02/05/2024
যতই মজা করে ক্যুল সাজার চেষ্টা করি না কেন, ভেতরে ভেতরে আমি আসলে ক্লান্ত। ভয়ঙ্কর ক্লান্ত।
এই যে আমাদের একটার পর একটা বিশ্বাস চোখের সামনে হুড়মুড় ভাইঙ্গা যাইতেসে, আমরা আগামীতে বাঁচবোটা কী নিয়ে, বলেন তো?
আমরা এমনই ভয়ঙ্কর এক যুগে আইসা পড়সি যে ইভেন রাস্তার ফকিরকে ভিক্ষা দেওয়ার আগেও চিন্তা করা লাগে, এ কি আসলেই ফকির? নাকি ফ্রড?
একটা সময় আমাদের বলা হতো, অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না। আমরা খাওয়া বাদ দিলাম। ট্রেনে বা বাসের পাশের সহযাত্রীর সাথে আমরা হাসি, কথা বলি, বাট আমরা মরে গেলেও তার দেওয়া কিছু খাই না। আমাদের একটা বিশ্বাস মরে গেল।
ছোটবেলায় আমাদের পড়ানো হয়েছিলো শিক্ষাগুরুর মর্যাদা। শিক্ষককে আমরা শ্রদ্ধা করতাম, বিশ্বাস করতাম। অথচ একটু বড় হয়ে দেখলাম, প্রাইভেটের হাজার টাকার লোভে এই শিক্ষাগুরুই ম্যাথ এক্সামের প্রশ্ন ফাঁস করে দেন। টাকার লোভে কোচিং করাইতে বাধ্য করেন। পার্শিয়ালিটি করেন।
আমাদের আরো একটা বিশ্বাস মরে গেল।
এরপর আমরা আরো বড় হলাম। আমরা দেখলাম সকালে টুপি পরে মসজিদে যাওয়া নেতা রাতের বেলা কেরোসিন দিয়ে বাড়িঘরে আগুন দেন, আমরা দেখলাম দিনে ঘুষ খাওয়া হারাম বলা হুজুর আবার রাতে ঘুষখোরের বাড়ি থেকে ডোনেশন আনেন।
আমরা দেখলাম, আমাদের বিশ্বাস আমাদের চোখের সামনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেসে, আমরা অসহায়ের মতো তাকাইয়া তাকাইয়া দেখতেসি।
প্রেম জিনিসটা সুন্দরই জানতাম। কারণ, প্রেম জিনিসটা টিকেই থাকে বিশ্বাস আর সম্মানের উপর, মায়ার উপর, ভালোবাসার উপর।
অথচ আমাদের চোখের সামনে দিয়ে সেই প্রেম ছিনতাই হয়ে গেল, হয়ে গেল গিভ এন্ড টেক, হয়ে গেল অপশন আর মেইনটেইনের খেলা। এক্সপোজ কালচার বলেন আর মেইনটেইন কালচার বলেন, আমাদের প্রেমের উপর থেকেও বিশ্বাস উঠে গেল, মানুষ এমনকি নিজের মনের মানুষটারেও এখন আর প্রাণখুলে বিশ্বাস করতে পারে না, এরচে ভয়ঙ্কর লজ্জা মানুষের জন্য আর কী আছে?
আজকাল সবাই এই জেনারেশনকে গালি দেন। কেউ বলেন ডিপ্রেশড জেনারেশন, কেউ বলেন টিকটক জেনারেশন, কেউ বা আবার বলেন ফ্রাস্টেইটেড ন্যাকা ন্যাকা ট্রল জেনারেশন।
কিন্তু বিশ্বাস করেন, আমরা ট্রল জেনারেশন না, আমরা টিকটক জেনারেশনও না, আমরা আসলে টায়ার্ড জেনারেশন। সবকিছুর উপর আমরা ভয়ঙ্কর লেভেলের টায়ার্ড।
আমাদের চোখের দিকে তাকাইলেই আপনারা এই টায়ার্ডনেস দেখতে পাবেন। এই অসহায়ত্বটা দেখতে পাবেন। আমরা এমন এক জেনারেশন, যে জেনারেশন চোখের সামনে সবাইকে মিথ্যা বলতে দেখে বড় হইসে, যে জেনারেশন কবিতা পড়তে পারসে, কিন্তু কবিতা বিশ্বাস করতে পারে নাই।
রাস্তার ফকির থেকে আমলা, আমলা থেকে মন্ত্রী, ধর্মীয় গুরু থেকে লিবারেল চ্যারিটিম্যান, প্রেমিকা থেকে বন্ধু, এই জেনারেশন কাউরে চোখ বন্ধ করে বিশ্বাস করার বা ভরসা করার আনন্দটুকু পায় নাই।
তাই এরা ট্রল করে, এরা সবকিছু নিয়ে মিম বানায়, সবকিছু নিয়ে হাসাহাসি করে নিজেদের সেই টায়ার্ডনেসটা কাটানোর চেষ্টা করে, নিজেদের একটু হাসিখুশি রাখার চেষ্টা করে।
বাট এদের এই হাসি দেখে এদের কষ্টের জায়গাটা ভুলে যাইয়েন না যেন।
সূনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তাদের ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
এই জেনারেশন মানুষের ভেতরের কূকুরগুলোকে দেখা ফেলা ক্লান্ত এক জেনারেশন।
এদের চোখে অবিশ্বাসের ক্লান্তি, এদের চোখে সন্দেহের পর্দা।
এই যে মানুষ হয়ে জন্মাইয়া চোখের সামনে প্রতিদিন একেকজন মানুষরে কুকুর হয়ে যাইতে দেখতেসি, এরচে দুঃখী, এরচে দুর্ভাগা প্রজন্ম এই পৃথিবীতে আর একটাও ছিলো?
©