Red Crescent Youth, Birol Govt College Team

  • Home
  • Red Crescent Youth, Birol Govt College Team

Red Crescent Youth, Birol Govt College Team আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় আমরা, সবার আগে সবার পাশে

"শুভ জন্মদিন" প্রিয় মোঃ নাজমুল ইসলাম স্যার প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ও  ভারপ্রাপ্ত প্রভাষকযুব রেড ক্রিসেন্ট, বিরল সরকার...
15/05/2026

"শুভ জন্মদিন" প্রিয় মোঃ নাজমুল ইসলাম স্যার
প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ও ভারপ্রাপ্ত প্রভাষক
যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ, বিরল,দিনাজপুর।

এই শুভ দিনে আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ৷ সুন্দর, মসৃণ, ও সার্থক হোক আপনার আগামী দিনের পথচলা ৷ আল্লাহ্‌ আপনাকে দীর্ঘায়ু ও আনন্দময় জীবন দান করুক । সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা দিয়ে বেঁচে থাকুন সারা জীবন সবার অন্তরে।

যুব রেড ক্রিসেন্ট দলের সকল সদস্যদের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো স্যার। আপনার মেধা, যোগ্যতা আর নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ দল সুসংগঠিত, সৎ , বলিষ্ঠ হয়ে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা, শুভ হোক আপনার আগামীর পথচলা।

United In Humanity World Red Cross & Red Cresent Day-2026
08/05/2026

United In Humanity
World Red Cross & Red Cresent Day-2026

আজ ১৩ এপ্রিল ২০২৬ ইং, রোজঃ সোমবার ।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিরল সরকারি কলেজ রেড ক্রিসেন্ট টিমের সাবেক যুব সদস্য ম...
13/04/2026

আজ ১৩ এপ্রিল ২০২৬ ইং, রোজঃ সোমবার ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিরল সরকারি কলেজ রেড ক্রিসেন্ট টিমের সাবেক যুব সদস্য মোঃ সোহেল রানা এর শুভ জন্মদিন 🎂🎈🎉

বিরল সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।

আপনার সুস্বাস্থ্য , সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং আপনার আগামীর জীবন সুন্দর ও উজ্জলময় হোক।

শুভেচ্ছাবার্তায়ঃ
Red Crescent Youth, Birol Govt College Team

আজ ১০ শে এপ্রিল ২০২৬, রোজঃ শ্রুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান-১ এবং যুব রেড ক্রিস...
10/04/2026

আজ ১০ শে এপ্রিল ২০২৬, রোজঃ শ্রুক্রবার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান-১ এবং যুব রেড ক্রিসেন্ট দল বিরল সরকারি কলেজের সাবেক সফল দলনেতা মোঃ মেহেদী হাসান ভাইয়ের এর জন্মদিন - "শুভ জন্মদিন" ভাই 🌸❤️

মানবতার সেবায় তাঁর নিরলস প্রচেষ্টা, নেতৃত্বের দক্ষতা এবং দায়িত্ববোধ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

যুব রেড ক্রিসেন্ট,বিরল সরকারি কলেজ এর পক্ষ থেকে রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।

আপনার সুস্বাস্থ্য , সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং আগামীর জীবন সুন্দর ও উজ্জলময় হোক। 💐

শুভেচ্ছাবার্তায়ঃ
Red Crescent Youth, Birol Govt College Team

বজ্রপাত হঠাৎ করেই ঘটে, কিন্তু সচেতন থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।Bangladesh Red Crescent Society(BDRCS) সকলকে অনুরোধ ...
06/04/2026

বজ্রপাত হঠাৎ করেই ঘটে, কিন্তু সচেতন থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Bangladesh Red Crescent Society(BDRCS) সকলকে অনুরোধ করছে, আগামী দিনের সম্ভাব্য বজ্রপাতের সময় নিজের এবং পরিবারের সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় জেনে রাখুন।

📌 মনে রাখুন:
একটি ছোট ভুল সিদ্ধান্তও বড় বিপদের কারণ হতে পারে।

👉 এই পোস্টের সঙ্গে দেওয়া লিফলেটে দেখুন:
✔️ বজ্রপাতের সময় কী করবেন
❌ কী করা থেকে বিরত থাকবেন

👨‍👩‍👧‍👦 আপনার সচেতনতা হতে পারে আপনার পরিবারের সুরক্ষা।
প্রচারে:Red Cresent youth, Birol Govt College team

হাম প্রতিরোধে সচেতন হোন, আপনার শিশুকে সুরক্ষিত রাখুনবর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, যা শিশুদের জন্য অ...
01/04/2026

হাম প্রতিরোধে সচেতন হোন, আপনার শিশুকে সুরক্ষিত রাখুন

বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য অসতর্কতায় হামের কারণে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই রোগ সম্পর্কে সঠিক তথ্য জানা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া আমাদের সকলের দায়িত্ব।

হামের লক্ষণগুলো চিনে নিন (৩-সি মনে রাখুন):
১. তীব্র কাশি
২. সর্দি ও নাক দিয়ে জল পড়া
৩. লাল চোখ বা চোখ ওঠা এসবের পাশাপাশি শরীরজুড়ে লালচে দানা বা Rash দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।

হাম কেন ভয়াবহ?

একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে।

শরীরে Rash ওঠার আগেই এই রোগ ছড়ায়।

সঠিক চিকিৎসা না হলে নিউমোনিয়া, অন্ধত্ব এমনকি মস্তিষ্কের ক্ষতির মতো জটিলতা দেখা দিতে পারে।

✅ আমাদের করণীয়:

টিকা নিন: সঠিক সময়ে হাম-রুবেলা (MR) টিকা নিন। এটি সম্পূর্ণ নিরাপদ।

ভিটামিন-এ: আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ খাওয়ান।

সুরক্ষা: মাস্ক ও গ্লাভস ব্যবহার নিশ্চিত করুন।

আলাদা রাখা: আক্রান্ত শিশুকে আলাদা রাখুন এবং দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আতঙ্কিত না হয়ে সচেতন হোন। আপনার সামান্য সচেতনতা একটি শিশুর জীবন বাঁচাতে পারে।

সচেতনতায়— স্বাস্থ্য বিভাগ, Bangladesh Red Crescent Society(BDRCS)

#হাম_প্রতিরোধ #সচেতনতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে                      দোয়া ও ইফতার মাহফিল - ২০২৬আয়োজনেঃ বিরল সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট দল
11/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে
দোয়া ও ইফতার মাহফিল - ২০২৬

আয়োজনেঃ বিরল সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট দল

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2026

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আজ অমর ২১ শে ফেব্রুয়ারি "শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬" উপলক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ দলের ...
21/02/2026

আজ অমর ২১ শে ফেব্রুয়ারি "শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬" উপলক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ দলের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, বিরল সরকারি কলেজ দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রভাষক (ব্যাবস্থাপনা বিভাগ) মোঃ নাজমুল ইসলাম স্যার ও যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।

চলমান শৈত্যপ্রবাহ ও এর ক্ষতিকর প্রভাব থেকে সুস্থ্য ও নিরাপদ থাকতে, সহজ সাধারণ কিছু সতর্কতা গ্রহণ করি।• শৈত্যপ্রবাহের পূর...
29/12/2025

চলমান শৈত্যপ্রবাহ ও এর ক্ষতিকর প্রভাব থেকে সুস্থ্য ও নিরাপদ থাকতে, সহজ সাধারণ কিছু সতর্কতা গ্রহণ করি।

• শৈত্যপ্রবাহের পূর্বাভাস সম্পর্কে জানব ও সবাইকে জানাব।
• শিশু, গর্ভবতী, বয়স্ক, প্রতিবন্ধী ও শ্বাসকষ্টের রোগীদের প্রতি যত্নশীল হব।
• শীতের কাপড় পরিধান করব এবং ঘুমানোর সময় কাঁথা-কম্বল ব্যবহার করব ।
• চর্মরোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব।
• ফসলের ক্ষতি কমাতে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেব।
• মাটির তাপধারণ ক্ষমতা বাড়াতে জমিতে প্রয়োজনে জৈব সার ব্যবহার করব।
• হাঁস-মুরগী, গবাদি পশু ও পশুর ঘর চট দিয়ে ঢেকে রাখব।
• অগ্নি-দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা থেকে বিরত থাকব।

প্রয়োজনে সরকারের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করুন।
শৈত্যপ্রবাহে সুস্থ্য থাকার জন্য নিজে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করি এবং অন্যকেও উৎসাহিত করি।

জন সচেতনতায়ঃ Bangladesh Red Crescent Society(BDRCS)

বিরল সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 💖
15/12/2025

বিরল সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 💖

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801846524910

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth, Birol Govt College Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Red Crescent Youth, Birol Govt College Team:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share