Ghuraba IUT

Ghuraba IUT allergic to bu****it...

হালাল থার্টি ফার্স্ট নাইট মোবারক। এই রজনীতে আমরা হালাল মুরগীর মাংস দিয়ে হালাল বারবিকিউ করতে পারি যেখানে কোনো ফ্রিমিক্সিং...
31/12/2025

হালাল থার্টি ফার্স্ট নাইট মোবারক। এই রজনীতে আমরা হালাল মুরগীর মাংস দিয়ে হালাল বারবিকিউ করতে পারি যেখানে কোনো ফ্রিমিক্সিং বা গানবাজনা না থাকায় তা সম্পূর্ণরুপে হালাল। অমুসলিমদের হুবহু অনুকরণ হলেও যুবসমাজকে হারাম থেকে বাঁচানোর এরুপ কালচারাল জিহাদ ছাড়া কোন উপায় নেই।

আমাদের কাছে আলেমদের ফাতওয়া রেডি আছে। আমাদের সাথে দ্বিমত করলে আমরা আপনার ইনবক্সে গালিগালাজ করব, এটাই আমাদের দ্বীনের ফাহম্‌।

27/12/2025

আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপনারা কেউই সালাম দিচ্ছেন না, দিলেও উত্তর দিচ্ছেন না। সম্ভবত আমাকে মুসলিম হিসেবে গণ্য করা আপনাদের জন্য দুঃসাধ্য হচ্ছে। তাইয়্যেব, আমিই দিবো।

আমি আই ইউ টি তে ভর্তি হয়েছিলাম এটার নাম আর সুনাম দেখে। আমি আশা করেছিলাম যেখানে দেশের অন্য সব ভার্সিটি যিনা-ফাহিশা আর আল্লাহকে রাগান্বিত করার প্রতিযোগিতায়, এখানে হয়ত আমি কিছুটা হলেও দ্বীনের প্রতি গাইরাহ দেখতে পারব।

যদিও এখানে ক্লাস করে আমার ভুল ভেঙেছে, তবুও আমি আশা করেছিলাম আপনারা যারা দ্বীনের জন্য কাজ করার দাবি করছেন তারা দ্বীনের প্রতি নূন্যতম গাইরাহ রাখবেন। ওয়াল্লাহি এই দ্বীন, কওম আর জমিনের জন্য আমি বিজয় ছাড়া কিছু চাইনা। কিন্তু আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করুন, কাফির মুশরিকদের অনুকরণের মধ্যেই এই ফাতাহ্‌ আল্লাহ আযযা ওয়া জাল লিখে রেখেছেন?

আমি জানি আমাদের দ্বীনি কমিউনিটিতে দ্বিমতের সুযোগ কম, কিন্তু তার পরও শুধুমাত্র নাসীহাহ্‌র নিয়তে এই পেজটি আমি খুলেছি, কারণ এটা আমার কাছে ইমানের প্রশ্ন। আল্লাহর দ্বীনকে বিনোদন বানিয়ে, আধুনিক করে কী সত্যিই তাকে বিজয়ী করা সম্ভব? যদি এভাবেই ইসলামকে বিজয়ী করা যেত তাহলে জামাতে ইসলামী, সিস্টেমপন্থী আর আধুনিক মুসলিমরা কেন ইসলামকে বিজয়ী করতে পারল না বরং পশ্চিমের দাস হয়ে গেল? আশা করি এই প্রশ্নগুলো ভেবে দেখবেন।

সত্য কথা বলতে আপনাদের ব্যবহার আমাকে খুবই ব্যথিত করেছে। আপনারা সবাই আমাকে ইনবক্সে হুমকি ধামকি দিচ্ছেন কিন্তু আমি আপনাদের মনের মধ্যে ইখলাসের একটা রেখাপাত করতে পারিনি যা সম্ভবত আমারই ব্যর্থতা। আশা করি সালামের জবাব দিবেন।

অমুসলিমদের উৎসব কোন রুপেই পালন করা একজন মুসলিমের জন্য জায়েয নেই।কা/ফির মু/শরিকদের যেকোন উৎসব, তা ক্রিসমাস বা থার্টি ফার্...
27/12/2025

অমুসলিমদের উৎসব কোন রুপেই পালন করা একজন মুসলিমের জন্য জায়েয নেই।

কা/ফির মু/শরিকদের যেকোন উৎসব, তা ক্রিসমাস বা থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার বা ফ্রেশার্স পার্টি, যাই হোক না কেন, তাতে "পাপাচার" বর্জন করেও কোনোভাবে একজন মুসলিমের জন্যে আয়োজন করে উদযাপন তো জায়েয নেই-ই বরঞ্চ সেটাকে সাধারণ কোন দিন থেকে আলাদা করার জায়েযাতও একজন মুসলিমের জন্যে নেই।

রদিতু বিল্লাহি রব্বা, ওয়া বি-ইসলামি দ্বীনা ওয়া বি-মুহাম্মাদিন ﷺ নাবীয়া।

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন:

“মুসলিমদের জন্য কোনোভাবেই তাদের এমন বিষয়ে অনুকরণ (তাশাব্বুহ) করা বৈধ নয়, যা বিশেষভাবে তাদের উৎসবগুলোর জন্য নির্ধারিত। তা খাদ্য হোক, পোশাক হোক, গোসল করা হোক, আগুন জ্বালানো হোক, স্বাভাবিক কাজকর্ম বা ইবাদত থেকে বিরত থাকা হোক—ইত্যাদি যাই হোক না কেন। একইভাবে তাদের উৎসব উপলক্ষে ভোজের আয়োজন করা, উপহার বিনিময় করা, তাদের উৎসব পালনে সহায়ক কোনো জিনিস বিক্রি করা, শিশুদের বা অন্যদেরকে তাদের উৎসবের খেলাধুলায় অংশ নিতে দেওয়া, নিজেকে সাজানো বা সাজসজ্জা করা—এসবও বৈধ নয়।

সার্বিকভাবে বলা যায়, অমুসলিমদের উৎসবগুলোকে এসব আচার বা অভ্যাসের কোনোটি দিয়েই বিশেষভাবে আলাদা করা মুসলিমদের জন্য জায়েয নয়। বরং তাদের উৎসবের দিন মুসলিমদের জন্য একটি সাধারণ দিনের মতোই হওয়া উচিত, এবং অমুসলিমদের আয়োজনের মত করে তার কোনোটি মুসলিমদের জন্য আলাদা করে সেই দিনকে পালন করা জায়েয নয়।”

(মাজমু‘ আল-ফাতাওয়া, ২৫/৩২৯)

ইমাম আয্‌-যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেছেন:
“খ্রিস্টানদের যদি কোনো উৎসব থাকে এবং ইহুদিদের যদি কোনো উৎসব থাকে, তবে তা একান্তভাবেই তাদের জন্য। কোনো মুসলিমের উচিত নয় এতে তাদের সঙ্গে অংশগ্রহণ করা, যেমন সে তাদের ধর্মে বা তাদের কিবলার দিকে মুখ করে ইবাদতেও অংশগ্রহণ করে না।”
(তাশবীহ আল খাসিস বিআহলিল খামিস, মাজাল্লাতুল হিকমাহ, সংখ্যা ৪, পৃষ্ঠা ১৯৩)

Halal December: The Halal Winter Series continues! ❄️✨Following the amazing energy at our Halal Freshers event, we are s...
25/12/2025

Halal December:
The Halal Winter Series continues! ❄️✨
Following the amazing energy at our Halal Freshers event, we are so excited to keep the momentum going! We’ve put together a full schedule for December to ensure we celebrate the end of the year in a way that’s fun, inclusive, and 100% halal.

Check out the dates below and save the schedule to your phone:

🗓️ Halal Christmas – Thursday, Dec 25th

🗓️ Halal Sha-Pa Day – Monday, Dec 29th

🗓️ Halal 31st Night – Wednesday, Dec 31st

We can’t wait to see everyone there and make more memories together. Stay tuned for more details on each specific event coming soon!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কালচার হবে ইসলামিক, এই প্রয়াসে আমরা এরপরের শাপা ডে গুলিকেও হালাল শাপা হিসেবে দেখতে চাই। আমাদের কা...
24/12/2025

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কালচার হবে ইসলামিক, এই প্রয়াসে আমরা এরপরের শাপা ডে গুলিকেও হালাল শাপা হিসেবে দেখতে চাই। আমাদের কাছে আলেমদের ফাতওয়া রেডি আছে। বাদ আসর রোজ সোমবার সবার হাজিরা কাম্য।

হালাল থার্টি ফার্স্ট নাইট করার আগে সবাইকে অগ্রিম হালাল ক্রিসমাসের শুভেচ্ছা। এই হালাল ক্রিসমাসে আমরা গান-বাজনা আর ফ্রিমিক...
24/12/2025

হালাল থার্টি ফার্স্ট নাইট করার আগে সবাইকে অগ্রিম হালাল ক্রিসমাসের শুভেচ্ছা। এই হালাল ক্রিসমাসে আমরা গান-বাজনা আর ফ্রিমিক্সিংয়ের মত সকল হারামকে পরিত্যাগ করে উৎসবটিকে হালাল করে নিয়েছি। আস্‌লীভাবে এটা অসম্ভব হলেও এইটার পক্ষে আমরা ফাতওয়া জোগাড় করে হালাল করে নিব কারণ ইসলামে শুধু পোপতন্ত্র আর ব্রাহ্মণ্যবাদ চলবে।

দেশে অমুসলিমদের কৃষ্টি কালচার ও হারামের ব্যাপকতা রুখে দিতে এই বছর হালাল থার্টি ফার্স্ট নাইট পার্টি আয়োজন সময়ের দাবি
23/12/2025

দেশে অমুসলিমদের কৃষ্টি কালচার ও হারামের ব্যাপকতা রুখে দিতে এই বছর হালাল থার্টি ফার্স্ট নাইট পার্টি আয়োজন সময়ের দাবি

16/12/2025

মুসলিমদের নিজেদের দ্বীনের প্রতি গাইরতের ঘাটতি যে ক্ষেত্রে চরমভাবে প্রকাশ পায় তা হল কাফির মুশরিকদের উৎসব উদযাপনে। কাফিরদের মত জাতীয় দিবস, থার্টি ফার্স্ট নাইট, নিউ ইয়ার উদযাপন করা বর্তমানে এসে সাধারণ মুসলিমদের মাঝে দশকজুড়ে নরমালাইজড হয়ে গেছে। মুসলিম ঘরের সন্তানেরা নবী আলাইহিস সালামের উপহার দেয়া ও নির্ধারণ করা ঈদের দিনকে "বোরিং" বলে কাফির মুশরিকদের ঈদ মহা আনন্দে উদযাপন করে।

আমরা যারা এবিষয়ে সচেতন, আমাদের দায়িত্ব ছিল মুসলিমদের এই জাহিলিয়্যাতের দিক থেকে সরিয়ে আনা, তাদের সাবধান করা, আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করা। কিন্তু আফসোস! আমাদেরই ভাইয়েরা, যাদেরকে নিয়ে আমরা ইসলামের বিজয় আনার স্বপ্ন দেখি, তারাও হালাল ফ্রেসার্সের মত আয়োজন দিয়ে সাধারণ মুসলিমদের শুধু হারাম নয় বরং ভয়ংকর বিদআতের দিকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহুল মুস্তাআন!

আল্লাহ্‌ আমাদেরকে তার দ্বীনের খিদমাহে নিয়োজিত করুন, দ্বীনের থেকে দূরে সরানোতে নয়। আল্লাহ্‌ আমাদের উপর আরোপিত দায়িত্ব পূরণের তৌফিক দিন, আমীন ইয়া রাব্বাল আলামীন!

Send a message to learn more

16/12/2025

Shaykh Salih al Fawzan (May Allah protect him):
"Muslims have two Eids, all other eids are from Jahiliyyah."
"All of the national holidays are not permissible [to celebrate]."

জাতীয় দিবস (ইয়াওমুল-ওয়াতানি) উদযাপন হারাম, কারণ এটি কাফিরদের অনুকরণ — স্থায়ী ইফতা কমিটি চেয়ারম্যান: আব্দুল-আজিজ ইবন...
16/12/2025

জাতীয় দিবস (ইয়াওমুল-ওয়াতানি) উদযাপন হারাম, কারণ এটি কাফিরদের অনুকরণ — স্থায়ী ইফতা কমিটি
চেয়ারম্যান: আব্দুল-আজিজ ইবন আবদুল্লাহ ইবন বায

প্রথমত:
আরবি ভাষায় ‘ঈদ’ বলতে এমন সমাবেশ ও অনুষ্ঠানকে বোঝায় যা নিয়মিতভাবে পুনরাবৃত্ত হয়। তা বছরে একবার, মাসে একবার বা সপ্তাহে একবার হতে পারে। সুতরাং ‘ঈদ’ বলতে এমন একটি দিনকে বোঝানো হয় যা বারবার ফিরে আসে, যেমন ঈদুল ফিতর বা জুমার দিন, এবং সেই দিনের সমাবেশ ও তাতে সম্পাদিত ইবাদত বা অভ্যাসমূলক কাজসমূহ।

দ্বিতীয়ত:
যে কোনো বিষয় যা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে করা হয়, আল্লাহর নৈকট্য লাভ ও সওয়াব অর্জনের নিয়তে করা হয়, অথবা কাফিরদের সঙ্গে সাদৃশ্য সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়, সেগুলো বিদ‘আত হিসেবে গণ্য হয়। এ বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বাণীর অন্তর্ভুক্ত:
“যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু নতুন উদ্ভাবন করে যার কোনো বৈধ ভিত্তি নেই, তা প্রত্যাখ্যাত।”
(বুখারি ও মুসলিম)

নবীর জন্মদিন (মাওলিদ বা মীলাদুন্নবী), মা দিবস এবং জাতীয় দিবস এই শ্রেণির অন্তর্ভুক্ত।

প্রথমটি এমন একটি ইবাদতকে অন্তর্ভুক্ত করে যা আল্লাহ শরিয়ত হিসেবে নির্ধারণ করেননি। তদুপরি এতে খ্রিস্টান ও অন্যান্য কাফিরদের সঙ্গে সাদৃশ্য রয়েছে। দ্বিতীয় ও তৃতীয়টি নিষিদ্ধ, কারণ এগুলো কাফিরদের অনুকরণ।

আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবার ও সাহাবিদের ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক।

পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা
ডেপুটি চেয়ারম্যান: আব্দুর-রাজ্জাক আফিফি
চেয়ারম্যান: আব্দুল-আজিজ ইবন আবদুল্লাহ ইবন বায

ইসলাম কোনো ক্যাথলিক ধর্ম নয়। "মহান আল্লাহর হাজারো শুকরিয়া, তিনি দ্বীন ইসলামকে এধরণের ব্রাহ্মণ্যবাদী লোকদের মুখাপেক্ষী কর...
11/12/2025

ইসলাম কোনো ক্যাথলিক ধর্ম নয়। "মহান আল্লাহর হাজারো শুকরিয়া, তিনি দ্বীন ইসলামকে এধরণের ব্রাহ্মণ্যবাদী লোকদের মুখাপেক্ষী করেননি।"
- Asif Adnan (হাফিযাহুল্লাহ)

“হালাল ফ্রেশার্স” বিদ‘আতকারীরা আপনাকে বলবে যে কিছু আলিম এটির অনুমতি দিয়েছেন, অথবা আলিমদের “সম্মান করতে” হবে। কিন্তু বাস্তবে তারা আমাদেরকে তাদের নফসের ইত্তিবা করতে ডাকছে—এবং এমন কিছু করতে বলছে যা হারাম ও ইসলামের পরিপন্থী।

সত্যিকার আলিমরা আমাদের মাথার তাজ— সেটা তাদের ব্যক্তিত্বের কারণে নয়, বরং তারা হক কথা বলেন বলে। যে ব্যক্তি হককে ত্যাগ করে এবং বিদ‘আতকে বৈধ করে দেয়, সে কোনোভাবেই রেফারেন্স হওয়ার মতো আলিম হতে পারে না, যদি না বিদআতকারীরা তার কাছ থেকে তাদের কর্মকাণ্ডের হাকীকত গোপন করে থাকে।

যেমন আল্লামা ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) বলেছেন:

“শাইখুল ইসলাম আমাদের প্রিয়, কিন্তু আমাদের কাছে সত্য তাঁর চেয়েও বেশি প্রিয়। নিষ্পাপ নবী ﷺ ছাড়া অন্য সবার কথা গ্রহণও করা হয়, আবার প্রয়োজনে তা পরিত্যাগও করা হয়। আমরা তাঁর কথাগুলোকে সর্বোত্তম অর্থে ব্যাখ্যা করি, তারপর যা অস্পষ্ট থাকে তা পরিষ্কার করে দিই।”

মাদারিজুস সালিকীন, খণ্ড ২, অধ্যায় ৩৯

মুসলিম হিসেবে হারামকে হারাম ডাকার অধিকার আল্লাহ আযযা ওয়া জাল আমাদের দিয়েছেন, কোনো দ্বীনি গুণ্ডামি আমাদেরকে এই কাজ থেকে বিরত করতে পারবেনা।
"'জেনারেলরা' কেন কথা বলছে - এই ধরণের আলাপ চলমান থাকবে, সমাজে রিদ্দা আর কুফরের নরমালাইযেশান হবে, আর দ্বীন ইসলামের মোড়কে পোপতন্ত্রের প্রচার হবে।"
- Asif Adnan ভাই

কেন হালাল ফ্রেশার্স পার্টি বিদ‘আত?জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন, যদিও তাতে কোনো প্রকাশ্য হারাম কাজ না-ই থাকুক, তবুও নিষ...
11/12/2025

কেন হালাল ফ্রেশার্স পার্টি বিদ‘আত?

জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন, যদিও তাতে কোনো প্রকাশ্য হারাম কাজ না-ই থাকুক, তবুও নিষিদ্ধ হওয়ার কারণ হলো: এটি বিদ‘আত এবং কাফিরদের অনুকরণ।

এবার ফ্রেশারস পার্টি বিষয়টি দেখি। এটি শুধু যে উপনিবেশিক শিক্ষাব্যবস্থার একটি মুশরিক ও উপনিবেশিক অনুকরণ তাই নয়, বরং এটিও একটি বিদ‘আত এবং তাতে হারাম কাজ থাকে বা হারাম কাজের দিকে পৌঁছে দেয়, যেমন পুরুষ-নারীর মিশ্রণ, খাবারের অপচয় ইত্যাদি।

কেন এটি বিদ‘আত?

ঈদ শব্দের ভাষাগত অর্থ ‘আদা–ইয়া‘উদু, অর্থাৎ পুনরাবৃত্ত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আসার পর দেখলেন কিছু পুনরাবৃত্ত উৎসব ছিল। তিনি সেগুলি বাতিল করে স্পষ্ট বলেন যে ইসলামের পুনরাবৃত্ত উৎসব শুধু দুইটি ঈদ। ফ্রেশারস পার্টিতেও পুনরাবৃত্তির বৈশিষ্ট্য আছে অর্থাৎ প্রতিবছর আবৃতের পর এটা উদযাপন হয় এবং শারীয়াহের কোনো প্রমাণিত উৎস বা সালাফের যুগে এর কোনো ভিত্তি নেই। তাই এর কোনো দীনী ‘ইল্লা নেই এবং এটি বিদ‘আত, যারা বিদ‘আতকে বিভাগ করেন তাদের মতে এটি বিদ‘আতে সাইয়্যিআ, এবং যারা বিভাগ করেন না তাদের কাছেও এটি সরাসরি বিদ‘আত।

কেন এটি অনুকরণ?

এর উৎপত্তি ইউরোপ ও ব্রিটেনের কাফির শিক্ষা ব্যবস্থায়। এর উদ্দেশ্য ছিল নতুন ছাত্রদেরকে মদ্যপান, নাচ-গান ও অন্যান্য ফ্র্যাট-পার্টি ধরনের কাজে যুক্ত করে অনানুষ্ঠানিকভাবে স্বাগত জানানো।

এখন প্রশ্ন: এসব হারাম উপাদান সরিয়ে নিলে কি এটি হালাল হয়?

না। কারণ এটি তখনও একটি পুনরাবৃত্ত (ঈদ) অনুষ্ঠান থাকে। তখনও এর কোনো দীনী আসল্‌ বা গ্রহণযোগ্য করার মতো ‘ইল্লা পাওয়া যায় না। এবং এটি তখনও অমুসলিমদের অনুকরণই থাকে, যার সঙ্গে খাদ্য অপচয়, নারী-পুরুষের মিশ্রণ, খেল-তামাশা, অবসরমূলক আমোদ-প্রমোদের মতো সম্ভাব্য হারাম দিক যুক্ত থাকে, যা ইসলামের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

"এ ধরনের অনুষ্ঠান যেগুলো প্রতি বছর নিয়মিতভাবে উদযাপিত হয়, সেগুলোতে মুসলিমের অংশগ্রহণ বৈধ নয়, কারণ এগুলো ইসলামী শারীয়াহে নির্ধারিত ঈদসমূহের সঙ্গে সাদৃশ্য সৃষ্টি করে, যেমন আগে উল্লেখ করা হয়েছে।"

মাসায়িল ওয়া রাসাইল, মুহাম্মাদ আল-মাহমুদ আন-নাজদী, পৃষ্ঠা ৩১

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghuraba IUT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share