12/05/2026
লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আপামর জনসাধারনের সুখে-দুঃখের স্বারথী নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিন এর মাননীয় চেয়ারম্যান জনাব ব্যারিস্টার মোঃ আব্দুর রাহমান খোকা ভাইয়ের উদ্যোগে ধলিগৌরনগর ইউনিয়নের দু'টি গ্রামের শতশত মানুষের যোগাযোগের সেতুবন্ধন তেগাছিয়া ফকির বাড়ি সংলগ্ন ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ।
আজ ১২ ই মে ২০২৬ তারিখ বিকেল ৪ ঘটিকায় শুভ উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের যাতায়াতের জন্য ব্রিজটি উন্মুক্ত করা হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজমুদ্দিন এর ভোলা জেলার অন্যতম প্রধান উপদেষ্টা জনাব মাওলানা মোঃ হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার প্রধান উপদেষ্টা জনাব মাওলানা মুহাদ্দিস আব্দুল হক।
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ধলিগৌরনগর ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ জিয়াউল হক নোমান,সেক্রেটারি কাজী মোঃ মফিজ,মাষ্টার ইলিয়াস হোসেন,লর্ডহার্ডিন্জ ইউনিয়ন এর প্রধান সমন্বয়ক জনাব ফয়সাল মাহমুদ নবীন,ফরাসগন্জ ইউনিয়ন এর প্রধান সমন্বয়ক জনাব শাকিল হোসেন এবং ধলিগৌরনগর ইউনিয়ন সমন্বয়ক জনাব তাসলিম করিম ও মাষ্টার মোঃ কবির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিন এর লালমোহন উপজেলার প্রধান সমন্বয়ক জনাব মোঃ সিদ্দিকুর রহমান শান্ত করিম এর পরিচালনায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আলোচনায় ব্যারিস্টার আব্দুর রাহমান খোকা ভাইয়ের জনকল্যাণমুলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।