিন্ডার পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। এখন বিক্রি করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। প্রতিনিয়ত বাড়িওয়ালা ও কিস্তির লোকজন এসে চাপ সৃষ্টি করছে, আত্মীয়-স্বজনও টাকার জন্য মানসিকভাবে অত্যাচার করছে।

এই চরম মানসিক চাপে পরিবারের কর্তা ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

তাদের ছেলে ও মেয়ে (১৭/১৮ বছর বয়সী)—তাদের জন্য কাজ খুঁজে দেওয়ার চেষ্টা করছে আমাদের HC Foundation।

কিন্তু এই ঈদে যেখানে আনন্দ থাকার কথা, সেখানে এই পরিবারটি বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। নতুন পোশাক, সেমাই, মাংস বা পোলাও—এসব তো অনেক দূরের কথা, তারা এখন তাদের স্বামী/বাবার চিকিৎসার জন্য ওষুধ কেনার টাকাও জোগাড় করতে পারছে না।

👉 তাই আমাদের HC Foundation-এর মাধ্যমে আমরা সবার কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি—
এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান।

আপনার অল্প একটু সাহায্যও তাদের জন্য হতে পারে বাঁচার আশা।
কারণ অনেক মানুষের অল্প অল্প সহযোগিতাই একসাথে হয়ে বড় সহায়তায় পরিণত হয়।

আসুন, মানবতার পাশে দাঁড়াই। 🤍

আমাদের পূর্বের ডোনেশন এর অবশিষ্ট কিছু টাকা মসজিদ নির্মাণ কাজে কিছু বস্তা সিমেন্ট দান করা হয়েছে।  আল্লাহ আমাদের সবার দান ...
17/03/2026

আমাদের পূর্বের ডোনেশন এর অবশিষ্ট কিছু টাকা মসজিদ নির্মাণ কাজে কিছু বস্তা সিমেন্ট দান করা হয়েছে। আল্লাহ আমাদের সবার দান গুলো কবুল করুন।

17/03/2026

মানবতা সেবা ফাউন্ডেশন – আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষ মর্যাদা এবং ভালোবাসার যোগ্য। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের দরিদ্র, অসহায় এবং বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়ানো, তাদের জীবনমান উন্নত করা এবং একটি মানবিক সমাজ গড়ে তোলা। আমরা সেবা করি, আশা বয় করি এবং মানুষকে প্রেরণা দিই। আপনার সাহায্য ও সমর্থন আমাদের এই পথকে আরও শক্তিশালী করবে।

Address

Chunkutia, Keranigonj

1310

Telephone

+8801795111150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanity Care Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Humanity Care Foundation:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share