পজিটিভ প্যারেন্টিং ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Tongi
  • পজিটিভ প্যারেন্টিং ফাউন্ডেশন

পজিটিভ প্যারেন্টিং ফাউন্ডেশন শিশুদের প্রতি যত্নশীল, সম্মানজনক এবং ইতিবাচক অভিভাবকত্ব চর্চার মাধ্যমে একটি সহানুভূতিশীল, নীতিনৈতিকতাসম্পন্ন এবং প্রগতিশীল সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

18/02/2025

সন্তানের জন্য নিঃশর্ত ভালোবাসা পজিটিভ প্যারেন্টিং এর অন্যতম ভিত্তি
ড. শামসুল হক সিদ্দিক
-----------------------
ভালোবাসাই হল সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্কের মূল সুর, তার গভীরতম ভিত্তি। এটি যেন বাধাহীন, মুক্ত স্রোতের মতো প্রবাহিত হয়—দুই দিকেই সমান স্বতঃস্ফূর্ততায়। যেমন করে সন্তান আপন মনে, নির্দ্বিধায় ভালোবাসে, তেমনি পিতামাতার ভালোবাসাও হতে হবে নিঃশর্ত, নিঃস্বার্থ, সম্পূর্ণ।

সন্তানের রূপ, গুণ, আচরণ—কোনো কিছুর জন্যই এ ভালোবাসার মূল্য নির্ধারিত হতে পারে না। এটি কোনো পুরস্কার নয়, যে তার আচরণের বিনিময়ে দেওয়া হবে, আবার কোনো শাস্তিও নয়, যা ভুলের কারণে আটকে রাখা যায়।

এ ভালোবাসা প্রশ্নাতীত, অবিচল। সন্তান ভুল করতেই পারে, কখনো পথও হারাতে পারে, কিন্তু তখনই তো তার সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসার সেই উষ্ণ আশ্রয়। সংশোধন প্রয়োজন হতে পারে, কিন্তু ভালোবাসা যেন কখনো রাগ, হতাশা কিংবা কঠোরতার ভারে নত না হয়।

সন্তান ও তার কাজ—এই দুইয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রাখতে হবে। যেন সে কখনো অনুভব না করে যে তার কোনো ভুল তাকে ভালোবাসাহীন করে তুলেছে।

ভালোবাসা যখন তার কাছে নিশ্চিত, অবিনশ্বর মনে হবে, তখনই সে নিজেকে বিশ্বাস করতে শিখবে। সেই আত্মবিশ্বাস নিয়েই সে ধীরে ধীরে গড়ে তুলবে নিজের পথ, নিজের ভবিষ্যৎ।

15/02/2025

পৃথীবিতে যত কাজ আছে, তার মধ্যে কঠিনতম কাজগুলোর একটি হলো প্যারেন্টিং। একজন মানুষকে তিলে তিলে গড়ে তোলা। নির্মাণ করা। প্রয়োজনীয় লাইফস্কিল নিয়ে বেড়ে ওঠায় সাহায্য করা।

14/02/2025

শিশুর আত্মবিশ্বাস গড়ে তোলার আবশ্যকতা
---------------------------------------------
ড. শামসুল হক সিদ্দিক
---------------------------------------------

শিশুর অন্তরে আত্মবিশ্বাস তৈরি করা যারপর নাই গুরুত্ব রাখে।
আত্মবিশ্বাস তৈরি করার অর্থ শিশুর মধ্যে ইতিবাচক ব্যাক্তিসত্ত্বার ধারণার বিকাশ ঘটানো।
এই কাজটি সার্থকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি, বাড়ী এবং স্কুল উভয় জায়গায়।
শিশুকে আত্ববিশ্বাসী হতেই হবে। এর জন্য যা যা করার প্রয়োজন পিতা হিসেবে আপনাকে করতেই হবে।
কেননা-
আত্মবিশ্বসী হলে ব্যক্তি তার ক্ষমতা ও যোগ্যতাসমূহে ভরসা পায়;
আত্মবিশ্বাসী হলে জীবনচ্যালেঞ্জের মোকাবিলায় ভেঙ্গে পড়ে না;
আত্মবিশ্বাসী হলে, ব্যর্থতা থেকে পুনরায় ওঠে দাঁড়াতে সাহস খুঁজে পায়;
আত্মবিশ্বাসী হলে পেছনের ভুলগুলো থেকে শিক্ষাগ্রহন করে পুনরায় ওঠে দাঁড়াতে সক্ষম হয়;
আত্মবিশ্বাসী হলে নিজের অনুভূতি ব্যক্ত করতে সাহস পায়;
আত্মবিশ্বাসী হলে সহজেই বন্ধুবান্ধব তৈরি এবং স্যোশালাইজিং করতে পারে;
আত্মবিশ্বাসী হলে নিজের পজিটিভ ভাবমূর্তী নিজের কাছে স্পষ্ট করতে পারবে;
আত্মবিশ্বাসী হলে নিজের মূল্য বুঝতে ভুল করবে না।
মনোবিঞ্জানী ও শিক্ষাবীদদের কাছে আত্মবিশ্বাস ভার্সাম্যপূর্ণ ব্যক্তিত্বের চাবি, এবং সফলতার নিশ্চিত পথ, লেখা-পড়ায় এবং বাস্তবজীবনে।

With الدكتور مصطفى أبوسعد dr mostafa aboussaad – I just made it onto their weekly engagement list by being one of their ...
11/02/2025

With الدكتور مصطفى أبوسعد dr mostafa aboussaad – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

11/02/2025

প্যরেন্টিং এর স্বল্পমেয়াদী বনাম দির্ঘমেয়াদী লক্ষ্য
(একটি অনুশীলনী)
-------------------------------------------------
এমন পাঁচটি জিনিসের তালিকা করুন, যা আপনি চান আপনার সন্তান আজ সকালে বাসা থেকে বের হওয়ার আগেই সম্পন্ন করুক।
১.
২.
৩.
৪.
৫.
কল্পনা করুন, এই ছোট্ট লক্ষ্যগুলোই ধাপে ধাপে আপনার সন্তানের ভবিষ্যৎকে তৈরি করছে। এটি শুধু একদিনের কাজ নয়, বরং এটি একটি দীর্ঘ যাত্রার অংশ।

এবার একটু ভাবুন, আপনি যেসব লক্ষ্য তালিকাভুক্ত করেছেন তা কেমন? তা কি নিম্পরূপ? :
দ্রুত পোশাক পরা?
তাড়াতাড়ি নাশতা খাওয়া?
আপনার আনুগত্ব করা?
আপনার কথা শেষ হওয়া সাথে সাথেই তা পালন করতে শুরু করা?

এগুলো হলো স্বল্পমেয়াদী লক্ষ্য।
স্বল্পমেয়াদী লক্ষ্য মানে এমন কিছু বিষয়, যা বাবা-মা এই মুহূর্তে অর্জন করতে চান। যেমন:
আপনার সন্তান যেন এখনই তার জুতোজোড়া পরে ফেলে।
রাস্তা থেকে যেন এখনই সরে আসে।
বাইরে দাঁড়িয়ে না থেকে এখনই যেন সে ঘরের ভেতরে চলে আসে।
সে যেন এখনই তার বোনকে মারধর করা বন্ধ করে।
এসব লক্ষ্য জরুরি এবং বাস্তব, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদী শিক্ষার ভিত্তি তৈরি করে না।
(চলবে)

শিশুকে কষ্টে ফেলা-----------------------ড. শামসুল হক সিদ্দিক------------------------শিশুকে অদম্য হিসেবে গড়ে তোলার জন্য ত...
08/02/2025

শিশুকে কষ্টে ফেলা
-----------------------
ড. শামসুল হক সিদ্দিক
------------------------
শিশুকে অদম্য হিসেবে গড়ে তোলার জন্য তাকে কষ্টে ফেলা জরুরি। নানা hardship এর মধ্য দিয়ে তাকে অতিক্রম করার সুযোগ করে দেয়া জরুরি।
‘শিশুকে কষ্টে ফেলা’ শুনতে সহজ, করতে কঠিন। শিশুকে কষ্টে না ফেলাই বরং পিতামাতার জন্য সহজ। শান্তিদায়ক।
কারণ;
পিতামাতাদের প্রায় সবাই চান-
কোনো কষ্ট সন্তানকে স্পর্শ না করুক;
কোনো ক্লেদ সন্তানের ধারে কাছে না আসুক;
শ্রমসাধ্য কোনো কাজ সন্তানকে করতে না হোক;
সন্তানের জন্য সব পথ হয়ে উঠুক সুগম, ফুলেল , মসৃণ।
সব পাঠ হয়ে উঠুক সাবলীল।
সন্তানের দিগন্তের পুরোটাই হয়ে ওঠুক সুরভিত, উজ্জ্বল।
এগুলোই হলো সন্তানের জন্য পিতামাতার অন্তরে লুকিয়ে-থাকা প্রার্থনা, প্রত্যাশা।
সন্তানকে কষ্টে না ফেলা পিতামাতার জন্য সহজ; কিন্তু যারা এই সহজতার আশ্রয়ে সন্তান প্রতিপালন করে যান, একদিন তাদের চড়া মূল্য দিতে হয়, বিষয়টি তাদের অনেকেই হয়তো জানেন না।
সিরিয়াল-কিলার, সাইকোপ্যাথ এবং সোসিওপ্যাথদের পিতামাতার প্রতিপালন প্রক্রিয়া কি ছিল তা খুঁজে দেখুন। এদের অধিকাংশই তাদের সন্তানদের জন্য ক্লেদহীন, কষ্ট-রহিত শৈশব জীবনের ব্যবস্থা করেছিলেন। তারা এমনভাবে প্যারেন্টিং করেছিলেন যেন সবকিছু তাদের সন্তানদের জন্য অনায়াসলভ্য হয়ে যায়। তারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করে গেছেন যেন তাদের সন্তানদের পথ মসৃণ হয়। ফুলেল হয়। সুগম হয়।
কিন্তু পরিশেষে এর চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে। এখনো যারা একই কায়দায় প্যারেন্টিং করে থাকেন তাদের কৃতকর্মের মূল্য পরিশোধ করতে হয়, ভবিষ্যতেও করতে হবে;
কারণ -
সহজতা, দীর্ঘমেয়াদে-- রোগ, দুর্যোগ এবং দুর্দশা নিয়ে আসে।
তবে শিশুকে কষ্টে ফেলার অর্থ সহনীয় পর্যায়ের কষ্টে ফেলা। শিশুকে এমন কষ্টে না ফেলা যাতে সে ট্রমাটাইজড হয়ে যায়, ব্যথাগ্রস্ত হয়ে যায়, অন্তরে আঘাতপ্রাপ্ত হয়ে যায়।
শিশুকে কষ্ট ফেলার মাত্রা কি হবে, এবং তার প্রক্রিয়াই বা কি হবে তা জানা যাবে পক্ষথক পজিটিভ প্যারেন্টিং এর মূল কোর্সে।
অপেক্ষায় থাকুন।

Address

261, Sirajuddin Sarkar Road, Shantibag, Dattapara, Shantibag
Tongi
1712

Website

Alerts

Be the first to know and let us send you an email when পজিটিভ প্যারেন্টিং ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share