Tangail Zilla Student's Welfare Association - KSA

Tangail Zilla Student's Welfare Association - KSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tangail Zilla Student's Welfare Association - KSA, Nonprofit Organization, Tangail Sadar, Tangail.

এটি একটি ধর্মীয় প্লাটফর্ম। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মাধ্যমে এটি পরিচালিত হয়। এটি টাঙ্গাইল জেলার অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষার প্রচার-প্রসার ও শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে।

11/09/2026

🌹 اللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَىٰ نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ🌹।

02/08/2026
পাত্রী দেখতে গিয়ে পাত্রীর মন মানসিকতা বুঝতে যে সব প্রশ্ন করতে পারেন-১.নিজ থেকে ঘোরাঘুরি পছন্দ করে কিনা? *স্বামী নিয়ে গেল...
26/07/2026

পাত্রী দেখতে গিয়ে পাত্রীর মন মানসিকতা বুঝতে যে সব প্রশ্ন করতে পারেন-
১.নিজ থেকে ঘোরাঘুরি পছন্দ করে কিনা?
*স্বামী নিয়ে গেলে ভিন্ন হিসাব.
২. ঘুরতে যেয়ে অথবা বিভিন্ন সময়ে ভিডিও করা এবং সেই ভিডিও ফেসবুকে পাবলিশ করে অন্যদেরকে দেখানো পছন্দ করে কিনা?
৩. আহলাদী কিনা অর্থাৎ বাবা মায়ের অতি আদরের মেয়ে কিনা যেমন গ্লাসের পানি টুকুও মা ঢেলে দিতো এরকম কিনা?
৪. স্বামীর সাথে একান্তে থাকতে চায় কিনা অর্থাৎ শশুর শাশুরী কিংবা সংসারে অন্যন্য লোকদের সাথে থাকতে আন ইজি ফিল করে কিনা?
৫. বোরকা তো পরিধান করবেই তবে বোরকা যদি একটু কালারিং চকচকে ও সুন্দর কাজ করা হয় তাহলে সেই বোরকা পছন্দ কিনা?
৬. মিথ্যা বলার অভ্যাস আছে কিনা?
৭. মেয়ের আগে কাউকে পছন্দ আছে কিনা অথবা সম্পর্ক ছিলো কিনা?
এই ৭ টি প্রশ্নের উত্তর যদি "হ্যা" হয় তাহলে ওই মেয়েকে বিয়ের ব্যাপারে না করে দিবেন..
ক. দুলাভাই, চাচাতো ভাই সহ অন্যন্য গায়রে মাহরামের কথা বলতে আনইজি ফিল করে কিনা?
খ. কুরআন তেলাওয়াত শুদ্ধ কিনা, প্রতিদিন কুরআন তেলাওয়াত করে কিনা?কুরআন তেলাওয়াত শুনাতে পারবে কিনা?
গ. পাত্রীর সামনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম নিবেন-খেয়াল করবেন নাম শোনা মাত্র দুরুদ পাঠ করে কিনা?
ঘ. স্বামীর অধিকার সম্পর্কে জানা শোনা আছে কিনা?
চ. লোকজনদের রান্না বান্না করে খাওয়ানো পছন্দ করে কিনা?
এই পাচ প্রশ্নে "হ্যা" উত্তর আসলে বুঝবেন মোটামুটি আমল আখলাক ও ইলম আছে.এবং তাকে বিয়ে করতে পারেন🎀🌸
এ ছাড়া আরো জিজ্ঞাসা করতে পারেন,স্বামীর উপর স্ত্রীর হক গুলো কি কি তা জানে কিনা?উত্তরের টোনেই বুঝতে পারবেন মেয়ে ফেমিনিস্ট কিনা..
মেয়ে বাবা মায়ের কতটুকু অনুগত?বাবা না মা বেশি শাসন করে?
এই প্রশ্নগুলোতে আশা করি আপনি মেয়ের সামাজিকতা ও মন মানসিকতা সম্পর্কে বুঝে যাবেন
সংগৃহীত পোস্ট See less

কারা সেই সব সৌভাগ্যবান জান্নাতি মানুষ যাদের অন্তরগুলো হবে পাখির অন্তরের মতো!?🔸এ মর্মে হাদিসটি হল নিম্নরূপ:আবু হুরায়রা র...
05/07/2026

কারা সেই সব সৌভাগ্যবান জান্নাতি মানুষ যাদের অন্তরগুলো হবে পাখির অন্তরের মতো!?
🔸এ মর্মে হাদিসটি হল নিম্নরূপ:
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
يَدْخُلُ الْجَنَّةَ أَقْوَامٌ أَفْئِدَتُهُمْ مِثْلُ أَفْئِدَةِ الطَّيْرِ
"এমন কিছু মানুষ জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরগুলো পাখির অন্তরের মতো।"
[সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন), অধ্যায়: ৫৪/ জান্নাত, জান্নাতের নিয়ামত ও জান্নাতবাসীগণের বিবরণ, পরিচ্ছেদ:
১১. এমন কিছু মানুষ জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরগুলো পাখির অন্তরের মতো]
🔸এর ব্যাখ্যায় আলেমগণ বলেন,
▪️১. তাদের অন্তরগুলো হবে খুব নরম। অর্থাৎ তারা কথাবার্তা ও আচার-আচরণে খুবই নম্র-ভদ্র, শান্তশিষ্ট, সহনশীল ও দয়ালু হবে। তাদের অন্তরে কোন ধরনের রুক্ষতা বা রূঢ়তা থাকবে না। অর্থাৎ তারা নিষ্ঠুর প্রকৃতির হবে না। প্রকৃতপক্ষে নিষ্ঠুর প্রকৃতির হওয়া জাহান্নামিদের আলামত।
▪️২. অথবা তাদের অন্তরগুলো হবে ভীত-ত্রস্ত। অর্থাৎ তারা আল্লাহর ভয়, জাহান্নামের শাস্তি, কবরের আজাব ইত্যাদির ব্যাপারে ভীত থাকবে। মানুষের অধিকারের ব্যাপারে খুবই সতর্ক থাকবে। তারা হবে মানুষের সাথে আচার-আচরণের ক্ষেত্রে অত্যন্ত বিনয়ী এবং সত্যের প্রতি আনুগত্যশীল। আর এই সকল গুণ-বৈশিষ্ট্য জান্নাত বাসীদের আলামত। তাদের অন্তরগুলোকে পাখির অন্তরের সাথে তুলনা করা হয়েছে এজন্য যে, সকল জীবজন্তুর মধ্যে পাখিরা সবচেয়ে ভীত প্রকৃতির।
▪️৩. অথবা এর অর্থ হল, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা কারী হবে যেভাবে পাখিরা আল্লাহর উপরে ভরসা করে রিজিকের সন্ধানে খুব ভোরে খালি পেটে বাসা ছেড়ে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে আসে।
যেমন: হাদিসে বর্ণিত হয়েছে, উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি,
لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير ، تغدو خماصاً وتروح بطاناً
"যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখ, তবে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দান করবেন যেভাবে পাখীদেরকে দান করে থাকেন। তারা খুব ভোরে ক্ষুধার্ত অবস্থায় (বাসা থেকে) বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে (বাসায়) ফিরে আসে।"
[তিরমিযী ২৩৪৪, ইবনে মাজাহ, হা/ ৪১৬৪, মুসনাদে আহমদ, হা/২০৫, ৩৭২, তিরমিযী, হাসান)]
▪️৪. অথবা উপরের সবগুলো অর্থই প্রযোজ্য।
[উৎস: আদ‌ দুরারুস সানিয়াহ]
লেখক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

অন‍্যায়ের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে ইমাম আওযাঈ’র দৃঢ়তাআবদুল্লাহ ইবন আলি আল-‘আব্বাস—যিনি ছিলেন আস-সাফফাহ’র চাচা—যখন তাঁ...
29/11/2025

অন‍্যায়ের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে ইমাম আওযাঈ’র দৃঢ়তা

আবদুল্লাহ ইবন আলি আল-‘আব্বাস—যিনি ছিলেন আস-সাফফাহ’র চাচা—যখন তাঁর সেই বড় অপরাধটি করলেন অর্থাৎ যাব নদীর তীরে অনুষ্ঠিত যুদ্ধে (১৩২ হিঃ) বিজয়ের পর বিপুল সংখ্যক উমাইয়াদের হত্যা করলেন এবং আল্লাহ সুবহানাহু উমাইয়াদের রাষ্ট্র তার হাতেই বিলুপ্ত করলেন—
তখন তিনি তার এসব অপরাধের হালাল ঘোষণা করিয়ে নেওয়ার জন্য কাউকে খুঁজতে লাগলেন। সামনে পেলেন কেবল শামের ফকীহ ইমাম আল-আউযায়ী (রহ.)-কে। তাই তিনি তাঁকে ডেকে পাঠালেন।

– ইমাম যখন ঢুকলেন, দেখলেন যে আস-সাফ্ফাহ’র চাচা সিংহাসনে হেলান দিয়ে বসে আছেন, আর তার চারপাশে চার সারি সৈন্য—
এক সারিতে তরবারি-ধারীরা,
এক সারিতে কুঠারধারীরা,
এক সারিতে লোহার দণ্ডধারীরা,
আরেক সারিতে হাতুড়িধারীরা।
তারপর আবদুল্লাহ ইবন আলি তখন ইমাম আওযাঈর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল: “উমাইয়াদের রক্ত সম্পর্কে তোমার কী মত?!”

– ইমাম আল-আউযায়ী রহিমাহুল্লাহ সে দৃশ্য বর্ণনা করে নিজেই বলেন:
আমি তাঁর কাছে ঢুকলাম, দেখলাম তিনি এক সিংহাসনে বসে আছেন, হাতে একটি বাঁশের শক্ত লাঠি (খিজরান)। আর তাঁর ডান-বাম দিকে কালো পোশাকধারীরা—তাদের হাতে উন্মুক্ত তরবারি, আর লোহার দণ্ড।
আমি সালাম দিলাম, তিনি কোনো জবাব দিলেন না। তিনি তাঁর হাতে থাকা বাঁশ দিয়ে মাটিতে খোঁচা দিতে লাগলেন, তারপর বললেন:
“হে আউযায়ী!
এই অত্যাচারীদের (উমাইয়াদের) হাত জনগণ ও দেশের ওপর থেকে সরিয়ে দেওয়া—এটা কি জিহাদ ও রিবাত হিসেবে গণ্য হবে?”
আমি বললাম: হে আমীর!
আমি ইয়াহইয়া ইবন সাঈদ আল-আনসারীকে বলতে শুনেছি, তিনি মুহাম্মাদ ইবন ইবরাহীম আত-তাইমীকে বলতে শুনেছেন, তিনি আলকামাহ ইবন ওয়াক্কাসকে বলতে শুনেছেন, তিনি উমর ইবন খত্তাবকে বলতে শুনেছেন—
তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি:
“নিশ্চয়ই আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। আর প্রত্যেক মানুষের জন্য রয়েছে সে-ই, যা সে নিয়ত করেছে। যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে—তার হিজরত আল্লাহ ও রাসূলের জন্যই। আর যার হিজরত দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য—তার হিজরত সে-ই যার উদ্দেশ্যে সে হিজরত করেছে।”

এরপর তিনি (আবদুল্লাহ) বাঁশ দিয়ে আগের চেয়ে আরও জোরে মাটিতে খোঁচা দিতে লাগলেন, আর তাঁর চারপাশের লোকেরা তাঁদের তরবারির হাতলে আরও জোরে চেপে ধরল।

তারপর তিনি বললেন: “হে আউযায়ী!
উমাইয়াদের রক্ত সম্পর্কে তুমি কী বলো?”
আমি বললাম: রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“এক মুসলিমের রক্ত অপর মুসলিমের জন্য হালাল নয়, তিনটির একটির বাইরে: প্রাণের বদলে প্রাণ; বিবাহিত ব্যভিচারী; এবং দীন ত্যাগকারী যে জামা‘আত থেকে পৃথক হয়ে যায়।”

তিনি আরও জোরে মাটিতে খোঁচা দিলেন, তারপর বললেন:
“তাহলে তাদের সম্পদের ব্যাপারে কী বলো?!”
আমি বললাম:
“যদি ঐ সম্পদ তাদের হাতে হারাম ছিল—তা আপনার জন্যও হারাম। আর যদি তা তাদের জন্য হালাল ছিল—তাহলে আপনার জন্য তাও কেবল শরয়ী পথে হালাল হবে।”

তিনি আগের চেয়েও কঠিনভাবে খোঁচা দিতে লাগলেন, তারপর বললেন:
“আমরা কি তোমাকে কাজী হিসেবে নিযুক্ত করব?”

আমি বললাম:
“আপনার পুর্বসূরিরা এ বিষয়ে আমাকে কষ্ট দিতেন না; আর আমি চাই তাঁরা যেভাবে আমার প্রতি ইহসান করতে শুরু করেছিলেন—তা যেন সম্পন্ন হয়।”

তিনি বললেন: “মনে হচ্ছে, তুমি ফিরে যেতে চাও?”
আমি বললাম:
“আমার পেছনে পরিবার-পরিজন আছে। তাঁদের দেখাশোনার প্রয়োজন আছে এবং তারা আমার কারণে উদ্বিগ্ন।”

আউযায়ী বলেন:
আমি আমার মাথা ঝরে পড়ার অপেক্ষা করছিলাম।
কিন্তু তিনি আমাকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন।

উৎস: ইবন কাসীরের আল-বিদায়া ওয়ান নিহায়া

লিখেছেন প্রিয় শাইখ ডঃ আবু বকর মোহাম্মাদ জাকারিয়া হাফিজাহুল্লাহ

Address

Tangail Sadar
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tangail Zilla Student's Welfare Association - KSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share